বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, জামনগর: প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে প্রথমে মদের সঙ্গে মিশিয়েছিলেন পটাশিয়াম সায়ানাইড। তার পর স্বামীর নিথর দেহ এক পরিত্যক্ত কারখানার মেঝেতে পুঁতে ফেলেছিলেন। এর পর গত দুই বছর ধরে শ্বশুরবাড়ির লোকজনের কাছে স্বামীর অস্ট্রেলিয়ায় চাকরি নিয়ে চলে যাওয়ার গল্প ফেঁদেছিলেন ভয়ঙ্করী স্ত্রী। কিন্তু শেষ রক্ষা হল না। শ্বশুরবাড়ির এক সদস্য অস্ট্রেলিয়ায় গিয়ে দেখা করার জন্য ঠিকানা-ফোন নম্বর চাইতেই পর্দাফাঁস হল এক নারকীয় হত্যাকাণ্ডের। ভয়ঙ্করী স্ত্রীর ঠান্ডা মাথায় এমন খুন ও প্রমাণ লোপের ঘটনায় চমকে গিয়েছেন দুঁদে পুলিশ আধিকারিকরাও। ঘাতক স্ত্রী ও তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। পিলে চমকে ওঠার মতো ঘটনা ঘটেছে গুজরাতের জামনগরে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) জামনগরের অতিরিক্ত পুলিশ সুপার প্রতিভা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘খুন হওয়া জিগনেশ মাধবজিভাই মাভদিয়াকে মদ্যপানের সময় সায়ানাইড মিশিয়ে বিষপ্রয়োগে হত্যা করেছিলেন তার স্ত্রী পৃথ্বী। ওই হত্যাকাণ্ডে পৃথ্বীকে সহযোগিতা করেছিলেন তার প্রেমিক নীলেশ। মৃত্যুর পরে জিগনেশের মৃতদেহ জামনগরের উপকণ্ঠে একটি পরিত্যক্ত কারখানার ভিতরে গভীর গর্ত খুঁড়ে পুঁতে ফেলা হয়। তার পরেই শ্বশুরবাড়ির সদস্যদের পৃথ্বী জানান, চাকরির সুবাদে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছেন জিগনেশ। পরিবারের সদস্যরা যখনই তাঁর সঙ্গে কথা বলতে চাইতেন বা ফোন নম্বর চাইতেন, তখনই পৃথ্বী অজুহাত দেখিয়ে বলতেন, ‘ জিগনেশ যে সংস্থায় কাজ করেন সেখানে কর্মীদের ফোন করার অনুমতি নেই।’ তিনি পরিবারকে এও আশ্বস্ত করেছিলেন যে, স্থায়ী বসবাসের অনুমতি (পার্মানেন্ট রেসিডেন্সি) পাওয়ার পরই জিগনেশ ভারতে ফিরবেন। প্রায় দুই বছর ধরে এমনই গল্প ফঁদে আসছিলেন পৃথ্বী। জিগনেশের পরিবারের সদস্যরাও তা সরল মনে মেনে নিয়েছিলেন। কিন্তু বিপত্তি ঘটল, জিগনেশের এক আত্মীয়ের অস্ট্রেলিয়া সফরের পরিকল্পনার পর। ওই আত্মীয় জানান তিনি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। সেখানে গিয়ে জিগনেশের সঙ্গে দেখা করতে চান। তিনি জিগনেশের সঙ্গে যোগাযোগের তথ্য চান। সেই তথ্য দিতে টালবাহানা শুরু করেন পৃথ্বী। এর পরেই জিগনেশের পরিবারের সদস্যরা জানান, তাঁরা যে সংস্থায় জিগনেশ চাকরি করতেন, সেখানকার কর্তৃপক্ষের দ্বারস্থ হবে। দুই বছর ধরে চেপে যাওয়া হত্যাকাণ্ডের পর্দাফাঁসের ভয়ে পৃ্থ্বী স্বীকার করেন, দুই বছরেরও বেশি সময় আগেই জিগনেশকে হত্যা করা হয়েছে।’

গত ২৬ জুলাই জিগনেশের ভাই অশোক ধর্মেশভাই মাধবজিভাই মাভদিয়া পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের ভিত্তিতে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। জিগনেশের স্ত্রী পৃথিবী এবং তাঁর কথিত প্রেমিক নীলেশকে আটক করে দুদিন ধরে জিজ্ঞাসাবাদ করেন পুলিশ আধিকারিকরা। জেরার মুখে দুজনেই অপরাধের কথা স্বীকার করেন এবং হত্যাকাণ্ডের বিস্তারিত বিবরণ প্রকাশ করেন। এর পরেই নিহতের দেহাবশেষ উদ্ধারের জন্য পুলিশের তরফে ওই পরিত্যক্ত কারখানায় খননকাজ শুরু করা হয়েছে। দেহাবশেষের ফরেনসিক পরীক্ষা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জামনগরের অতিরিক্ত পুলিশ সুপার।

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

নীরবেই পচছে লিভার! জেনে নিন ‘নিঃশব্দ ঘাতক’ হেপাটাইটিসের লক্ষণ ও বাঁচার উপায়

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

ভেতর থেকে শেষ হচ্ছে দামি আলমারি? জেনে নিন উইপোকার ৩ লক্ষণ

তরুণ প্রজন্মের লাইফস্টাইলই ডেকে আনছে বিপদ, কম বয়সেই বাড়ছে গলব্লাডার স্টোনের ঝুঁকি

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী

আর জি কর মামলা: সীমা পাহুজার বদলে নতুন আইও নিয়োগ করল সিবিআই