প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের  শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। তৃতীয় সিজন শুরু হওয়ার পর থেকেই একের পর এক ঘটনা নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হচ্ছে উত্তেজনা। তবে এবারের শুরুতেই যে বিষয়টি সবচেয়ে বেশি নজর কেড়েছে, তা হল ঘরের প্রথম ক্যাপ্টেন নির্বাচন এবং তাঁকে ঘিরে শুরু হওয়া তর্ক-বিতর্ক। ক্যাপ্টেন নির্বাচন ঘিরে প্রথম সপ্তাহেই যে টানাপড়েন শুরু হয়েছে, তাতে আগামী দিনে ঘরের সমীকরণ আরও জটিল হওয়ার ইঙ্গিত মিলছে। অনেকেই ক্যাপ্টেন হিসেবে মানতে চাইছেন না অভিনেতা ভরত কলকে। তাঁর আচরণ ঘিরে সামনে আসছে একাধিক অভিযোগ।   

ঘরের সদস্যদের ভোটে প্রথম ক্যাপ্টেন নির্বাচিত হয়েছেন অভিনেতা ভারত কল। তবে তাঁর ক্যাপ্টেন্সির শুরুটা মোটেই মসৃণ হয়নি। ক্যাপ্টেন পদের দৌড়ে ছিলেন সোনামণি সাহা, সৃজলা গুহ, মনামি ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাসও। নিয়ম অনুযায়ী, কোনও প্রতিযোগী নিজেকে ভোট দিতে পারেননি। ফলে নিজেদের পক্ষে অন্যদের ভোট টানতে গিয়েই শুরু হয় মতবিরোধ। তনুশ্রীর দাবি, যে ব্যক্তি নিজের কথার উপর নিয়ন্ত্রণ রাখতে পারেন না, তিনি কীভাবে ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন? শুধু তাই নয়, ভরতের পুরো ক্যাপ্টেন্সি জুড়েই তাঁর কর্তৃত্ব মেনে নেবেন না বলেও স্পষ্ট চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। ভরত ও তনুশ্রীর এই সংঘাত এখন দর্শকদের আলোচনার অন্যতম বিষয়। 

ভোটাভুটির সময়ও ঘরে উত্তেজনা কম ছিল না 

নন্দিনী নিজের যোগ্যতার কথা অন্যদের বোঝানোর সময় ভারত সোফা থেকে উঠে পড়ায় আপত্তি জানান মনামি। তাঁর বক্তব্য ছিল, কেউ কথা বলার সময় মাঝপথে উঠে যাওয়া উচিত নয়। অন্যদিকে, সায়কের ভোট নিয়ে আলোচনার সময় সৃজলার সঙ্গে তাঁর কথোপকথন নিয়েও প্রশ্ন তোলেন মনামি। তাঁর অভিযোগ, সৃজলা  সায়ককে প্রভাবিত করার চেষ্টা করছেন। তবে আসল  সমস্যা হয় ভরত ক্যাপ্টেন হওয়ার পর। প্রকাশ্যে আসা একটি প্রোমোয় তনুশ্রী রায় দাসকে ভরতের নেতৃত্ব নিয়েই সরাসরি প্রশ্ন তুলতে দেখা যায়। শুধু সমালোচনা নয়, ভরতের কর্তৃত্ব মেনে না নেওয়ার কথাও স্পষ্ট করে দেন তিনি। ভোটাভুটির মধ্যেই স্পষ্ট হয়ে যায়, ঘরের অন্দরের সমীকরণ একেবারেই সরল নয়।  

 বিগ বসের ঘরে রয়েছেন কারা?

ভরত কল ছাড়াও এই মুহূর্তে ‘বিগ বস বাংলা ৩’-এর ঘরে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত, আলেক্সান্দ্রা টেলর, নিরঞ্জন মণ্ডল, ঝিলম গুপ্ত, সোহিনী পাল, জয়িতা চট্টোপাধ্যায়, দীপেন্দু বিশ্বাস, দুর্নিবার সাহা, সোনামণি সাহা, সৃজলা গুহ, মনামি ঘোষ, সায়ক চক্রবর্তী, নন্দিনী দত্ত এবং তনুশ্রী রায় দাস।

কোথায় দেখবেন ‘বিগ বস বাংলা ৩’?

প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে Star Jalsha-য় সম্প্রচারিত হচ্ছে ‘বিগ বস বাংলা সিজন ৩’। পাশাপাশি JioHotstar-এও দেখা যাচ্ছে অনুষ্ঠানটি। রয়েছে ২৪x৭ লাইভ ফিডের সুবিধাও। ফলে টেলিভিশনের এপিসোডের বাইরেও ঘরের সদস্যদের নানা মুহূর্তের সঙ্গে দর্শকরা যুক্ত থাকতে পারবেন। 

প্রাক-শিক্ষক দিবসে জলপাইগুড়ির স্কুলে মহাভোজ! ‘মিড ডে মিল’-এ পড়ুয়াদের মাংস-ভাত পরিবেশন

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?