‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারন ও এসআইআর বাতিল ইস্যু আদপে ছুঁতো। দুর্নীতি ও জেল যাত্রা থেকে বাঁচতেই সব বিরোধীরা এক হয়েছে। আজ, সোমবার শহরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ কর্মসূচির শেষে ধর্মতলা থেকে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই তোপ দেগে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিল করে বিজেপি। সেই মিছিলে উপস্থিত ছিলেন স্বয়ং বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। বর্ণাঢ্য সহ বিরাট সেই মিছিল কলেজ স্কোয়ার থেকে শুরু করে, শেষ হয় ধর্মতলা চত্বরে। সেখানেই মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী জোট অর্থাৎ ইন্ডিয়া শিবিরের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আরও পডুন: দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

তিনি বলেন, ‘দুর্নীতি থেকে বাঁচার জন্য। জেলে যাওয়ার হাত থেকে বাঁচার জন্য। পরিবারকে টিকিয়ে রাখার জন্য সব এক হয়েছে। আর তোষণের রাজনীতিকে ফিরিয়ে আনার জন্য মমতা-রাহুলরা এক হয়েছে। কিন্তু তাতে কোনও লাভ হবে না। তাদের বলে রাখি, ভারতীয় জনতা পার্টি ২০২৬ সালে পশ্চিমবঙ্গে ২ কোটি ৯২ লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বিরোধীদের কাছে এসআইআর যাই হোক না কেন, আমাদের কাছে এসআইআরের আসল অর্থ হল, অনুপ্রবেশকারী হঠাও, ভারত বাঁচাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের মূলমন্ত্রে ভরসা রেখে আপনারা রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার গড়েছিলেন। এবার মুখ্যমন্ত্রীর আর্জিতে আপনাদের পুরসভাগুলিতে ‘ট্রিপল ইঞ্জিন’ দিতে হবে। হাওড়া ও কলকাতা পুরসভা আমাদের দিতে হবে, তবেই শহরের পরিকাঠামো ও নাগরিক পরিষেবায় আমূল পরিবর্তন সম্ভব হবে। আর বিরোধীরা হাওড়া-কলকাতা পুরসভাতে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে।’

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের