ক্রেডিট কার্ড বন্ধের আবেদন, ব্যাঙ্কের বিলম্বের কারণে প্রায় ৩.২১ লক্ষ টাকার ক্ষতিপূরণ পেলেন গ্রাহক

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রেডিট কার্ড বন্ধ করতে চেয়ে ব্যাঙ্কে আবেদন। ব্যাঙ্কের বিলম্বের কারণে এক গ্রাহক মোটা অঙ্কের ক্ষতিপূরণ পেয়েছেন। যে টাকার পরিমাণ প্রায় ৩.২১ লক্ষ টাকা। এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়। অনেকেই সেখানে ওই ক্রেডিট কার্ড ব্যবহারকারীকে ‘ভাগ্যবান’ বলে মন্তব্য করেছেন। সামাজিক মাধ্যমে একটি পোস্টে ওই গ্রাহক পুরো ঘটনার বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।

সম্প্রতি ক্রেডিট কার্ড ব্যবহারকারী জানিয়েছেন, ‘একটি বড় বেসরকারি ব্যাঙ্কে আমার কার্ড বন্ধ করতে চেয়ে আবেদন করেছিলাম। তবে সেই অনুরোধ প্রক্রিয়া কার্যত ব্যর্থ হয়েছে। গত বছরে ওই ব্যাঙ্ক আমার ক্রেডিট কার্ড লিমিট কমিয়ে দেয়। এক লক্ষ টাকা থেকে কমিয়ে ১০,০০০ টাকা করা হয়। সেসময় আমি দুটি ক্রেডিট কার্ড বন্ধ করতে চেয়ে ইমেল করেছিলাম। এই ঘটনার পরই ব্যাঙ্ক একটি বার্ষিক ফি আরোপ করে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যেতে বাধ্য হই।’

আরও পডুন: অনলাইনে ভোট দিতে বলে নিজেই চেন্নাইয়ের বুথে হাজির, জ্যোতিকার কীর্তিতে বিতর্ক

ওই গ্রাহক আরও জানান, ‘প্রথমে আমি ব্যাঙ্কের কাছ থেকে এই বিষয়ে কোনো উত্তর পায়নি। পরবর্তীতে ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়, আমার ক্রেডিট কার্ড একেবারেই বন্ধ করা হয়নি। আমি বারবার লিখিতভাবে অ্যাকাউন্ট বন্ধ করার দাবি করেছি। অনুরোধ করেছি। তারপরও কোনো সদর্থক উত্তর মেলেনি। ফের ইমেলে করতেই অবশেষে ব্যাঙ্কের নোডাল অফিসার যোগাযোগ করেন আমার সঙ্গে। তিনি সেসময় আমায় বলেন, ইমেলের মাধ্যমে এইসব হয় না। ফোন করা উচিত ছিল।’ পাশাপাশি ক্রেডিট কার্ড ব্যবহারকারী বলেছেন, ‘যখন আমি ভাবছিলাম এরপর হয়তো আর কিছু করার নেই, সেসময়ই আমার অ্যাকাউন্ট-এ ৩.২১ লক্ষ টাকার ক্ষতিপূরণ জমা হয়েছে বলে জানানো হয় ব্যাঙ্কের তরফ থেকে।’

ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর থেকেই ইজরায়েল জুড়ে বাজছে সাইরেন

‘তৃণমূলের কোনও আদর্শ ছিল না,’ বিলম্বিত বোধোদয় ‘বিপ্লবী’ সুখেন্দু শেখরের

নন্দীগ্রামের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজিকে গ্রেফতার করল পুলিশ

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ