৩০০ বছর ধরে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোয় পুরুষরাই রাঁধেন ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জমিদারি নেই। নেই সেই পুরনো জৌলুসও! তবু দুর্গাপুজোর ক’টা দিন যেন ফিরে আসে কয়েকশো বছর আগের কুলডিহা। এক ছাদের তলায় জড়ো হন পরিবারের সদস্যরা। পুজোর ব্যস্ততা, আড্ডা, একসঙ্গে খাওয়াদাওয়া সব মিলিয়ে বনেদি বাড়ির আনাচে কানাচে ফের জীবন্ত হয়ে ওঠে পুরনো দিনের ছবি। প্রায় তিনশো বছরেরও বেশি সময় ধরে অনন্য ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির দুর্গাপুজো।

বর্ধমানের কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির এই পুজোর সূচনা ১১১১ বঙ্গাব্দে। জমিদার জানকীনাথ চট্টোপাধ্যায়ের হাত ধরে শুরু হয়েছিল দেবীর আরাধনা। সময়ের সঙ্গে জমিদারি প্রথা হারিয়ে গেলেও পুজোর রীতিতে তার ছাপ এখনও স্পষ্ট। বৈষ্ণব মতে পুজো হওয়ায় এখানে বলির প্রচলন নেই। প্রাচীন নিয়ম মেনেই আজও নিষ্ঠাভরে দেবীর আরাধনা করা হয়। তবে কুলডিহা চট্টোপাধ্যায় বাড়ির পুজোর সবচেয়ে চর্চিত বৈশিষ্ট্য সম্ভবত ভোগ রান্নার রীতি। এখানে দেবীর ভোগ রান্না করেন বাড়ির পুরুষ সদস্যরাই। পুজোর দিনগুলিতে রান্নাঘরে তাঁদের ব্যস্ততা চোখে পড়ার মতো। সপ্তমীর দিন দেবীকে নিবেদন করা হয় সাত সের চালের ভাত, সাত রকম ভাজা, তরকারি, ডাল, চাটনি, লুচি ও পায়েস। অন্যান্য দিনেও অন্নের সঙ্গে থাকে নানা পদ।

এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে বেশ কিছু ব্যতিক্রমী রীতি। সাধারণত দুর্গাপুজোয় নবপত্রিকাকে গণেশের পাশে দেখা যায়। কিন্তু কুলডিহার চট্টোপাধ্যায় বাড়িতে সেই নিয়ম নেই। এখানে নবপত্রিকার স্থান কার্তিকের পাশে। শুধু তাই নয়, দুর্গার বিসর্জনের আগেই এখানে সম্পন্ন হয় মা মনসার বিসর্জন।  প্রজন্ম বদলেছে, পরিবারের সদস্যরা জীবিকার প্রয়োজনে ছড়িয়ে পড়েছেন নানা জায়গায়। কিন্তু দুর্গাপুজো এলেই তাঁরা ফিরে আসেন বাড়িতে। কয়েক দিনের জন্য যেন আবার জুড়ে যায় একান্নবর্তী পরিবারের ছিন্ন সুতো। সন্ধ্যায় হাজরাপাড়ার মানুষজনের লাঠিখেলার প্রদর্শনও এই পুজোর পুরনো রীতির অংশ।এরপর কাঁধে করে দেবীর প্রতিমা নিয়ে যাওয়া হয় পাশের জানকীবাঁধে। সেখানেই সম্পন্ন হয় নিরঞ্জন। দেবীর আরাধনা, বাড়ির পুরুষদের হাতে রান্না হওয়া ভোগ, নবপত্রিকার নিজস্ব রীতি কিংবা দশমীর লাঠিখেলা সবকিছু মিলিয়ে এই পুজো যেন বাংলার বনেদি সংস্কৃতির এক জীবন্ত দলিল।

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩