ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার হল জনপ্রিয় পরিচালক সঞ্জয় গুপ্তার। আজ, শনিবার সকালে মুম্বইয়ের বাড়ি থেকে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। বলিউডে একাধিক জনপ্রিয় সিনেমার পরিচালনা করেছেন তিনি। ‘কাঁটে’, ‘কাবীল’, ‘শ্য়ুটআউট অ্যাট ওয়াডালা’-র মতো সিনেমার পরিচালক ছিলেন তিনি।

পুলিশ সূত্রে খবর, গতকাল, গভীর রাতে বাড়ির রান্নাঘরে আচমকাই পড়ে গিয়েছিলেন সঞ্জয় গুপ্তা। সেখানে পরে গিয়েই তাঁর মাথায় আঘাত লাগে। তারপরেই মৃত্যু হয়। কিন্তু বাড়ির মধ্যে থাকা তাঁর স্ত্রী ও পুত্র বিষয়টি টের পাননি। পরে সঞ্জয়কে রান্নাঘরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে প্রতিবেশী ও পরে পুলিশে খবর দেওয়া হয়। ঠিক কী কারণে জনপ্রিয় এই পরিচালকের মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সঞ্জয় গুপ্তার মৃত্যু বলিউডের কাছে বিরাট ক্ষতি। কয়েক দশক ধরে বলিউডে অপরাধমূলক ও তদন্তভিত্তিক সিনেমা উপহার দিয়েছিলেন তিনি। বিশেষত অভিনেতা সঞ্জয় দত্তের সঙ্গে কাজের জন্য পরিচিত ছিলেন সঞ্জয় গুপ্তা। তাঁদের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে ‘কাঁটে’ (২০০২), ‘মুশাফির’ (২০০৪), ‘জিন্দা’ (২০০৬) এবং ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ (২০০৭)।

আরও পডুন: তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

বলিউডে এক অন্য ঘরানার সিনেমা উপহার দিতেন সঞ্জয় গুপ্তা। তাঁর ‘কাবীল’ সিনেমা সমালোচকদের প্রশংসা কুড়িয়েছিল। বিশেষ করে অন্ধ যুবকের চরিত্রে হৃত্বিক রোশনের অভিনয় সকলের নজর কেড়েছিল। সেই সিনেমার দ্বিতীয় পার্টের শ্যুটিং শুরুর কথা ছিল। কিন্তু তার আগেই প্রয়াত হলেন সঞ্জয় গুপ্তা। ক্রাইম ড্রামা ছাড়াও, সঞ্জয় গুপ্তা ঐশ্বর্য রায় বচ্চনের অভিনীত ‘জাজবা’ (2015), এবং ‘কাবীল’ (2017), ‘দশ কাহানিয়া’ (2007), ‘অ্যাসিড ফ্যাক্টরি’ (2009) এবং ‘মুম্বই সাগা’ (2021), যেখানে জন আব্রাহাম এবং ইমরান হাশমি অভিনয় করেছিলেন। সঞ্জয় গুপ্তার প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

তেলের টিনে মিলল ভর্তি আরশোলা, হুগলিতে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে চাঞ্চল্য

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা

ঘরের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার ‘কাঁটে’, ‘কাবীল’ সিনেমার পরিচালক সঞ্জয় গুপ্তার