রাতারাতি বদলে যেতে পারে ভাগ্য! বুধের ভদ্র রাজযোগে কপাল খুলবে এই ৫ রাশির জাতকদের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হঠাৎ হাতে আসতে পারে টাকা, কর্মক্ষেত্রে মিলতে পারে বড় সুযোগ, ব্যবসায় হতে পারে লক্ষীলাভ। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী এমনই সময় আসতে পারে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে। কারণ, বুধের অবস্থানকে কেন্দ্র করে তৈরি হচ্ছে ভদ্র রাজযোগ। জ্যোতিষ মতে, বুদ্ধি, বাণী, ব্যবসা ও অর্থের কারক গ্রহ বুধ নিজের উচ্চ রাশি কন্যায় অবস্থান করলে এই বিশেষ রাজযোগ তৈরি হয়। আর তার প্রভাবেই ৫ রাশির জীবনে আসতে পারে বড়সড় ইতিবাচক পরিবর্তন। চাকরি, ব্যবসা থেকে শুরু করে আর্থিক পরিস্থিতি, একাধিক ক্ষেত্রে মিলতে পারে সাফল্যের ইঙ্গিত। তাহলে তালিকায় কোন কোন রাশি রয়েছে? দেখে নিন।

বৃষ রাশি

ভদ্র রাজযোগের প্রভাবে বৃষ রাশির জাতক-জাতিকাদের আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে। চাকরিতে পদোন্নতি বা বড় দায়িত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সম্প্রসারণের সুযোগ আসতে পারে। সম্পত্তি সংক্রান্ত বিষয়েও লাভের যোগ তৈরি হতে পারে। দীর্ঘদিনের কোনও জটিলতা মিটে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

মিথুন রাশি

এই রাজযোগ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্যও শুভ হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতির পাশাপাশি পদোন্নতির সুযোগ আসতে পারে। ব্যবসায় বড় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি বা মূল্যবান কোনও জিনিস কেনার পরিকল্পনাও সফল হতে পারে। আর্থিক সমস্যাও অনেকটাই কমতে পারে।

কন্যা রাশি

বুধের নিজের উচ্চ রাশিতে ভদ্র রাজযোগ তৈরি হওয়ায় কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য সময়টি বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। চাকরি কিংবা ব্যবসা, দুই ক্ষেত্রেই উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে পারে। পাশাপাশি পরিবারেও সুখ-শান্তি ফিরতে পারে এবং পুরনো দূরত্ব কমার সম্ভাবনা রয়েছে।

মকর রাশি

মকর রাশির জাতক-জাতিকাদের জন্যও এই সময়টি আর্থিক দিক থেকে লাভজনক হতে পারে। হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা তৈরি হতে পারে। চাকরিতে উন্নতি এবং ব্যবসায় বড় কোনও সুযোগ আসতে পারে। আয় বাড়ার পাশাপাশি দীর্ঘদিনের আর্থিক চাপও কমতে পারে।

ধনু রাশি

ভদ্র রাজযোগের প্রভাবে ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে একাধিক নতুন সুযোগ আসতে পারে। আয়ের নতুন পথ খুলতে পারে। চাকরিতে পদোন্নতি ও বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসাতেও বড় লাভের সুযোগ তৈরি হতে পারে। সামগ্রিকভাবে সময়টি সাফল্য ও আর্থিক উন্নতির দিক থেকে অনুকূল হতে পারে।

রান্নাঘরের ৩ জিনিসেই কাটবে বাড়ির ‘নেগেটিভিটি’! বাস্তু মেনে কী করবেন জেনে নিন-

জানেন কেন হোটেলের ঘরে থাকে না দেওয়াল ঘড়ি? কারণ শুনলে অবাক হবেন

৬ নভেম্বর পর্যন্ত সৌভাগ্যের ছোঁয়া, সাফল্যের শিখরে পৌঁছবেন ৫ রাশির জাতকরা

আজকের রাশিফল: জন্মাষ্টমীতে সন্তানের থেকে সুখবর, হঠাৎ অর্থপ্রাপ্তি, চট করে মাথা গরম করবেন না..

উপোসে খাচ্ছেন এই ৫ খাবার? জানেন হতে পারে মারাত্মক বিপদ?

জন্মাষ্টমীতে গোপালকে নিবেদন করুন সুস্বাদু তালের স্মুদি

জন্মাষ্টমীর ভোগে এ বার লুচি-বড়া নয়, বানিয়ে ফেলুন মুচমুচে ‘তালের পোড়া পিঠে’

রাজ্যে বাড়ছে সরকারি বাসের সংখ্যা, কন্ডাক্টরদের দেওয়া হবে বডি ক্যামেরা, জানালেন পরিবহন মন্ত্রী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নাম বদলের দাবি বিজেপি বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়ের

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?