‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলে মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে ফের শুরু হয়েছে জোর জল্পনা। ২০২৭ সালের আইপিএলে তিনি খেলবেন কি না, সেই প্রশ্নের উত্তর এখনও স্পষ্ট নয়। এরই মধ্যে প্রাক্তন চেন্নাই সুপার কিংস ক্রিকেটার সুব্রামণিয়াম বদ্রিনাথ জানিয়েছেন, ধোনি তাঁকে ব্যক্তিগতভাবে বলেছেন, তিনি ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে খেলতে চান না। এই মন্তব্যের পরেই ধোনিকে নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।  

ধোনির ক্ষেত্রে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটি কার্যকর হতে পারে বলে মনে করেন বদ্রিনাথ। কারণ, বয়স ও ফিটনেসের কারণে দীর্ঘ সময় মাঠে থাকা তাঁর জন্য চ্যালেঞ্জ হয়ে উঠছে। ব্যাট হাতেও সাম্প্রতিক সময়ে মূলত ইনিংসের শেষের দিকে নামছেন তিনি। ফলে শুধু ব্যাটিংয়ের জন্য তাঁকে ব্যবহার করলে এবং উইকেটকিপিংয়ের দায়িত্ব অন্য কাউকে দিলে ধোনির ওপর শারীরিক চাপ কমতে পারে বলে মত বদ্রিনাথের। কিন্তু ধোনির নিজের অবস্থান একেবারেই আলাদা। বদ্রিনাথের দাবি, ধোনি যদি আইপিএলে ফেরেন, তাহলে তিনি পুরো ম্যাচে উইকেটকিপার হিসেবেই মাঠে থাকতে চান। অর্থাৎ শুধু ব্যাটিংয়ের জন্য ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হিসেবে মাঠে নামার পরিকল্পনা তাঁর নেই।  

 ২০২৭ সালে ধোনি কীভাবে খেলবেন?  

 আগামী বছরের আইপিএলে ধোনির খেলার সামর্থ্য নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে। যদি মাহি ইমপ্যাক্ট প্লেয়ার হতে না চান এবং উইকেটকিপার হিসেবে পুরো ২০ ওভার মাঠে থাকতে চান, তাহলে তার ফিটনেসই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ২০২৪ সালের আগেই ধোনি সিএসকে-র অধিনায়কত্ব ছেড়ে দেন এবং তারপর থেকে ব্যাটিংয়ে তাঁর ভূমিকা  কমেছে।  তবে,  তাঁর অভিজ্ঞতা এবং চাপের মুখে ম্যাচ শেষ করার ক্ষমতা দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

ট্রাফিক গার্ডদের হয়ে ট্রাক চালকদের কাছ থেকে টাকা আদায়, ডানকুনিতে বড় চক্রের হদিশ, গ্রেফতার ১

সপ্তম পে কমিশনে নয়া আপডেট! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য খুলল বিশেষ ওয়েবসাইট

প্রথম সপ্তাহেই ‘ক্যাপ্টেন’ ভরতকে প্রকাশ্যে চ্যালেঞ্জ তনুশ্রীর, উত্তপ্ত ‘বিগ বস বাংলা ৩’

মিরাক্কেল! নেপালে বিধ্বংসী বন্যার এক সপ্তাহ পর জীবিত অবস্থায় উদ্ধার ৯১ বছরের বৃদ্ধা

২১ দিন পর ছেলের উচ্চমাধ্যমিকের পরীক্ষা, তাঁর আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির ঘর

‘আপাতত কোনও বড় পদক্ষেপ নয়’, শ্রীলেখা মিত্রকে আপাতত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট

২০ ‘বিদ্রোহী’ সাংসদকে জবাবের জন্য ২১ দিন সময় দিলেন স্পিকার ওম বিড়লা

বারুইপুরে নাবালিকা খুন-ধর্ষণ মামলায় ৫৭ দিনের মাথায় চার্জশিট, ৭০০ পাতার রিপোর্ট পুলিশের

শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে তৃণমূল ,তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ চান মার্কিন প্রেসিডেন্ট!

প্রবল বৃষ্টিতে ফরাক্কায় রেললাইনে ধস, দার্জিলিং মেল সহ আটকে বহু দূরপাল্লার ট্রেন

‘ইমপ্যাক্ট প্লেয়ার’ হতে নারাজ ক্যাপ্টেন কুল, IPL ২০২৭-এ দেখা যাবে ধোনিকে ?

ভারী বৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, ঘুমন্ত অবস্থায় মর্মান্তিক মৃত্যু দুই শিশুর

জন্মাষ্টমী উপলক্ষে সেজে উঠেছে মায়াপুর ইসকন মন্দির, জানেন কি কি আয়োজন হয়েছে?