৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

Share:

নিজস্ব প্রতিনিধি: নবরাত্রি মানেই দেবী আরাধনা, উপবাস, পুজো-পাঠ এবং উৎসবের আবহ। তবে আধ্যাত্মিকতার দিক থেকে এই নয়টি দিনকে আত্মানুসন্ধান ও সাধনার সময় হিসেবেও দেখা হয়। ২০২৬ সালে নবরাত্রি শুরু হচ্ছে ১১ অক্টোবর, চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। এই সময়কে কেন্দ্র করে সদগুরুর ব্যাখ্যায় উঠে এসেছে ‘নবরাত্রি সাধনা’র কথা।

কী এই নবরাত্রি সাধনা?

যোগিক পরম্পরায় ‘সাধনা’ বলতে বোঝানো হয় একটি নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলাবদ্ধ আধ্যাত্মিক অনুশীলন। নবরাত্রি সাধনা দেবীর কৃপা গ্রহণের জন্য নিজেকে আরও প্রস্তুত ও গ্রহণযোগ্য করে তোলার একটি প্রক্রিয়া। এই সাধনায় দেবীর শক্তির-এর সঙ্গে আধ্যাত্মিক সংযোগকে গুরুত্ব দেওয়া হয়।এই সাধনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল লিঙ্গ ভৈরবী স্তুতি। এতে দেবীর ৩৩টি নাম বা গুণের উল্লেখ করে স্তোত্রপাঠ করা হয়। দিনে ৩, ৬, ৯ অথবা ১১ বার এই স্তুতি পাঠ করা যেতে পারে। 

কেন দেবী আরাধনা এত গুরুত্বপূর্ণ?

নবরাত্রির নয়টি রাত ঐতিহ্যগতভাবে দেবীর উদ্দেশে উৎসর্গীকৃত। সদগুরুর ব্যাখ্যায় দেবীর তিনটি গুরুত্বপূর্ণ রূপ দেবী দুর্গা, লক্ষ্মী এবং সরস্বতী শক্তি, সমৃদ্ধি এবং জ্ঞানের প্রতীক হিসেবে বিবেচিত হয়। নবরাত্রির তিনটি করে রাত এই তিন শক্তির প্রতি নিবেদিত বলে ব্যাখ্যা করা হয়। এই দৃষ্টিভঙ্গিতে নবরাত্রি শুধু বাহ্যিক উৎসব নয়, নিজের জীবন ও মানসিকতার দিকে ফিরে তাকানোরও একটি সুযোগ। শক্তি, সম্পদ ও জ্ঞান এই তিনটি জীবনে কীভাবে ব্যবহার করছি এবং এগুলির প্রতি আমাদের আসক্তি কতটা, সেই প্রশ্ন নিয়েও আত্মপর্যবেক্ষণ করা যেতে পারে। তাই নবরাত্রির এই সময়টি হতে পারে নিজের ভিতরের দিকে তাকানোর একটি সুযোগ। পুজো-পাঠের পাশাপাশি মনকে স্থির করা, নিজের চিন্তা ও অভ্যাসকে পর্যবেক্ষণ করা এবং আধ্যাত্মিক অনুশীলনের মাধ্যমে আত্মসংযোগের চেষ্টা এই ভাবনাতেই নবরাত্রি সাধনার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

হাঁটতে গেলে পায়ে ব্যথা! পেরিফেরাল ভাস্কুলার ডিজিজে আক্রান্ত নন তো?

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং