পুজোর সময়ে বেঙ্গালুরুতে থাকছেন, অবশ্যই ঢুঁ মারুন এই ৮ মণ্ডপে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুজো মানেই শুধু কলকাতার অলিগলি, থিমের প্যান্ডেল আর ঢাকের বাদ্যি নয়! শহর থেকে বহু দূরে বেঙ্গালুরুতেও দুর্গাপুজো ঘিরে তৈরি হয় এক টুকরো বাংলা। প্রবাসী বাঙালিদের পাশাপাশি অবাঙালিরাও এই উৎসবে শামিল হন। প্যান্ডেল, পুজোর আচার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ধুনুচি নাচ থেকে শুরু করে বাঙালি খাবার সব মিলিয়ে উৎসবের কয়েকটা দিন বেঙ্গালুরুর একাধিক প্রান্ত হয়ে ওঠে জমজমাট।

Sarjapur Outer Ring Road Bengali Association

বেঙ্গালুরুর সরজাপুরে Sarjapur Outer Ring Road Bengali Association বা SORRBA-র পুজো অন্যতম আকর্ষণ। পুজোর নিয়মকানুনের পাশাপাশি এখানে থাকে থিয়েটার, গান, নাচ এবং নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশুদের জন্যও থাকে বিশেষ আয়োজন।

Sarathi Socio-Cultural Trust

করমঙ্গলার Sarathi Socio-Cultural Trust-এর পুজোতেও রয়েছে বাঙালিয়ানার নানা রং। দেবীর আরাধনার পাশাপাশি গান, নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে। ধুনুচি নাচ এখানকার অন্যতম আকর্ষণ। 

Kanakapura Road Bengali Association

দক্ষিণ বেঙ্গালুরুর Kanakapura Road Bengali Association বা KARBA-র দুর্গাপুজোকেও ঘিরে থাকে বিশেষ উন্মাদনা। পুজোর পাশাপাশি গান, নাচ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

Sanskritik Bengali Association Bangalore

Sanskritik Bengali Association Bangalore-এর পুজোতেও রয়েছে নানা সাংস্কৃতিক আয়োজন। নাচ, গান, আবৃত্তি, নাটক থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতা পুজোর কয়েকটি দিন ধরে চলে একাধিক অনুষ্ঠান। 

Bengali Association for HSR

Bengali Association for HSR and Sarjapur বা BARSHA-র পুজোতেও থাকে বড় আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের তালিকায় কর্নাটকের লোকনৃত্য থেকে ছৌ নাচ- বিভিন্ন ধারার পরিবেশনা জায়গা করে নেয়। 

Electronic City Cultural Association

Electronic City Cultural Association-এর পুজোও বেঙ্গালুরুর বাঙালিদের কাছে অন্যতম আকর্ষণ। পুজোর পাশাপাশি রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড কোর্ট এবং শপিংয়ের ব্যবস্থা। প্রতিদিনের ভোগ এবং ধুনুচি নাচও এই পুজোর অন্যতম আকর্ষণ।

Jayamahal Cultural Association

বেঙ্গালুরুর পুরনো পুজোগুলির মধ্যে Jayamahal Cultural Association-এর দুর্গাপুজো অন্যতম। ৭১ বছর পার করে আসা এই পুজোতে কমিউনিটি ভোগ, ধুনুচি নাচ এবং ডান্ডিয়া নাইটের আয়োজন হয়ে থাকে। 

Whitefield Cultural Association

Whitefield Cultural Association-এর পুজোতেও থাকে খাবার, শপিং এবং ডান্ডিয়ার আয়োজন। সপ্তমী, অষ্টমী ও নবমীতে ভোগের ব্যবস্থা থাকায় পুজোর দিনগুলিতে এখানে ভিড় জমে।

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

শনিতে ভারত-পাক মহাযুদ্ধ, বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলে সোনা পাবে কারা?

পুজোয় চলে যান এই অচেনা পাহাড়ি গ্রামে, পাহাড়-নদীর মাঝে কাটান ছুটি

Jio-র ৭৭ টাকার প্ল্যানের কথা জানেন? কম পয়সায় মিলবে বড় ফায়দা

মহিলাকে বিবস্ত্র করে মারধর বাউন্সারদের, ভয়ঙ্কর ঘটনা গুয়াহাটির নৈশক্লাবে

ভুট্টার আঁশে কি গলে কিডনির পাথর? উপকারিতা নাকি লুকিয়ে বড় বিপদ!

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

হাত বাড়াল দিল্লি, শুক্র রাতেই রূপপুর বিদ্যু‍ৎকেন্দ্রের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাচ্ছে রুশ বিমান

কাটল ৪৪ বছরের খরা, চিনকে হারিয়ে এশিয়াডে সোনা জিতল ভারতের মহিলা হকি দল

‘সন্তান ধারণে অক্ষমতা স্ত্রীকে বিচ্ছেদ দেওয়ার ভিত্তি হতে পারে না’, পর্যবেক্ষণ মাদ্রাজ হাইকোর্টের

‘আয়ুষ্মান ভারতের কার্ড না পাওয়া পর্যন্ত চলবে স্বাস্থ্যসাথী,’ নন্দীগ্রামে ঘোষণা মুখ্যমন্ত্রীর

বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

পুজোর আগে শহরে একাধিক হাসপাতালে ঘুরে ফায়ার অডিট করল দমকল বিভাগ

জেলের ভিতরেই কয়েদিদের জন্য এসি-জিম সহ পাঁচতারা বন্দোবস্থ, আচমকা হানায় পর্দাফাঁস