স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বো, বানিয়ে নিন মেথি কুমড়োর তরকারি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রোজকার একঘেয়ে নিরামিষ তরকারি খেয়ে মুখ পচে গিয়েছে? তাহলে আজই আপনার রান্নাঘরে আসুক এক ম্যাজিকাল টুইস্ট! মিষ্টি কুমড়োর হালকা মিষ্টি স্বাদ আর মেথি শাকের মৃদু সুবাস-এই দুইয়ের যুগলবন্দিতে তৈরি করে নিন ‘মেথি কুমড়ো’, যেমন সুস্বাদু, তেমনই পুষ্টিগুণে ভরপুর।

উপকরণ

৫০০ গ্রাম মিষ্টি কুমড়ো, ২ কাপ টাটকা মেথি শাক, ২ টেবিল চামচ সরষের তেল, ১ চা চামচ পাঁচ ফোড়ন, ২টি শুকনো লঙ্কা, ১টি তেজপাতা, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ২টি কাঁচা লঙ্কা, ১ চা চামচ চিনি ও স্বাদমতো নুন।

পদ্ধতি

মেথি শাক ধুয়ে জল ঝরিয়ে একদম মিহি করে কুচিয়ে রাখুন। কুমড়োর খোসা ও ভেতরের অংশ ফেলে সমমাপের চৌকো টুকরো করে কেটে নিন। কড়াইতে সরষের তেল ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করুন। তেল গরম হলে আঁচ কিছুটা কমিয়ে দিন। তেলের মধ্যে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতা দিন। মশলা ফুটে উঠে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত কয়েক সেকেন্ড ভাজুন। কড়াইতে কাটা কুমড়ো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। এবার হলুদ গুঁড়ো ও পরিমাণমতো নুন মিশিয়ে মাঝারি আঁচে ৪ থেকে ৫ মিনিট ভাজুন। এবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন যাতে কুমড়োর গায়ে মশলা ভালভাবে লেগে যায়। কুচানো মেথি শাক কড়াইতে দিয়ে দিন এবং সবটা একসাথে মিশিয়ে নিন। এবার আঁচ একদম কমিয়ে কড়াই ঢাকা দিয়ে দিন। ৮ থেকে ১০ মিনিট এভাবে রান্না হতে দিন। কুমড়ো নরম হয়ে এলে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল গরম গরম সুস্বাদু মেথি কুমড়ো।

নাবালিকা স্ত্রী বাচ্চা প্রসব করতেই গ্রেফতার স্বামী, চাঞ্চল্য বাগদায়

হারিয়ে যাওয়া রান্না, দুই বাংলার স্বাদের মিশেলে বানিয়ে নিন ‘ঘি তোপসে’

খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন রেস্তরাঁ স্টাইলের প্রন মিক্সড স্যালাড

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে স্বস্তি, অন্তর্বর্তী জামিন পেলেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

FBI-এর ‘টেন মোস্ট ওয়ান্টেড’-এ ভারতীয় গ্যাংস্টার গোল্ডি ব্রার, ধরিয়ে দিলে মিলবে কোটি টাকার পুরস্কার

ECINet-এর কার্যপদ্ধতি নিয়ে প্রশ্ন, ৫ পরিবর্তনের দাবি জানিয়ে কমিশনকে চিঠি মহারাষ্ট্রের CEO-র

মুক্তির আগেই সমস্ত রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’, অগ্রিম বুকিংয়ে ১০ কোটি ছাড়াল ছবির আয়

নামতে গিয়ে চলন্ত ট্রেনের নিচে মহিলা, ৫ মিনিটের মধ্যে যা ঘটল….

সম্ভল হিংসা মামলায় যোগী সরকারকে ১০ লক্ষ টাকা জরিমানা সুপ্রিম কোর্টের

জঙ্গিযোগের সন্দেহে দক্ষিণ দিনাজপুরে NIA-র তল্লাশি

IAS-এর চাকরি ছেড়ে রাজনীতিতে দিব্যা মিত্তল, কোন দলে যোগ দিচ্ছেন?

পুজোর ভিড় সামলাতে কতটা তৈরি তিলোত্তমা? মণ্ডপে মণ্ডপে ঘুরে কড়া নজরদারি পুলিশের

এশিয়াডের মঞ্চে ভারতের জয়জয়কার, শুটিংয়ে সোনা জিতলেন নীরু ধান্দা

স্বস্তিতে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী, শিক্ষাগত বিতর্ক নিয়ে দায়ের মামলা খারিজ