নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ যাঁরা নিরামিষ খেতে ভালবাসেন কিন্তু প্রতিদিন একই ধরনের রান্না খেতে খেতে একঘেয়ে লাগছে, তাঁদের জন্য আদর্শ একটি পদ হতে পারে সয়াবিন মুইঠ্যা। চিতল মাছের ঐতিহ্যবাহী মুইঠ্যার আদলে তৈরি এই নিরামিষ রেসিপিটি যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিকর। সয়াবিনে রয়েছে প্রচুর প্রোটিন, তাই এটি স্বাস্থ্যকর খাবারের তালিকাতেও সহজেই জায়গা করে নিতে পারে।

উপকরণ

(মুইঠ্যার জন্য)

১ কাপ সয়াবিন দানা বা সয়াবিন গ্রানিউলস, ২টি মাঝারি সেদ্ধ আলু, ২ টেবিল চামচ বেসন, ১ চা চামচ আদা বাটা, ১ চা চামচ রসুন বাটা, ৩টি কাঁচালঙ্কা বাটা, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য নুন, ভাজার জন্য সর্ষের তেল।

(ঝোলের জন্য)

১টি বড় পেঁয়াজ কুচি, ১টি টমেটো কুচি, ১ চা চামচ আদা রসুন বাটা, ১টি তেজপাতা, আধ চা চামচ জিরে, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, আধ চা চামচ জিরে গুঁড়ো, আধ চা চামচ গরম মশলা গুঁড়ো , সামান্য নুন ও সামান্য চিনি, ২ টেবিল চামচ সর্ষের তেল, প্রয়োজনমতো গরম জল।

পদ্ধতি

প্রথমে সয়াবিন ভাল করে ধুয়ে ৩-৪ মিনিট সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। এরপর মিক্সিতে হালকা মোটা করে বেটে নিন। এবার এতে সেদ্ধ আলু, বেসন, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে ভালভাবে মেখে নিন। মিশ্রণ থেকে ছোট ছোট ডিম্বাকৃতি মুইঠ্যা তৈরি করুন। কড়াইয়ে তেল গরম করে মুইঠ্যাগুলি সোনালি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন।

এবার একই কড়াইয়ে তেজপাতা ও জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ ভেজে আদা-রসুন বাটা দিন। টমেটো কুচি দিয়ে নরম হওয়া পর্যন্ত কষিয়ে নিন। তারপর হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিয়ে ভালভাবে কষিয়ে প্রয়োজনমতো গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মুইঠ্যাগুলি দিয়ে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করুন। শেষে গরম মশলা ছড়িয়ে আরও এক মিনিট ফুটিয়ে নামিয়ে নিন। গরম ভাত, পোলাও বা রুটির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু সয়াবিন মুইঠ্যা। নিরামিষ দিনের মধ্যাহ্নভোজে এই অভিনব পদ সহজেই সকলের মন জয় করবে।

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবিতে ওয়াংচুকের স্ত্রী

হরপা বানে ভাসল আলিপুরদুয়ারের অস্থায়ী সেতু, জলমগ্ন রাজ্য সড়ক

ফাইনালের আগে রেফারিকে সতর্কবার্তা স্পেন কোচের, মেসিদের বিশেষ সুবিধা দেওয়ার আশঙ্কা?

নন্দনের বড়পর্দায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচ! আর্জেন্টিনা-স্পেনের দ্বৈরথ দেখবেন মুখ্যমন্ত্রী

ঘরেই বানিয়ে ফেলুন সুজির শুকনো মালপোয়া, মুচমুচে স্বাদে জমে যাবে মিষ্টিমুখ

অভিষেকের অবৈধ কার্যালয় বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল পুলিশ

ইতিহাস গড়ল ভারত, মহাকাশে পাড়ি দিল ‘বিক্রম-১’

ছেলের গাফিলতিতে এতজনের মৃত্যু! উদ্বেগে গেটম্যান অনুপের পরিবারের সদস্যরা

‘লাভ জিহাদ’ মন্তব্যের জের! আমির খানকে হুমকি লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের!

নিম্নচাপ কাটতেই চড়া রোদ শহরে, দক্ষিণবঙ্গে বাড়বে গরম, উত্তরে চলবে বৃষ্টি

নিরামিষ ভোজে নতুন চমক, বাড়িতে সহজেই বানিয়ে নিন সয়াবিন মুইঠ্যা

বোমা রেখেছিল ভাড়াটে শামিম, রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে দাবি বাড়ি মালিকের

চিনে ভয়াবহ ভূমিধসে নিহত অন্তত ৮, নিখোঁজ ৩৪