‘ভুল ভুলাইয়া 3’-এর টিকিট বা পছন্দের চকোলেট, ভাইফোঁটায় উপহারের তালিকায় রাখুন এগুলো………………

ভাই-বোনকে ভাইফোঁটার উপহার দিতে চাইলে তাঁদের সঙ্গে নিয়ে দুটিই ছবিই ভাইফোঁটার দিন দেখে আসতে পারেন। এছাড়া সময়ের মূল্য বোঝাতে উপহার হিসেবে ছোট ভাই বা বোনকে ঘড়ি বা স্মার্ট ওয়াচ দিতে পারেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি মানেই উৎসবমুখর। বাঙালিদের ১২ মাসের তেরো পার্বণ। দুর্গাপুজোর বিরহ কেটে যায় কালী পুজোতে। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই দিওয়ালি, কালীপুজো, ধনতেরাস কড়া নাড়ে দরজায়। আগামী ৩১ অক্টোবর কালী পুজো। আর আলোর উৎসবের অন্যতম বৈশিষ্ট্য ভাইফোঁটা বা ভাইদুজ। রাখির পরেই ভাই–বোনের প্রিয় উৎসব ভাইফোঁটা। তিথি অনুযায়ী, আগামী ২-৩ তারিখ পড়ছে ভাইফোঁটা। তবে শনিবার (২ নভেম্বর) রাতে ভাইফোঁটা লাগছে। তাই হিসেবমতো ভাইফোঁটার মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর অর্থাৎ রবিবার। একে তো ছুটির দিন, তাও আবার ভাই-বোনের উৎসব। ভাইফোঁটা মূলত ভাই-বোনেদের উৎসব। এ সময়ে যে যেখানেই থাকুক না কেন ভাইকে ফোঁটা দিতে দূর-দূরান্ত থেকে বিবাহিত দিদি বা বোনেরা বাপের বাড়ি চলে আসেন। নিয়ম অনুযায়ী, ভাইফোঁটার সকাল থেকে ভাইয়ের মঙ্গল কামনায় উপোস করেন বোনেরা, তার কপালে ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করিয়ে আহার করেন বোনেরা। তবে ভাইফোঁটার অন্যতম বৈশিষ্ট্য হল উপহার বিনিময়। আর এই উপহার বাছতে গিয়েই ভাই ও বোন উভয়কেই বেশ নাজেহাল হতে হয়।

কারণ সাধ্যের মধ্যে সাধ পূরণের কথা মাথায় রেখেই চলে উপহার বাছাই করার পর্ব। আপনি কি এখনও কেনেননি ভাইফোঁটার উপহার, বা কি কিনবেন বুঝতে পারছেন না, রইল আপনার জন্যে কিছু টিপস্। যাতে পড়বে না পকেটে টান, সঙ্গে ভাই-বোনদের কাছেও আপনার উপহার পছন্দ হতে বাধ্য! ডিজিটাল যুগে বই পড়ার নেশা একেবারে ঘুচে গেছে বলাই চলে! তাও ভাইফোঁটাতে ভাই বা বোনকে গল্পের বই বা কোনও থ্রিলার বই দিতে পারেন। এখনও পছন্দের বই হাতে পেলে মনটা আনন্দে নেচে উঠতে বাধ্য তাঁদের। আর আপনার ভাই বা বোন যদি বইয়ের পোকা হয় তা হলে কথাই নেই। এছাড়াও আপনার ভাই বা বোন খুব সিনেমা দেখতে ভালবাসলে তাঁকে সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমার টিকিট কেটে দিতে পারেন। আগামী ১ নভেম্বর মুক্তি পাচ্ছে সিংহম আগেইন ও ভুল ভুলাইয়া 3। ভাই-বোনকে ভাইফোঁটার উপহার দিতে চাইলে তাঁদের সঙ্গে নিয়ে দুটিই ছবিই ভাইফোঁটার দিন দেখে আসতে পারেন। এছাড়া সময়ের মূল্য বোঝাতে উপহার হিসেবে ছোট ভাই বা বোনকে ঘড়ি বা স্মার্ট ওয়াচ দিতে পারেন। সাধ্যের মধ্যে এ ধরনের ঘড়ি উপহার দিলে ভাই বা বোনের মুখে হাসি ফুটবেই ফুটবে।

আরও পড়ুনঃ দরজায় কড়া নাড়ছে দীপাবলি, কালী পুজোতে টলি-বলি স্টাইলে নিজেকে সাজিয়ে তুলুন

এছাড়া পারফিউম বা আতর দিতে পারেন। যা মুহূর্তেই মন ভাল করবে। এখন বাজারে অনেক ধরনের পারফিউম, আতর বাজারে চলে এসেছে, দেশি-বিদেশি কত ধরনের সুগন্ধী। তাই ভাই বা দাদাকে বিদেশী পারফিউম বা আতর দিতেই পারেন, তাতে আপনার ব্যয়ও কম হবে। এছাড়া এর মধ্যে কোনটাই ভাল না লাগলে লাস্ট অপশন, পোশাক! বোনকে শাড়ি বা তাঁর পছন্দের ডিজাইনার পোশাক দিতে পারেন। ভাইকে পঞ্জাবি, শার্ট বা জিনস দিতে পারেন, আপনার সাধ্যের মধ্যে। তাতে দেখবেন ভাই বা বোনের মুখে হাসি আর ধরবে না। এছাড়া এখনও যদি তেমন রোজগার না করেন তাহলে কম খরচায় ভাই বা বোনকে পছন্দের চকোলেট দিতে পারেন। কেননা আট থেকে আশি সকলের প্রিয় চকোলেট। ভাই বা বোন অথবা দাদা বা দিদির পছন্দ জেনে সেই চকোলেট উপহার দিতে পারেন। এছাড়াও ইন্ডোর প্লান্ট ঘর সাজানোর জন্যে স্পাইডার প্ল্যান্ট, লেডি পাম, মানি প্ল্যান্ট, পিস লিলির মতো সবুজ সতেজ ইন্ডোর প্লান্ট দিতে পারেন।

‘প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি’, নেতানিয়াহুকে নিশানা বাইডেনের

বঙ্গোপসাগরে বাড়ছে ঘূর্ণিঝড়ের শক্তি, ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলায় সতর্কতা জারি?

শীতের শুরুতেই জেল্লা হারাচ্ছে ত্বক? পার্লারে না গিয়ে বাড়িতে বানান ডি-ট্যান ফেসপ্যাক

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা, আর্থিক লেনদেনে সতর্ক থাকুন

ইতিহাসের পাতায় নয়, চোখের সামনে দেখুন রাজকীয় স্থাপত্য, রাজস্থান ভ্রমণে রইল সম্পূর্ণ গাইড

বয়স বাড়লেই কি বড় হচ্ছে প্রস্টেট গ্রন্থি? পুরুষদের শরীরে কেন দেখা দেয় এই সমস্যা, জানুন

মা হলেন ‘অতি উত্তম’ খ্যাত অভিনেত্রী রোশনি

সাপে কামড়ালে প্রথম কয়েক মিনিটেই কী করবেন? ভুল পদক্ষেপ নেওয়ার আগে সাবধান! 

সোমেই সৃষ্টি হবে ঘূর্ণিঝড় ‘আকভান’, জগদ্ধাত্রী পুজোয় বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

দেশি নাকি পোলট্রি? কোন মুরগির ডিম স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই