চাপড়ায় বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়ির অন্দরেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাবার সঙ্গে ছেলের সম্পর্কের এমন পরিণতি ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা। নদিয়ার চাপড়া থানার চারাতলা গ্রামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তার নিজের ছেলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে নিখোঁজ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ আলী শেখ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কোনও বিষয়কে কেন্দ্র করে বাবা ও ছেলের মধ্যে অশান্তি হয়। অভিযোগ, সেই সময় লোহার কোনও ভারী বস্তু দিয়ে বাবার উপর হামলা চালায় ছেলে। আঘাতের জেরে গুরুতর জখম হয়ে মাটিতে পড়ে যান মোহাম্মদ আলী শেখ। রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। এরপর আর দেরি না করে তাঁকে উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে পৌঁছনোর পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তারপরেই শোকের আবহ তৈরি হয় চারাতলা গ্রামে।

আরও পড়ুন: অন্ধ্রপ্রদেশে রাস্তার কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৫

অন্যদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে পলাতক বলে খবর। খবর পেয়ে চাপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। কী কারণে বাবার সঙ্গে ছেলের এমন সংঘাত, তা এখনও স্পষ্ট নয়। পারিবারিক বিবাদের জেরেই কি এই হামলা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অভিযুক্তের সন্ধানেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জগদ্ধাত্রী পুজোতে কৃষ্ণনগর যাচ্ছেন? কখন, কোন রাস্তায় থাকবে ‘নো এন্ট্রি’, জানুন

শুভেন্দুর উদ্যোগে ডিসেম্বরে ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ

গারুলিয়া পুরসভায় ১৬ অস্থায়ী কর্মীর পাকা হল চাকরি, নিয়োগপত্র তুলে দিলেন অর্জুন সিংহ 

জ্বালানি ছাড়াই উড়বে বিমান! অনন্য ফিচার নিয়ে প্রস্তুত চিনের CE-25A

এক বা দুই নয়, বিজেপি বিধায়ক কৌস্তভের বাড়িতে পড়ল চারটি কার্তিক!

‘রামায়ণ’-এর শো চলাকালীন বন্ধ আমিষ খাবার, বিশেষ সিদ্ধান্ত SVF-এর

বইপাড়ায় বুক স্টল তৈরিতে বাধার অভিযোগ, পুলিশের সঙ্গে বচসা এসএফআই-য়ের

সওয়ার কেট মিডলটন, চালক প্রিন্স উইলিয়াম! মুম্বইয়ের রাস্তায় ই-রিকশা চালালেন ব্রিটেনের যুবরাজ

‘বামেরা হিন্দুদের ধর্ম পালন করতে দিত না,’ দাবি মুখ্যমন্ত্রীর

‘আকভান’-এর আতঙ্কে উপকূলে বাসিন্দাদের সরাচ্ছে ওড়িশা প্রশাসন, সজাগ অন্ধ্রও

হরিদ্বার থেকে জোশীমঠ যাওয়ার পথে খাদে পড়ল বাস! মৃত ৮, আহত ২৬

ওয়াশিংটনে ‘ডার্টি বম্ব’ হামলার ছক ইরানের! মার্কিন গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্য

‘সবে শুরু, দেখতে থাকুন’, পানিহাটি কাণ্ডে মুখ খুললেন দিলীপ

কান্না থামানোর অছিলায় ১১ মাসের শিশুকন্যাকে যৌন নির্যাতন, পলাতক অভিযুক্ত