অতিথি এলে মিষ্টি কিনবেন কেন? ঘরেই বানিয়ে টেবিলে সাজিয়ে দিন রাজকীয় মালাই রোল

Share:

নিজস্ব প্রতিনিধি: বাড়িতে অতিথি এসেছে। অথচ ঘরে একটাও মিষ্টি নেই। কিংবা মিষ্টি খেতে মন চাইছে, অথচ বাজারে যাওয়ার কোনও ইচ্ছে নেই? রান্নাঘরের পাউরুটির প্যাকেটটা তাহলে খুলেই ফেলুন। সঙ্গে দুধ আর খোয়া ক্ষীর থাকলেই তৈরি হয়ে যাবে এমন এক মিষ্টি, যার নরম পুর আর মালাইয়ের স্বাদ মুখে লেগে থাকবে। এই পাউরুটির মালাই রোল একবার বানালে বাড়ির ছোট থেকে বড়, সকলেই বারবার খেতে চাইবে।

উপকরণ

পাউরুটি

দুধ — ১ লিটার

চিনি — স্বাদমতো

এলাচ গুঁড়ো — ১/২ চা চামচ

কেশর — ১ চিমটি

কাজু কুচি — ২ টেবিল চামচ

বাদাম কুচি — ২ টেবিল চামচ

পেস্তাবাদাম কুচি — ২ টেবিল চামচ

ঘি — ১ চা চামচ

খোয়া ক্ষীর — ১ কাপ (খোয়া ক্ষীর না থাকলে দুধ ঘন করে ব্যবহার করতে পারেন)

প্রণালী

প্রথমে একটি প্যানে দুধ ঢেলে মাঝারি আঁচে জ্বাল দিন। দুধ ভালভাবে ফুটে এলে চিনি, এলাচ গুঁড়ো, কেশর এবং কাজু-বাদাম-পেস্তাবাদাম কুচি দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন। মালাই ঘন হয়ে এলে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে দিন। একটি পাত্রে খোয়া ক্ষীর নিয়ে তাতে গুঁড়ো চিনি, এলাচ গুঁড়ো এবং কাজু বাদাম-পেস্তাবাদাম কুচি মিশিয়ে নিন। ভাল করে মেখে মসৃণ পুর তৈরি করুন। পাউরুটির চারপাশের শক্ত ধার কেটে বাদ দিন। এবার প্রতিটি পাউরুটি হালকা চাপ দিয়ে পাতলা করে নিন। পাউরুটির একদিকে তৈরি করে রাখা পুর দিন। এবার সাবধানে পাউরুটিটি রোল করে নিন। একইভাবে সবকটি রোল তৈরি করুন। সার্ভিং ডিশে পাউরুটির রোলগুলি সুন্দর করে সাজিয়ে দিন। এবার উপর থেকে ঠান্ডা মালাই ছেঁকে ঢেলে দিন। শেষে কাজু, বাদাম ও পেস্তাবাদাম কুচি ছড়িয়ে দিন। ডিশটি ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হওয়ার পর পরিবেশন করুন।

গ্রাহকদের জন্য সুখবর, ট্রাইয়ের নির্দেশে ২৮ দিনের পরিবর্তে ৩০ দিনের রিচার্জ প্ল্যান

সোশ্যাল মিডিয়া নয়, রিয়েল লাইফে মন দিতে যুবদের নির্দেশ নীতিন নবীনের

দোসা-ইডলি ভুলে জলখাবারে বানিয়ে ফেলুন কর্নাটকের জনপ্রিয় পদ ‘চিরোটে’

মার্কিন হামলায় ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েও অলৌকিকভাবে রক্ষা পেয়েছিলেন মোজতবা খামেনি

নিলামের আগেই ছাঁটাই, ৫০ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দিল মুম্বাই ইন্ডিয়ান্স

পুলিশকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ, বাগডোগরা থেকে গ্রেফতার সেনা জওয়ান

বাংলাদেশে ইউরেনিয়াম নিয়ে যাওয়া রুশ বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

ছাগলের পাকস্থলীতেই হবে আলসারের ওষুধের পরীক্ষা! অভিনব আবিষ্কার নদিয়ার অধ্যাপকের

৯ হাজার টাকা সস্তা রুপো, সোনার দামেও বিরাট পতন

চিকি‍ৎসককে মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেফতার ‘বিগ বস’ খ্যাত দিব্যা শিন্ডে

‘জ্ঞানেশ গদ্দার’, ‘ভোট চোর’, মুখ্য নির্বাচন কমিশনারের বাড়ির দেওয়ালে লিখল কংগ্রেস কর্মীরা

একাধিক রেকর্ড ভাঙার পরেও শচিনের সঙ্গে তুলনায় খুশি নন বিরাট, বললেন…

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত নেপাল! বন্যা-ভূমিধসে মৃত ২৪, নিখোঁজ ১৪

মেয়েকে যৌন হেনস্থার চেষ্টা, কুড়ুল দিয়ে কুপিয়ে স্বামীকে হত্যা স্ত্রীর