জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

Share:

নিজস্ব প্রতিনিধি : দেবী কালী হল দশমহাবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বলা হয় দেবী কালী হলেন স্বয়ং মহাদেবেরই ক্রোধের বহি:প্রকাশ। শিবপুরাণ অনুসারে, মা কালী এবং বীর ভদ্র শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণ করেন। তেমনই আবার শিবের সহধর্মিণী পার্বতীর ধ্বংসাত্মক রূপ হল দেবী কালী।

সাধারণভাবে দেবী কালীর মূর্তিতে চারটি হাতে খড়্গ, অসুরের ছিন্নমুণ্ড, বর ও অভয়মুদ্রা; গলায় মানুষের মুণ্ড দিয়ে গাঁথা মালা, বিরাট জিভ, কালো গায়ের রং, এলোকেশ দেখা যায় এবং তাঁকে তাঁর স্বামী ভোলানাথের বুকের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কিন্তু জানেন কী মা কালী নগ্ন কেন ? ‘বসন পরো মা, বসন পরো মা…’ গানে ভক্তের আর্জি সত্ত্বেও দেবী কালী দিগম্বরী। তিনি উলঙ্গিনী। এই সম্পর্কে সনাতন ধর্মে অনেক ব্যাখ্যা রয়েছে। জেনে নিন শাস্ত্র কী বলছে।

আরও পড়ুন : জানেন কী মা কালীর বাহন শেয়াল কেন ? শেয়ালের ছদ্মবেশে প্রাণিটি আসলে কে ?

হিন্দুধর্মের বিশ্বাস মতে আদ্যাশক্তি হল নিরাকার এবং মানুষের কল্পনার অতীত। কিন্তু ভক্তের সুবিধার্থেই তাঁকে মানুষের ইন্দ্রিয়বোধ্য রূপে কল্পনা করা হয়ে থাকে। দেবী কালীর প্রচলিত ও সাধারণের পূজিত মূর্তিটিও তাঁর তেমনই একটি কল্পিত রূপমূর্তি।

বলা হয়, দেবী কালী আদিশক্তি বা আদ্যাশক্তি। তিনি কাল বা সময়ের থেকেও উচ্চতর। কালের সীমানা পার করেছেন যিনি। সেই অনন্তকে কোনও জাগতিক বস্ত্রের আবরণে আবৃত করা যায় না। দেবী তাই নগ্নিকা। আবার কোনও কোনও মতে বলা হয়ে থাকে, কালী হলেন শক্তির প্রতীক। আর শক্তিকে কোনও বসন বা আচ্ছাদনে আবদ্ধ করা যায় না। তাই নগ্নিকা রূপেই কালীর ধারণা গড়ে উঠেছে।

বলা হয়, সৃষ্টি আর ধ্বংসের মাঝে ক্রিয়াশীল যে শক্তি তা সর্ব ব্যাপক এবং কালজয়ী। এই শক্তির জীবন্ত প্রতীক বা রূপ কালীকে আবৃত করার মতন কোনও পরিচ্ছেদ নেই এই জগতে। তাই তিনি দিগম্বরী।’

আরও পড়ুন :  ‘ভূত চতুর্দশী’ কী ?এইদিন সত্যিই কি ভূত-প্রেত আসে ?

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

বৃহস্পতির গোচরে ৩১ অক্টোবর থেকে বদলাবে ভাগ্য, ৪ রাশির জাতকদের জীবনে অর্থলাভ

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

সূর্যের গোচরেই বাড়বে দুশ্চিন্তা! শনিবার থেকে সাবধানে থাকুন এই ৪ রাশির জাতকরা

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

৭৩ বছর বাদে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের চেয়ারম্যান পদে ‘ঋণে জর্জরিত’ পাকিস্তানের অর্থমন্ত্রী

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪