পুজোয় নতুন মোবাইল কেনার শখ, ১৫ হাজারের নিচে ৫ ফোনের হদিশ রইল

Share:

নিজস্ব প্রতিনিধি: ফোন কিনবেন, কিন্তু বাজেট ১৫ হাজারের মধ্যেই রাখতে চান? তাহলে পুজোর সেলের আগে নজর রাখতে পারেন এই মডেলগুলির দিকে। কারণ কম দামের ফোন হলেও ব্যাটারি বা ক্যামেরার ক্ষেত্রে খুব বেশি আপস করতে হচ্ছে না। Amazon India এবং Flipkart-এর আসন্ন সেলে একাধিক স্মার্টফোনে মিলতে পারে আকর্ষণীয় অফার। ৬০০০mAh বা তার বেশি ব্যাটারি এবং ডুয়াল রেয়ার ক্যামেরার মতো ফিচার রয়েছে এমন কয়েকটি ফোনের তালিকা রইল।

POCO C85x 5G

১৫ হাজার টাকার বাজেটের মধ্যে POCO C85x 5G একটি উল্লেখযোগ্য অপশন। ফোনটির তালিকাভুক্ত দাম ১৪ হাজার ৯৯৯। এতে রয়েছে ৪ GB RAM এবং ৬৪ GB ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে ৬৩০০mAh ব্যাটারি। ক্যামেরার ক্ষেত্রে ফোনটিতে রয়েছে ৩২MP রেয়ার ক্যামেরা।

Realme Narzo 80 Lite

Flipkart-এ Realme Narzo 80 Lite-এর দাম ১৩ হাজার ৭৯৯ রাখা হয়েছে। ফোনটিতে রয়েছে ৬.৭৪ ইঞ্চির HD+ ডিসপ্লে। ৬৩০০mAh ব্যাটারি দিয়ে চালিত এই মডেলে রয়েছে ৪GB RAM এবং ৬৪GB স্টোরেজ। এছাড়াও ফোনটিতে দেওয়া হয়েছে রিং ফ্ল্যাশলাইট।

Bolt Evo

আরও কম বাজেটের মধ্যে Bolt Evo-ও নজরে রাখা যেতে পারে। Flipkart-এ ফোনটির দাম ১১ হাজার ৪৯৯। এতে রয়েছে ৬ GB RAM এবং ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ। ফোনের অন্যতম আকর্ষণ ৬০০০mAh ব্যাটারি এবং ৫০MP রেয়ার ক্যামেরা। স্টোরেজ বাড়ানোর জন্য ১TB পর্যন্ত SD কার্ড সাপোর্টও রয়েছে।

Lava Bold N4 Pro 5G

Lava Bold N4 Pro 5G-এর তালিকাভুক্ত দাম ১৫ হাজার ৯৯৯। তবে সেলের সময়ে অফার পেলে ফোনটির দাম ১৫ হাজারের আশেপাশে বা তার নিচে আসতে পারে। এতে রয়েছে ৬০০০mAh ব্যাটারি, ৫০MP AI ক্যামেরা, ৬ GB RAM এবং ১২৮ GB ইন্টারনাল স্টোরেজ।

iQOO Z10 Lite 5G

iQOO Z10 Lite 5G-এর দাম Amazon-এ ১৬ হাজার-এর কাছাকাছি তালিকাভুক্ত হয়েছে। তবে সেল চলাকালীন ডিসকাউন্ট পেলে দাম ১৫ হাজার টাকার নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ফোনটিতে রয়েছে ৬০০০mAh ব্যাটারি। পারফরম্যান্সের জন্য দেওয়া হয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর।

তবে সেলের সময়ে দাম, ব্যাঙ্ক অফার এবং অন্যান্য ডিসকাউন্ট বদলে যেতে পারে। তাই কেনার আগে সংশ্লিষ্ট ই-কমার্স প্ল্যাটফর্মে ফোনটির বর্তমান দাম ও অফার যাচাই করে নেওয়াই ভাল।

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

ভোটের আগে শেষ প্রচারে আজ নন্দীগ্রামে জনসভা মুখ্যমন্ত্রীর

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

প্রবেশ পথেই প্রকৃতির ছোঁয়া! ছোট পোর্টিকো সাজানোর সহজ ৬ টিপস

পুজোর আগে আবহাওয়ার ভোলবদল! কুয়াশায় ঢাকল তিলোত্তমা, রবিতে বৃষ্টি হবে কোন কোন জেলায়?

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

যুবভারতীতে সাম্বা ঝড়, ভারতকে ৪-০ গোলে হারাল ব্রাজিল

অমৃতসরের রাস্তায় ভর সন্ধেয় গুলিতে ঝাঁঝরা জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ম্যাড সান্ধু

জন্মহার বাড়াতে সরকারি কর্মীদের জন্য ‘ঘটকালি অ্যাপ’ চালু করল সরকার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…

রং-তুলিতে মা-মেয়ের যুগলবন্দি, রূপ পাচ্ছে দেবী দশভূজা

হাসিনার বিমানকে কেন ভারতে নামতে দেওয়া হয়েছিল? কারণ জানালেন দীনেশ ত্রিবেদী