নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা, খোঁজ নেই তারকেশ্বরের প্রৌঢ়েরও

গত ২১ অগস্ট এক ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে গিয়েছিলেন শিপ্রা রায় পাটারী নামে ওই মহিলা শিক্ষিকা। তাঁর বাড়ি চন্দননগর পৌরনিগমের তিন নম্বর হরিদ্রাডাঙ্গা পূর্বপাড়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চরম প্রাকৃতিক বিপর্যয়ের কবলে নেপাল। বুধবার নেপাল-তিব্বত সীমান্তের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ হড়পা বানে তছনছ হয়ে যায় সব। এর জেরে নেপালের রসুয়া জেলা এবং তিব্বত-সংলগ্ন গিরং অঞ্চল ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বহু গ্রাম চলে গিয়েছে জলের তলায়। দেশটির জন্যে প্রার্থনা করছে গোটা বিশ্ব। এখনও পর্যন্ত ১৬৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ। তাঁদের কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। এদিকে নেপালে বেড়াতে গিয়ে আটকে গিয়েছেন অনেক দেশি-বিদেশি পর্যটক। এই ঘটনায় ২৯১ জন বিদেশি নাগরিক-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ পাওয়া যায়নি। তাঁদের মধ্যে ১৪২ জন ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে পশ্চিমবঙ্গেরও অনেক বাসিন্দা রয়েছেন। যেমন নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন চন্দননগরের প্রাক্তন শিক্ষিকা।

জানা গিয়েছে, গত ২১ অগস্ট এক ভ্রমণ সংস্থার সঙ্গে নেপালে গিয়েছিলেন শিপ্রা রায় পাটারী নামে ওই মহিলা শিক্ষিকা। তাঁর বাড়ি চন্দননগর পৌরনিগমের তিন নম্বর হরিদ্রাডাঙ্গা পূর্বপাড়ায়। সিঙ্গুর গোলাপ মোহিনী স্কুলের প্রাক্তন শিক্ষিকা তিনি। সঙ্গে তাঁর স্বামী রবীন পাটারীরও নেপালে বেড়াতে যাওয়ার কথা ছিল। তিনি চুঁচুড়ার গড়বাটি স্কুলের প্রাক্তন শিক্ষক। কিন্তু বয়সজনিত কারনে ছাড়পত্র না মেলায় শিপ্রা দেবী একাই নেপালে ভ্রমণে যান। তাঁদের আগামী ৬ সেপ্টেম্বর ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই নেপালের বিপর্যয়ে নিখোঁজ হয়ে গেলেন তিনি। শিপ্রা রায়ের ভাই অখিল রায় বলেছেন, ‘বোন নেপালে বেড়াতে গিয়েছিল। গতকাল সাড়ে আটটা নাগাদ পরিবারের সঙ্গে কথা হয়। অনুমান, চিনা বর্ডারে পারমিশনের জন্য ওরা গিয়েছিল। হড়পা বানের সময় ওরা বাসে ছিল। এখনও অবধি দিদির কোনও খবর পাচ্ছি না, দুশ্চিন্তায় আছি আমরা। যারা যারা ঘুরতে গিয়েছেন তাঁদের কারও খোঁজ পাচ্ছি না। আজকে ভ্রমণ সংস্থা আমাদের জানিয়েছে, ৩২ জনের মধ্যে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিচয় আমরা জানিনা। বাকিদের কোনও খবর নেই।’

এদিকে নেপালে বেড়াতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছেন তারকেশ্বরের চাউলপট্টির বাসিন্দা স্নেহাশিস দত্ত। তাঁর সঙ্গেও গতকাল থেকে কোনও যোগাযোগ করতে পারছেন না পরিবার। জানা গিয়েছে, গত ২১ অগস্ট কলকাতার ‘চলো যাই’ ট্যুর সংস্থার সঙ্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেই ট্যুর সংস্থার কর্মি জয়ন্ত সান্যালের বাড়িও তারকেশ্বরে। তিনিও এই ট্যুরে ছিলেন। স্নেহাশিস দত্তর পরিবার জানিয়েছেন, ‘২২ তারিখ রক্সৌল পৌঁছে সেখান থেকে কাঠমান্ডুতে গিয়েছিলেন পর্যটকরা। মঙ্গলবার কাঠমান্ডুতেই ছিলেন। বুধবার নেপাল বর্ডার থেকে তিব্বত বর্ডার যাওয়ার কথা ছিল। সেদিন, সকাল ৭.২৫ মিনিটে স্নেহাশিস তার স্ত্রী সোমা দত্তকে ফোন করে জানিয়েছিলেন, তারা অভিবাসন দফতরে যাচ্ছেন।সকাল আটটা নাগাদ সেখানে পৌঁছে যান তারা। যে সময় হড়পা বান আসে সে সময় ঘটনাস্থলেই ছিলেন পর্যটকরা। তাই কারও খোঁজ না মেলায় দুশ্চিন্তায় সময় কাটছে পরিবারের।

ডোপ টেস্টে ব্যর্থ! তারকা ক্রিকেটারকে নিষিদ্ধ করল ICC, মোছা হল রেকর্ডও

হাইকোর্টে জোর ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না ফ্রিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার অনুমতি

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

রাখিবন্ধনে মেগা কর্মসূচি রাজ্যের, ৮ কোটি টাকা বরাদ্দ শুভেন্দুর সরকারের

৩৫ রানেই অলআউট! শূন্য করলেন ৭ ব্যাটার, কোন দল গড়ল এমন লজ্জার রেকর্ড?

‘বৃষ্টিতে শুটিং বাতিল হয়েছে, টেনশন হচ্ছে’, নেপাল থেকে কবে কলকাতায় ফিরছেন খরাজ মুখোপাধ্যায়?

নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, ‘যোগাযোগ করা যাচ্ছে না,’ বললেন শুভ্রাংশু

আরজি কর দুর্নীতি মামলায় সন্দীপের জামিন-আর্জি নিয়ে কী বক্তব্য? সিবিআইকে জানাতে বলল সুপ্রিম কোর্ট

‘আর কাউকে ভিন রাজ্যে কাজের জন্য যেতে হবে না’, আশ্বাস মুখ্যমন্ত্রীর

নন্দীগ্রামে উপনির্বাচনে আদৌ প্রার্থী পাওয়া যাবে? অস্বস্তি তৃণমূলে

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের প্রভাব! কলকাতা-সহ একাধিক জেলায় তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা

‘নেপাল বিপর্যয়ে নিখোঁজ পর্যটকদের ফিরিয়ে আনতে সব রকম সাহায্য করবে রাজ্য’, আশ্বাস শুভেন্দুর

প্রধান বিচারপতি সূর্য কান্তের আমন্ত্রণকে কেন্দ্র করে বিতর্ক! বাতিল ন্যাশনাল ল’স্কুলের সমাবর্তন

মহার্ঘ চিনি, বিক্রির পরিমাণ বেঁধে দিল Zepto Blinkit-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্ম