Loading live market data...
Loading active stocks...
Connecting...

নকল পনিরে কমছে পুষ্টিগুণ, কঠোর পদক্ষেপ নিল FSSAI

Share:

নিজস্ব প্রতিনিধি: পনিরে প্রোটিনের বদলে ভেজাল! বাজারে বাড়ছে ‘অ্যানালগ পনির’ বা নকল পনিরের ব্যবহার। যা দেখতে ও স্বাদে অনেকটা পনিরের মতো হলেও পুষ্টিগুণে অনেকটাই পিছিয়ে। এই পরিস্থিতিতেই কড়া পদক্ষেপ করল ভারতের খাদ্য সুরক্ষা নিয়ন্ত্রক সংস্থা ফ্যাসাই (FSSAI)। নতুন নিয়ম অনুযায়ী, প্যাকেটে  স্পষ্ট জানাতে হবে, খাবারে আসল পনির ব্যবহার করা হয়েছে নাকি বিকল্প অ্যানালগ পণ্য।

বিশেষজ্ঞদের মতে, অনেক ক্ষেত্রেই এই অ্যানালগ পনির তৈরি হয় ভেজিটেবল ফ্যাট, স্টার্চ, ইমালসিফায়ার ও বিভিন্ন অ্যাডেটিভ দিয়ে। ফলে এতে আসল পনিরের মতো উচ্চমানের প্রোটিন বা ক্যালসিয়াম থাকে না।এমনকি দীর্ঘদিন ধরে এই  পণ্য খেলে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের ঘাটতি তৈরি হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক এবং নিরামিষভোজীদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়তে পারে। চিকিৎসকদের দাবি, আসল পনিরে থাকা সম্পূর্ণ প্রোটিন শরীরের পেশি গঠন, টিস্যু মেরামতি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু নকল পনিরে নিম্নমানের ফ্যাট ও কম পুষ্টিগুণ থাকায় তা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। অতিরিক্ত প্রক্রিয়াজাত ফ্যাট দীর্ঘমেয়াদে স্থূলতা, মেটাবলিক সমস্যা ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি মহারাষ্ট্র সরকারও নির্দেশ দিয়েছে, রেস্তরাঁগুলিকে মেনুতে স্পষ্ট উল্লেখ করতে হবে, তারা ‘অ্যানালগ পনির’ ব্যবহার করছে কি না। কারণ কম খরচের জন্য বহু খাবারের দোকানে আসল পনিরের বদলে এই বিকল্প পণ্য ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ফ্যাসাই (FSSAI) জানিয়েছে, শুধুমাত্র প্যাকেটের গায়ে ‘পনির’ লিখলেই চলবে না। যদি কোনও পণ্যে দুধের উপাদানের পরিবর্তে অন্য কিছু ব্যবহার করা হয়, তবে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। খাদ্য বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ খাদ্যে স্বচ্ছতা বাড়াবে এবং ক্রেতাদের সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। বিশেষজ্ঞরা আরও বলছেন, পনির কেনার সময় বিশ্বস্ত ব্র্যান্ড বা নির্ভরযোগ্য দোকান বেছে নেওয়া জরুরি। অতিরিক্ত সস্তা পনির বা অস্বাভাবিক টেক্সচারযুক্ত পণ্য এড়িয়ে চলাই ভাল। কারণ ভেজাল বা নকল পনির শুধু স্বাদের সঙ্গে প্রতারণা নয়, তা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের উপরও বড় প্রভাব ফেলতে পারে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমারের জায়গায় অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার, জল্পনা তুঙ্গে

ভাগ্নিকে বাঁচাতে কাস্তে হাতে কুমিরের উপর ঝাঁপিয়ে পড়লেন মাসি, তারপর যা হল..

মাধ্যমিকে পাশের হারে দক্ষিণবঙ্গকে টেক্কা দিয়ে প্রথম উত্তরের কালিম্পং, এগিয়ে ছাত্রীরাই

জাহাজে হান্টাভাইরাসের সংক্রমণ! অসুস্থ ২ ভারতীয় নাবিকের অবস্থা অজানা

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

রাজনৈতিক উত্তাপের মাঝে ৩টি নতুন ছবি মুক্তি পাচ্ছে, এই সপ্তাহে কোনটা দেখবেন?

আইএএস–আইপিএসদের এবার বর্ধিত হারে মহার্ঘভাতা, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

সপ্তাহের শেষেও শেয়ার বাজারে ধস, মাথায় হাত বিনিয়োগকারীদের!

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মমতা আর মুখ্যমন্ত্রী নন, বিধানসভা ভেঙে দিলেন রাজ্যপাল

চন্দ্রনাথ খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইকও উদ্ধার, প্রশ্ন মালিকানা নিয়ে

মৃত্যুর ভুয়ো খবরে ক্ষোভে সাইবার অভিযোগের হুঁশিয়ারি শক্তি কাপুরের

মেঘ, পাহাড়ের পথে অনন্য যাত্রা, মাত্র ২৫ হাজারে ঘুরে আসুন মেঘালয়