নেলপলিশে লুকিয়ে মারণ ব্যাধির ঝুঁকি? কেনার আগে দেখে নিন এই উপকরণ রয়েছে কিনা

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো হোক বা রোজকার সাজ, নখে একটুখানি রং পুরো লুকটাই বদলে দেয়। কিন্তু পছন্দের শেডের নেলপলিশের বোতলটি হাতে নেওয়ার আগে কখনও কি উল্টো দিকের ছোট্ট অক্ষরে লেখা উপাদানগুলির তালিকা পড়েছেন? যদি পড়ে না থাকেন তাহলে এখনই সতর্ক হোন। কারণ এই নেলপলিশের মধ্যে থাকা রাসায়নিক পদার্থেই লুকিয়ে রয়েছে মারণ রোগ ক্যান্সার। শুনতে অবাক লাগলেও সম্প্রতি এই তথ্যই সামনে এসেছে। কিছু নেলপলিশে থাকা রাসায়নিক ত্বকে অ্যালার্জি, জ্বালা বা অন্যান্য সমস্যা তৈরি করতে পারে। তাই নেলপলিশ কেনার আগে কোন কোন উপাদান সম্পর্কে সতর্ক থাকা দরকার। কোন কোন বিষয় নজর রাখবেন জেনে নিন। 

নেলপলিশ কেনার আগে ৫টি বিষয় মনে রাখুন

১. বোতলের উপাদানের তালিকা পড়ুন 

২. ফর্ম্যালডিহাইড, টলুইন বা DBP রয়েছে কি না দেখুন 

৩. ‘5-free’ বা ‘10-free’ লেখা থাকলে তার অর্থ যাচাই করুন 

৪. নেলপলিশ ব্যবহারের সময় ঘরে যেন পর্যাপ্ত বাতাস চলাচল করে 

৫. নেলপলিশ ব্যবহারের পর চুলকানি, জ্বালা, লালচে ভাব বা অ্যালার্জির মতো সমস্যা হলে ব্যবহার বন্ধ করুন এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। 

নেলপলিশ কেনার আগে কী কী দেখে নেবেন?

ফর্ম্যালডিহাইড নিয়ে সতর্ক হন 

কিছু নেলপলিশ বা নেল হার্ডনারে ফর্ম্যালডিহাইড কিংবা সম্পর্কিত উপাদান ব্যবহার করা হয়। সংবেদনশীল ত্বকের ক্ষেত্রে এগুলি জ্বালা বা অ্যালার্জিক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাই উপাদানের তালিকায় ফর্ম্যালডিহাইড, ফর্ম্যালিনের মতো নাম রয়েছে কি না, দেখে নিতে পারেন। চিকিৎসকরা বলছেন এই উপাদান  পেটে গেলে বা শ্বাসপ্রশ্বাসের সঙ্গে মিশলে ন্যাসোফ্যারিঞ্জিয়াল ক্যানসার হওয়ার ঝুঁকি বাড়ে। 

টলুইন কী?

নেলপলিশে দ্রাবক হিসেবে টলুইনের ব্যবহার নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। তাই নেলপলিশ কেনার সময় উপাদানের তালিকা দেখে টলুইন ফ্রী ফর্মুলা বেছে নেওয়া যেতে পারে। কারণ এটি  স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি করে। ত্বকের সংস্পর্শে থাকলে মাথাঘোরা, ক্লান্তি ওঁ শরীরে বিষক্রিয়ার মতো সমস্যার সৃষ্টি করতে পারে। 

ডাইবিউটাইল থ্যালেট বা ডিপিপি

ডাইবিউটাইল থ্যালেট একসময় নেলপলিশে প্লাস্টিসাইজার হিসেবে ব্যবহৃত হত। এর কাজ ছিল নেলপলিশকে নমনীয় রাখতে সাহায্য করা। এই রাসায়নিকটি প্রজনন স্বাস্থ্যের ক্ষতি করে। 

‘৫-ফ্রি’ বা ‘১০-ফ্রি’ নেলপলিশ 

বর্তমানে বাজারে ‘5-free’, ‘7-free’ কিংবা ‘10-free’ লেখা নেলপলিশও পাওয়া যায়। সাধারণত এর অর্থ, নির্দিষ্ট কয়েকটি বিতর্কিত রাসায়নিক ওই ফর্মুলায় ব্যবহার করা হয়নি। 

জেল নেলপলিশে আলাদা করে কী খেয়াল রাখবেন?

জেল নেলপলিশ শুকানোর জন্য সাধারণত UV বা LED ল্যাম্প ব্যবহার করা হয়। ফলে ম্যানিকিওরের সময় হাতের ত্বকেও আলো লাগে। নিয়মিত জেল ম্যানিকিয়োর করলে ত্বকের সুরক্ষার বিষয়টি মাথায় রাখা ভাল।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল, জায়গা পেলেন না ঋষভ

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৪০৪, নিখোঁজ ৬,১৫০ জন

PCOS থাকলে দিনটা শুরু করবেন কীভাবে? সকাল থেকে রাত, রুটিনে রাখুন এই অভ্যাসগুলি

বর্ষা এলেই কেন বাড়ে ডেঙ্গুর দাপট? সতর্ক না হলে বিপদ!

কাকাদের হামলা থেকে বাবাকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারে প্রাণ গেল মেয়ের

রাত পোহালেই বিশ্বকর্মা পুজো, একইসঙ্গে শুরু রাহুকাল, পুজোর সঠিক সময় কখন?

কুড়মি সম্প্রদায়কে এসটি তালিকাভুক্তির প্রতিবাদে ফের সরব সাঁওতালি সংগঠন

পরকীয়ায় জড়িত সন্দেহে ঘুমন্ত স্ত্রীর ধড়-মুণ্ডু আলাদা করলেন পাষণ্ড স্বামী

চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ভেস্তে দেবে বিশ্বকর্মা পুজোর আনন্দ?

নেপাল দুর্যোগে নিখোঁজ পরিবারের পাশে শুভেন্দু, নিজের বেতন দিয়ে আর্থিক সাহায্যের

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ, শুভেচ্ছা মোদির

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় স্ত্রীর নাক কামড়ে দিলেন বদমেজাজি স্বামী

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা