মাংসের চেনা পদে আসুক নতুন স্বাদ, বানিয়ে ফেলুন সুস্বাদু পোস্ত মুরগি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির পোস্ত-প্রেম সর্বজনবিদিত। আলু পোস্ত বা পোস্ত দিয়ে রুই-কাতলা তো অনেক খেয়েছেন, কিন্তু কখনও কি মুরগির মাংস পোস্ত বাটা দিয়ে ট্রাই করেছেন? যদি না করে থাকেন, তবে আজই রেঁধে ফেলুন পোস্ত মুরগি।

উপকরণ

৭৫০ গ্রাম মুরগির মাংস, ৪ টেবিল চামচ পোস্তবাটা, ২টি কুচি করা পেঁয়াজ, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা, ১টি কুচি করা টমেটো, ২টি কাঁচালঙ্কা, ½ চা চামচ হলুদ গুঁড়ো, ½ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, সামান্য গরম মশলা, নুন (স্বাদমতো), সামান্য চিনি, সর্ষের তেল (প্রয়োজনমতো), ১টি তেজপাতা, ১টি  শুকনো লঙ্কা, ½ চা চামচ গোটা জিরে।

পদ্ধতি

প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দিন। ফোড়নের সুন্দর গন্ধ বের হলে কুচি করা পেঁয়াজ দিয়ে ভাল করে ভেজে নিন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে আদা ও রসুন বাটা দিয়ে কষতে থাকুন। এরপর টমেটো, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা ভালভাবে কষে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য আদা-রসুন বাটা এবং অল্প সর্ষের তেল মেরিনেট করা মুরগির মাংস দিয়ে দিন। মাংস প্রায় সেদ্ধ হয়ে এলে পোস্ত বাটা দিয়ে দিন। পোস্ত বাটা মাংসের সঙ্গে ভালভাবে মিশিয়ে কয়েক মিনিট কষিয়ে নিন। এরপর প্রয়োজনমতো গরম জল দিয়ে মাঝারি আঁচে রান্না হতে দিন। গ্রেভি ঘন হয়ে এলে সামান্য চিনি ও গরম মশলা ছড়িয়ে দিন। শেষে এক চামচ সর্ষের তেল ছড়িয়ে আঁচ বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন বাঙালি স্টাইলের সুস্বাদু পোস্ত মুরগি।

মেসি মামলায় স্বস্তি অরূপ বিশ্বাসের, ৩০ নভেম্বর পর্যন্ত বাড়ল রক্ষাকবচের মেয়াদ

ধর্ষনের অভিযোগে গ্রেফতার দিল্লি ক্যাপিটলসের ক্রিকেটার অভিষেক পোড়েল

সম্পর্কে আপত্তি পরিবারের, বন্ধ ঘর থেকে উদ্ধার প্রেমিক-প্রেমিকার দেহ

‘জন্ম-পড়াশোনা সব বেঙ্গালুরুতে, তবুও আমি ভোটার নই!’ SIR-এ নাম বাদ পড়ায় ক্ষুব্ধ প্রকাশ রাজ

২২ গজে দাপটের পর এবার সঞ্চালকের ভূমিকায় রোহিত শর্মা, কোন অনুষ্ঠান পরিচালনা করবেন?

জনরোষের মুখে পড়ে রাতেই সস্ত্রীক বাড়ি ছাড়লেন দলবদলু সাংসদ জগদীশচন্দ্র বসুনিয়া

গ্যাস শেষ! চিন্তা নেই, ওভেনে বানিয়ে নিন জাফরানি বাটার চিকেন রাইস

আমেরিকায় ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল ভারতীয় ইঞ্জিনিয়ারের

আকাশপথে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ মুখ্যমন্ত্রীর কপ্টারের

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

পড়ুয়াদের উপর লাঠিচার্জের প্রতিবাদে রাঁচিতে বনধ-কে ঘিরে উত্তেজনা, বন্ধ একাধিক রাস্তা

অভিষেকের বিরুদ্ধে আপাতত কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘কোনও রহস্য লুকিয়ে রয়েছে’, অভিষেকের বিদেশযাত্রা প্রসঙ্গে মন্তব্য দিলীপের