লক্ষ্মীলাভ সঙ্গে প্রেম জীবনে সাফল্য, অগস্টে ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  অগস্ট মাস জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এই মাসে একাধিক গ্রহের সংযোগের ফলে তৈরি হচ্ছে বিরল কিছু রাজযোগ। কর্কট রাশিতে বৃহস্পতির অবস্থানের কারণে হংস রাজযোগ এবং সূর্য-বুধের মিলনে বুধাদিত্য রাজযোগের প্রভাব পড়বে বিভিন্ন রাশির জাতকদের উপরে। জ্যোতিষীদের মতে, এই শুভ যোগের প্রভাবে কিছু রাশির জাতক-জাতিকাদের কর্মজীবন, আর্থিক অবস্থা, পারিবারিক সম্পর্ক এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বৃষ, মিথুন, কন্যা, ধনু ও মকর রাশির জন্য অগস্ট মাসটি সৌভাগ্য ও সাফল্যের নতুন দিগন্ত খুলে দিতে পারে। এক নজরে দেখে নিন কোন রাশির ভাগ্যে কী অপেক্ষা করছে।

অগস্ট মাসের ভাগ্যবান ৫ রাশি

বৃষ: অগস্ট মাস বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ। উচ্চশিক্ষার সঙ্গে যুক্তদের জন্য নতুন সুযোগ তৈরি হতে পারে। পড়াশোনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি দূর হবে এবং সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। সন্তানদের কাছ থেকে সুখবর পাওয়ারও সম্ভাবনা রয়েছে।

মিথুন: এই মাসে মিথুন রাশির জাতকদের জন্য অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা প্রবল। অপ্রত্যাশিত আর্থিক লাভ হতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের অনিশ্চয়তা বা বিভ্রান্তি কাটবে। নতুন দক্ষতা অর্জনের সুযোগ মিলবে এবং পরিবারের সদস্যদের পূর্ণ সমর্থন পাবেন।

কন্যা: কন্যা রাশির জন্য অগস্ট মাস সুখ-স্বাচ্ছন্দ্য ও সমৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। দাম্পত্য ও প্রেমের সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসতে পারে। সম্পর্ক আরও গভীর ও মজবুত হবে। ব্যবসা বা পেশায় লাভের সম্ভাবনা রয়েছে এবং নতুন সুযোগও সামনে আসতে পারে।

ধনু:  ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য ভাগ্য সহায় থাকবে। সরকারি কাজে সাফল্য বা দীর্ঘদিনের আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবার, বন্ধু ও জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে।

মকর: মকর রাশির জাতকদের জন্য আর্থিক উন্নতির ইঙ্গিত দিচ্ছে অগস্ট মাস। নতুন উপার্জনের পথ খুলতে পারে এবং পৈতৃক সম্পত্তি বা পরিবারের মাধ্যমে লাভের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ বাড়বে। মাসের দ্বিতীয়ার্ধে পুরনো পরিকল্পনা বাস্তবায়নের জন্য অনুকূল সময় তৈরি হতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গ্রহের অবস্থান ও রাজযোগের প্রভাবে এই পাঁচ রাশির জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা দেখা গেলেও, ব্যক্তিগত জন্ম ছক অনুযায়ী ফল ভিন্ন হতে পারে। তাই কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যক্তিগত পরিস্থিতিও বিবেচনা করা প্রয়োজন।

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

অরুণাচলে প্রদেশে হড়পা বান ও ভূমিধসে মৃত ৪, নিখোঁজ ৫ জওয়ান

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই