পাহাড় আর কুয়াশার চাদরে মোড়া উত্তরবঙ্গের ‘পাখির স্বর্গ’ লাটপাঞ্চার ঘুরে আসুন

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটনকেন্দ্র দার্জিলিং, কালিম্পং কিংবা কার্শিয়াংয়ের ভিড় এড়িয়ে যদি প্রকৃতির একান্ত সান্নিধ্যে কয়েকটা দিন কাটাতে চান, তাহলে লাটপাঞ্চার হতে পারে আদর্শ গন্তব্য। দার্জিলিং জেলার পূর্ব হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ছোট্ট পাহাড়ি গ্রামটি মূলত পাখিপ্রেমী, প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের কাছে অত্যন্ত জনপ্রিয়। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,২০০ ফুট উচ্চতায় অবস্থিত লাটপাঞ্চার মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্যের অংশ। মেঘে ঢাকা পাহাড়, সবুজ বনভূমি এবং বিরল প্রজাতির পাখির উপস্থিতি এই গ্রামকে উত্তরবঙ্গের অন্যতম আকর্ষণীয় অফবিট ডেস্টিনেশনে পরিণত করেছে।

দর্শনীয় স্থান

মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য

লাটপাঞ্চারের প্রধান আকর্ষণ এই অভয়ারণ্য। এখানে নানা ধরনের বন্যপ্রাণী ও বিরল পাখির দেখা মেলে। প্রকৃতিপ্রেমীদের জন্য এটি এক স্বর্গরাজ্য।

অর্কিড সেন্টার

লাটপাঞ্চারে বিভিন্ন প্রজাতির অর্কিডের সমাহার দেখা যায়। ফুলপ্রেমীদের কাছে এটি বিশেষ আকর্ষণের কেন্দ্র।

নামথিং পোখরি

এটি একটি প্রাকৃতিক জলাশয়, যা বিশেষভাবে পরিচিত বিরল হিমালয়ান সালামান্ডারের আবাসস্থল হিসেবে। শান্ত পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগের জন্য দারুণ একটি স্থান।

আহলদারা ভিউ পয়েন্ট

লাটপাঞ্চারের কাছাকাছি অবস্থিত আহলদারা থেকে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা উপত্যকা এবং আশপাশের পাহাড়ের অসাধারণ দৃশ্য দেখা যায়। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এই স্থান বিশেষভাবে আকর্ষণীয়।

বার্ডার্স প্যারাডাইস

লাটপাঞ্চার মূলত ‘বার্ডার্স প্যারাডাইস’ নামে পরিচিত। এখানে রুফাস-নেকড হর্নবিল, স্কারলেট মিনিভেট, লাফিং থ্রাশ, সানবার্ডসহ বহু বিরল পাখির দেখা মেলে। শীত ও বসন্তকালে পাখি পর্যবেক্ষণের জন্য দেশ-বিদেশ থেকে পর্যটক আসেন।

কি খাবেন ?

লাটপাঞ্চারে বড় রেস্তোরাঁ না থাকলেও হোমস্টেগুলিতে সুস্বাদু স্থানীয় খাবারের ব্যবস্থা থাকে। নেপালি থালি, থুকপা ,নুডলস ,দেশি মুরগির ঝোল ,বাঁশকোঁড়ার আচার, দার্জিলিং চা স্থানীয় বাড়ির রান্নার স্বাদই এখানে ভ্রমণের অন্যতম আকর্ষণ।

কোথায় থাকবেন?

লাটপাঞ্চারে মূলত হোমস্টে সংস্কৃতি জনপ্রিয়।

(জনপ্রিয় থাকার জায়গা)

Latpanchar Homestay

Hornbill Nest Homestay

Nature Camp Latpanchar

Ahaldara View Homestay

 Forest Eco Homestay

বাজেট

কলকাতা থেকে ৩ দিন ২ রাতের লাটপাঞ্চার ভ্রমণের আনুমানিক খরচ-

কলকাতা–নিউ জলপাইগুড়ি ট্রেন: ১,০০০–৩,০০০ টাকা

NJP থেকে লাটপাঞ্চার গাড়ি: ১,০০০–২,০০০ টাকা

হোমস্টে: ৩,০০০–৮,০০০ টাকা

খাবার: ১,০০০–২,০০০ টাকা

স্থানীয় দর্শন ও গাইড: ৫০০–১,৫০০ টাকা

মোট খরচ: প্রায় ৭,০০০ থেকে ১৬,০০০ টাকার মধ্যে।

ভ্রমণের সেরা সময়

অক্টোবর থেকে এপ্রিল লাটপাঞ্চার ভ্রমণের সেরা সময়। শীতকালে পরিষ্কার আকাশে পাহাড়ের দৃশ্য অসাধারণ দেখা যায়। আর মার্চ থেকে মে মাস পর্যন্ত বিভিন্ন প্রজাতির পাখি ও ফুলে ভরে ওঠে গোটা অঞ্চল।

যারা প্রকৃতির নির্জনতা, পাখির কলতান এবং পাহাড়ি গ্রামের শান্ত পরিবেশ উপভোগ করতে চান, তাদের জন্য লাটপাঞ্চার একটি আদর্শ গন্তব্য। দার্জিলিংয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর ভিড় থেকে দূরে এই ছোট্ট গ্রাম আপনাকে উপহার দেবে অন্যরকম এক অভিজ্ঞতা। কুয়াশা ভেজা সকাল, কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এবং অরণ্যের নিস্তব্ধতা মিলিয়ে লাটপাঞ্চার সত্যিই উত্তরবঙ্গের এক অনন্য স্বর্গ।

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট