ভাতের সঙ্গে অন্যকিছু ট্রাই করতে চান? সর্ষে দিয়ে বানান আনারসি ইলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: ইলিশ মানেই বাঙালির আবেগ। সর্ষে ইলিশ, দই ইলিশ থেকে ভাপা ইলিশ-পাতে ইলিশ থাকলেই জমে ওঠে বাঙালির ভোজ। তবে চেনা স্বাদের বাইরে ইলিশে যদি একটু নতুনত্ব আনতে চান, তা হলে বানিয়ে দেখতে পারেন আনারসি ইলিশ। অতিথি আপ্যায়ন হোক কিংবা ছুটির দিনের দুপুর-গরম ভাতের সঙ্গে এই পদ পাতে পরলে বারবার খেতে ইচ্ছে করবে। খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতেই কীভাবে বানাবেন আনারসি ইলিশ, রইল সহজ রেসিপি-

উপকরণ

ইলিশ মাছ

সর্ষের তেল

আনারসের পাল্প

কুচোনো আনারস

সাদা সর্ষে বাটা

কালো সর্ষে

পোস্ত

কালোজিরে – সামান্য

কাঁচালঙ্কা

হলুদ গুঁড়ো

নুন – স্বাদ অনুযায়ী

প্রণালি

প্রথমে ইলিশের টুকরোগুলি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। মাছের গায়ে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে ইলিশের টুকরোগুলি দিয়ে হালকা করে ভেজে নিন। মাছ বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই। ভাজা হয়ে গেলে ইলিশ তুলে আলাদা পাত্রে রাখুন। এবার ওই তেলেই দিয়ে দিন কালোজিরে ও কাঁচালঙ্কা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সাদা সর্ষে বাটা দিয়ে দিন। কম আঁচে সর্ষে ভাল করে কষিয়ে নিন। এরপর এতে আনারসের পাল্প মিশিয়ে দিন। সর্ষে ও আনারসের মিশ্রণটি ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বুঝবেন মশলা তৈরি হয়ে এসেছে। তখন আগে থেকে ভেজে রাখা ইলিশের টুকরোগুলি কড়াইয়ে দিয়ে দিন। এরপর কুচিয়ে রাখা আনারস ছড়িয়ে দিন মাছের চারপাশে। সব উপকরণ মাছের সঙ্গে মিশিয়ে অল্প আঁচে কিছুক্ষণ রান্না করুন, যাতে আনারসের মিষ্টি-টক স্বাদ সর্ষের মশলার সঙ্গে মিশে গিয়ে ইলিশেও ভালভাবে ঢুকে যায়। রান্না হয়ে গেলে গ্যাস বন্ধ করে উপর থেকে সামান্য কাঁচা সরষের তেল ছড়িয়ে দিন। ব্যস, তৈরি একেবারে অন্য স্বাদের আনারসি ইলিশ।

টলিউডে খুশির খবর, প্রথম সন্তানের বাবা-মা হলেন শোভন-সোহিনী, নায়িকার কোলে পুত্র এল না কন্যা?

ভোটার তালিকায় নাম বাদ, সপরিবারে এসআইআরের নোটিশ পেলেন লালকৃষ্ণ আডবানি

‘কাজের বিনিময়ে শোয়ার প্রস্তাব’, নামী পরিচালকের কুকীর্তি ফাঁস ‘জেল ফেরৎ’ অভিনেত্রীর

সৌদির তেল পরিকাঠামোয় হুথিদের হামলা, নাগরিকদের সাবধান করল আমেরিকা

সস্তার উপাদানেই বাজিমাত! দুপুরের ভোজে বানান সুস্বাদু ডিমের পাতুরি

এশিয়ান গেমসের জন্য ভারতীয় দলে যোগ ৩ দাপুটে বোলারের, কারা তাঁরা?

‘মমতা নেই, অশরীরী আত্মা ঘুরে বেড়াচ্ছে,’ কদর্য আক্রমণ পাপিয়ার

একঘেয়েমি দূর করুন, ভাত-রুটির সঙ্গে জমুক নতুন স্বাদের ‘টমেটো ভেন্ডি’

Asian Games: শেফালির ঝোড়ো সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে ১৯৬ রানের টার্গেট ভারতের

করম পুজোয় জঙ্গলমহলে উৎসবের আবহ, পুরুলিয়ায় ঠাসা কর্মসূচি মুখ্যমন্ত্রীর

মুম্বইয়ে একের পর এক পথচারীকে পিষে দিল বেপরোয়া গতির BMW, ঘটনাস্থলেই নিহত ৩

কলকাতা হাইকোর্টের নির্দেশে গ্যালিফ স্ট্রিটে অভিযান পুলিশের, তালা ঝুলল পশুর হাটে

মহিলাদের টি-টোয়েন্টিতে ব্যাট হাতে বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

এনকাউন্টারে নিহত অমৃতসরে পুলিশকর্তাকে খুনে অভিযুক্ত, নেপথ্যে পাক যোগ