ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র! ১.৫ লাখ টাকা কম দামে X1 LWB, ফিচার শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিলাসবহুল গাড়ির বাজারে ক্রেতাদের জন্য নতুন চমক BMW-র। ভারতের বাজারে X1-এর দীর্ঘ হুইলবেস সংস্করণ X1 LWB আনল BMW India। সাধারণ X1-এর তুলনায় গাড়িটির আকার বাড়ানো হয়েছে মূলত কেবিনে, বিশেষ করে পিছনের আসনে, আরও বেশি জায়গা দেওয়ার জন্য। সঙ্গে থাকছে নতুন ১.৫ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন। ৪৯.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম) দামের এই গাড়ি রাখা হয়েছে সাধারণ X1 এবং বৈদ্যুতিক iX1-এর পাশাপাশি।

BMW-র নতুন এই মডেলের মূল লক্ষ্য বেশি জায়গা ও আরাম। সাধারণ X1-এর তুলনায় হুইলবেস ১০৮ মিমি বাড়ানো হয়েছে। ফলে পিছনের আসনে হাঁটুর জায়গা বেড়েছে ১০৯ মিমি। আসনের গদিও ১৫ মিমি লম্বা করা হয়েছে। চালক-সহ পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘ পথ চলার ক্ষেত্রে পিছনের যাত্রীদের বাড়তি স্বাচ্ছন্দ্য দেওয়াই এই গাড়ির অন্যতম উদ্দেশ্য।

কী কী সুবিধা থাকছে?

•৪৬১৬ মিমি লম্বা গাড়ি

•২৮০০ মিমি হুইলবেস

•১৮ ইঞ্চির অ্যালয় চাকা

•কাচের ছাদ

•তারবিহীন ফোন চার্জের ব্যবস্থা

•বৈদ্যুতিক আসন

•পিছনের আসন হেলিয়ে বসার সুবিধা

•৫৪০ লিটার মালপত্র রাখার জায়গা, যা বাড়িয়ে ১৭০০ লিটার করা যায়

•চারটি রং-Mineral White, Carbon Black, Night Dusk Blue ও Skyscraper Gray

ইঞ্জিন কেমন?

X1 LWB-তে রয়েছে ১.৫ লিটারের টার্বো পেট্রল ইঞ্জিন। সর্বোচ্চ ক্ষমতা ১৫৪ বিএইচপি এবং টর্ক ২৩০ নিউটন-মিটার। সঙ্গে ৭-গতির ডুয়াল-ক্লাচ স্বয়ংক্রিয় গিয়ারবক্স। সাধারণ X1-এর ২.০ লিটারের ডিজেল ইঞ্জিন এই সংস্করণে থাকছে না।

দাম কত?

X1 LWB-এর দাম ৪৯.৯০ লক্ষ টাকা (এক্স-শোরুম)। সাধারণ X1 পেট্রলের তুলনায় ১ লক্ষ টাকা কম দামে এসেছে নতুন এই মডেল।

দাম্পত্য কলহের জেরে ইঞ্জিনিয়ার জামাইকে পিটিয়ে খুন করল শ্বশুরবাড়ির লোকজন

মুখে দিলেই গলে যাবে! মিষ্টি আলু দিয়ে বানান নাড়ু, রইল রেসিপি

অগ্নিনির্বাপন ব্যবস্থায় গাফিলতি, শহরের ২৫টি হোটেল-রেস্তরাঁকে শোকজ নোটিস দমকলের

বিয়ে থামিয়ে অসুস্থ ক্যাটারিং কর্মীদের শুশ্রূষা করলেন চিকিৎসক কনে

৮ দিনেই ১১৯ কোটির ব্যবসা! বক্স অফিসে ঝড় ‘আওয়ারাপন ২’-এর

নিউটাউনে অজ্ঞাত পরিচয় যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

গভীর রাতে স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটে ঘুম উড়ল মেমারি হাসপাতাল কর্তৃপক্ষের

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

বৃষ্টির পূর্বাভাস থাকলেও কাটছে না অস্বস্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কেমন থাকবে শনিবারের আবহাওয়া?

পাসপোর্ট রেডি তো? মাত্র ৮ মিনিটে চলে যান চিন থেকে রাশিয়া

দুর্গাপুজো নিয়ে প্রস্তুতি শুরু, ডিসিদের কাছে বিস্তারিত তথ্য তলব লালবাজারের

বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের অভিবাসী ভিসা সংক্রান্ত ট্রাম্পের নীতি বাতিল করল মার্কিন আদালত

ট্রাম্পকে ধাক্কা দিয়ে বাণিজ্য চুক্তি থেকে সরে দাঁড়াল কানাডা

রানওয়েতে অবতরণের সময় বিপত্তি!গোরক্ষপুরে বন্ধ ইন্ডিগোর বিমানের পরিষেবা