মিষ্টি-টক স্বাদের বাঙালি রান্না! নিরামিষের দিন বানিয়ে নিন সুস্বাদু ডাঁটা বেগুনের ডালনা

Share:

নিজস্ব প্রতিনিধি: কাজের সপ্তাহভর ভারী খাওয়া-দাওয়ার পর পেটকে একটু আরাম দিতে চটজলদি বানিয়ে ফেলতে পারেন সুস্বাদু নিরামিষ তরকারি। কম মশলায় তৈরি মিষ্টি ও টক স্বাদের ডাঁটা বেগুনের ডালনা রুটি বা গরম ভাতের সাথে দারুণ জমে যাবে।

উপকরণ

৪ টুকরো সজনে ডাঁটা, ১টি বেগুন, ১টি ফুলকপি, ১টি গাজর, ১টি টমেটো, ৪টি কাঁচা লঙ্কা, ২ টেবিল চামচ টক দই, ১ চা চামচ গোটা জিরে, ১/৩ চা চামচ হলুদ গুঁড়ো, ২ চা চামচ চিনি, স্বাদমতো নুন, রান্নার জন্য সাদা তেল ও ১ কাপ জল।

পদ্ধতি
প্রথমে সজনে ডাঁটাগুলোর আঁশ ছাড়িয়ে ২ ইঞ্চি লম্বা টুকরো করে কেটে নিন। বেগুন ও ফুলকপি, গাজর ও টমেটো কুচিয়ে নিন। কড়াইতে তেল গরম করে তাতে গোটা জিরে এবং চিনি ফোড়ন দিন। এবার কুচানো টমেটো যোগ করুন। এরপর চেরা কাঁচা লঙ্কা ও হলুদ গুঁড়ো দিয়ে দিন। টমেটো নরম হওয়া পর্যন্ত ৫ মিনিট মাঝারি আঁচে ভাল করে কষিয়ে নিন এবং সামান্য নুন দিন। কষানো মশলার মধ্যে ডাঁটা-সহ কেটে রাখা বাকি সব সবজিগুলো দিয়ে দিন। ১০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন। একটি পাত্রে ১ কাপ জলের সাথে টক দই খুব ভাল করে ফেটিয়ে নিন। এবার এই দইয়ের মিশ্রণটি কড়াইয়ের সবজির মধ্যে ঢেলে দিন। স্বাদ অনুযায়ী আরও কিছুটা নুন মিশিয়ে নিন। ঝোল মাখোমাখো হলে নামিয়ে নিন। গরম-গরম আটার রুটি অথবা দুপুরের সাদা ভাত-ডালের সাথে পরিবেশন করুন তৃপ্তিদায়ক ডাঁটা বেগুনের ডালনা।

টিম সেইফার্ট ও গ্লেন ফিলিপসের চওড়া ব্যাটে ভর করে শেষ ম্যাচে হেসেখেলে জিতল নিউজিল্যান্ড

‘SIR করে বিজেপি, বাংলা ও গণতন্ত্র লুঠ করেছে,’ রামলীলা ময়দান থেকে তোপ মমতার

স্ত্রীর বিলাসিতার শখ মেটাতে কর্মস্থল থেকে ২৩ লক্ষের গাড়ি চুরি! পুলিশের জালে অভিযুক্ত

শান্তিপুরের বামাকালী নাচ ও রাস উৎসব ঘিরে কড়া বিধিনিষেধ, ভিড় সামলাতে বিশেষ উদ্যোগ পুলিশের

অনলাইনে তালা ভাঙার বিদ্যা রপ্ত, বোরকা পরে চুরি, হায়দরাবাদে বি.টেক তরুণীর কীর্তি ফাঁস

ভোটে টিকিট না পেয়ে বিধায়ক পদে ইস্তফা দিলেন ক্ষুব্ধ দুই আপ নেতা

ধনতেরসের আগে একধাক্কায় ৪০ হাজার টাকা সস্তা রুপো, দাম কমল সোনার

‘বড়-মা’র নামে স্বাস্থ্যকেন্দ্র তৈরি হবে,’ মতুয়াগড়ে ঘোষণা শুভেন্দুর

‘আগামী বছরের মধ্যে ঠাকুরনগরকে পুরসভা বানাব,’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিয়ম রক্ষার ম্যাচে নিউজিল্যান্ডকে ১৯২ রানের টার্গেট দিল শ্রেয়সরা

‘অর্ণবে’র পর বঙ্গোপসাগরে সৃষ্টি হল ঘূর্ণিঝড় ‘মুরাসু’, প্রবল দুর্যোগের পূর্বাভাস

চোরবাগানের ঘটনা থেকে শিক্ষা! কালী-জগদ্ধাত্রী পুজোয় ভিড় নিয়ন্ত্রণে একগুচ্ছ নির্দেশিকা নবান্নের

শুভেন্দুর জন্য ঠাকুরবাড়িতে এলাহি আয়োজন, মধ্যাহ্নভোজে থাকছে চিংড়ি পিঠে, মাংসের নানা পদ

কালীঘাটে হইচই কাণ্ড, আচমকাই লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা হল মমতার বাড়ি!