মাংস নয়, আলুতেই মাতবে ভোজ! বাড়িতেই বানান সুস্বাদু আলুর রেজালা

Share:

নিজস্ব প্রতিনিধি: রবিবারের দুপুর হোক কিংবা বাড়িতে অতিথি আপ্যায়ন, পাতে একটু রাজকীয় পদ থাকলে খাওয়াদাওয়াটা জমে যায়। তবে তার জন্য সবসময় মাছ-মাংসের আয়োজন করতে হবে, এমন কোনও কথা নেই। আলুকেও যদি একটু অন্যরকমভাবে রান্না করা যায়, তাহলে স্বাদে তাক লাগিয়ে দিতে পারে। তেমনই একটি সুস্বাদু রেসিপি হল আলুর রেজালা। গরম সাদা ভাত, পোলাও কিংবা পরোটার সঙ্গে আলুর রেজালা হলে একেবারে জমে যাবে দুপুরের খাওয়া।

উপকরণ

আলু – ৫-৬টি মাঝারি আকারের

টক দই – আধ কাপ

কাজুবাদাম – ১০-১২টি

পোস্ত – ১ টেবিল চামচ

পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ

আদা বাটা – ১ চা চামচ

রসুন বাটা – আধ চা চামচ

কাঁচালঙ্কা – ৩-৪টি

গোটা গরম মশলা – ২টি এলাচ, ১ টুকরো দারচিনি, ২টি লবঙ্গ

তেজপাতা – ১টি

গোলমরিচ গুঁড়ো – আধ চা চামচ

ঘি – ১ টেবিল চামচ

সাদা তেল – প্রয়োজনমতো

চিনি – আধ চা চামচ

নুন – স্বাদমতো

প্রণালী 

প্রথমে আলুর খোসা ছাড়িয়ে মাঝারি টুকরো করে কেটে নিন। ভাল করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে অল্প তেলে হালকা ভেজে তুলে রাখুন। এ বার কাজুবাদাম ও পোস্ত সামান্য গরম জলে ৫ মিনিট ভিজিয়ে রাখুন। তারপর অল্প জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। অন্যদিকে দই ভাল করে ফেটিয়ে রাখুন, যাতে রান্নার সময় দলা না পাকিয়ে যায়। কড়াইয়ে সামান্য তেল ও ঘি গরম করে তাতে তেজপাতা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এর পর আদা-রসুন বাটা দিয়ে ৫ মিনিট কষিয়ে নিন। কষানো হয়ে এলে আঁচ কমিয়ে ফেটানো দই দিয়ে দ্রুত নাড়তে থাকুন। এরপর কাজু-পোস্ত বাটা, গোলমরিচ গুঁড়ো, নুন ও সামান্য চিনি মিশিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মিশ্রণ তৈরি। এ বার ভেজে রাখা আলুগুলি কড়াইয়ে দিয়ে মশলার সঙ্গে ভাল করে মিশিয়ে নিন। প্রয়োজনমতো গরম জল দিয়ে ঢাকা দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন। আলু সেদ্ধ হয়ে গেলে ঝোলের ঘনত্ব নিজের পছন্দমতো ঠিক করে নিন। উপর থেকে কাঁচালঙ্কা চেরা এবং সামান্য ঘি ছড়িয়ে আরও ১ মিনিট ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু আলুর রেজালা।

মর্মান্তিক! রাজস্থানে বাড়ি তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

সকালের জলখাবারে স্বাদবদল! বাড়িতেই বানান চিজি বেকড অমলেট, রইল সহজ রেসিপি

দীপাবলিতে ঘর সাজাতে খরচ হবে নামমাত্র, ময়দা দিয়ে বাড়িতেই বানান রঙিন প্রদীপ

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

২০০ কোটির আর্থিক প্রতারণার মামলায় আরও বিপাকে নোরা, অভিনেত্রীর আচরণে ক্ষুব্ধ আদালত

আমির খান-ভিকি কৌশলকে হারিয়ে ৮০০ কোটি টাকা আয় রজনীকান্তের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক

ইংল্যান্ড সিরিজে অস্ট্রেলিয়ার টিমে জায়গা পেলেন ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার, কে তিনি?

ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে যুবতীকে গণধর্ষণ, মিনাখাঁয় গ্রেফতার ২