এই ট্রেনে উঠলেই লাগে অক্সিজেন! চিন-তিব্বতের পথে অবাক করা যাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি: ট্রেনে যাত্রা করতে গিয়ে যদি সিটের পাশে অক্সিজেন পাইপ দেখতে পান, তাহলে অবাক হতেই পারেন। কিন্তু চিনের কিংহাই-তিব্বত রেলপথে এটাই বাস্তব। বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় চলা এই ট্রেন এখন তার বিশেষ সুবিধা ও অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য আলোচনায়।

চিনের কিংহাই-তিব্বত রেলপথ বিশ্বের অন্যতম উচ্চতম রেললাইন হিসেবে পরিচিত। এই ট্রেন চিনের বেইজিং, সাংহাই, চেংদু ও শিনিংয়ের মতো শহর থেকে তিব্বতের রাজধানী লাসা পর্যন্ত যায়। প্রায় ১,৯৫৬ কিলোমিটার দীর্ঘ এই রেলপথের বেশিরভাগ অংশ সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৪,০০০ মিটার উচ্চতায় অবস্থিত। এই রুটের সর্বোচ্চ স্থান ট্যাঙ্গগুলা পাস, যার উচ্চতা প্রায় ৫,০৭২ মিটার। এত উঁচু জায়গায় বাতাসে অক্সিজেনের পরিমাণ সমুদ্রপৃষ্ঠের তুলনায় প্রায় ৪০ শতাংশ কম থাকে। তাই যাত্রীদের সুবিধার জন্য ট্রেনে বিশেষ অক্সিজেন ব্যবস্থা রাখা হয়েছে।ট্রেনে মূলত দুটি অক্সিজেন সিস্টেম রয়েছে। প্রথমটি ট্রেনের এয়ার কন্ডিশনিংয়ের সঙ্গে অক্সিজেন মিশিয়ে পুরো কামরায় সরবরাহ করে। দ্বিতীয় ব্যবস্থায় যাত্রীরা সিট বা বার্থের পাশে থাকা পাইপের মাধ্যমে সরাসরি অক্সিজেন নিতে পারেন। সফট স্লিপার ও হার্ড স্লিপার কোচে প্রতিটি বার্থের কাছে এই সুবিধা থাকে।

আরও পড়ুন : দেবী বগলামুখী কে? জানুন তাঁর মাহাত্ম্য, তিথি ও পূজার নিয়মাবলি

এই ট্রেনযাত্রা শুধু সুবিধার জন্য নয়, অসাধারণ দৃশ্যের জন্যও জনপ্রিয়। যাত্রাপথে দেখা যায় বরফে ঢাকা পাহাড়, বিস্তীর্ণ তৃণভূমি, ইয়াকের পাল, নীল আকাশ, সাদা মেঘ এবং দুর্গম প্রাকৃতিক এলাকা। অনেক পর্যটক শুধুমাত্র এই দৃশ্য উপভোগ করার জন্যই এই ট্রেনে ভ্রমণ করেন। টিকিটের দামও বিভিন্ন শ্রেণি অনুযায়ী আলাদা। সফট স্লিপার সবচেয়ে আরামদায়ক এবং দামও বেশি। হার্ড স্লিপার তুলনামূলক সস্তা। সবচেয়ে কম দামের হার্ড সিটের ভাড়া প্রায় ৫০০ টাকার কাছাকাছি, যা এই অনন্য অভিজ্ঞতার জন্য অনেকের কাছেই আকর্ষণীয়। ভারত থেকে যেতে হলে প্রথমে দিল্লি থেকে বেইজিং পর্যন্ত বিমানে যেতে হয়। তারপর সেখান থেকে ট্রেনে লাসা পৌঁছানো যায়। বিশ্বের সবচেয়ে উঁচু রেলপথে অক্সিজেন সুবিধাসহ এই যাত্রা এখন ভ্রমণপ্রেমীদের কাছে এক বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবে ধরা হচ্ছে।

শীতকালে বুকে ভারী ভাব? বাড়াতে পারে করোনারি সিন্ড্রোমের ঝুঁকি!

১৫ নভেম্বর থেকে বাড়বে লাভা ফোনের দাম,মূল্যবৃদ্ধি হবে ৩,০০০ টাকা!

কালী মন্দির সংস্কার থেকে পুজোর আয়োজনে হাত লাগালেন সমাজসেবী শেখ সুলেমান!

UNESCO-র স্বীকৃতি আদায়ের লক্ষ্যে নবদ্বীপের রাস উৎসবকে কেন্দ্র করে একাধিক পরিকল্পনা

কোলন কোষে ব্যাকটেরিয়ার থাবা! মারণ রোগ ডেকে আনে এই অণুজীব

ঘরেই বানিয়ে ফেলুন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল, গরম ভাতের সঙ্গে জমে যাবে

‘জেলে যাওয়া থেকে বাঁচার জন্য সব এক হয়েছে,’ মমতা-রাহুলদের তোপ শুভেন্দুর

আচমকাই বুকে ব্যথা, হাসপাতালে ভর্তি শরদ পাওয়ার

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা