মধু-নারকেলে মাখা চিংড়ি, এই রেসিপি একবার খেলে বারবার চাইবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: চিংড়ি দিয়ে বাঙালির রান্নাঘরে নানান পদ তৈরি হলেও একটু আলাদা স্বাদের খোঁজে অনেকেই থাকেন। তেমনই এক বিশেষ পদ ‘মধুক্ষীরা’। নারকেল, মধু, বাদাম ও কিশমিশের মিশ্রণে তৈরি এই চিংড়ির রেসিপি, যা পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে দারুণ মানিয়ে যায়। ঘরোয়া উপকরণে সহজেই বানানো যায় এই সুগন্ধি ও সমৃদ্ধ পদটি।

উপকরণ: ৫০০ গ্রাম চিংড়ি (চাপড়া চিংড়ি), ১টি নারকেল, ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ১ টেবিল চামচ আদা-রসুন বাটা, ৩ টেবিল চামচ পেঁয়াজ বাটা, গোটা গরম মশলা (২টি এলাচ, ১ টুকরো দারচিনি, ৩–৪টি লবঙ্গ), ৫–৬টি কাঠবাদাম, ১ টেবিল চামচ চারমগজ, ৮–১০টি কিশমিশ, ১টি ট ম্যাটো, ৫–৬টি কাঁচালঙ্কা, ১ টেবিল চামচ মধু, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো।

আরও পড়ুন: দিদা-ঠাকুমার রান্নাঘরের সেই হারানো স্বাদ, ফিরিয়ে আনুন এই রেসিপি দিয়ে

প্রণালী: প্রথমে নারকেল অর্ধেক বেটে দুধ বের করে নিন এবং বাকি অর্ধেক কুচিয়ে রাখুন। নারকেল কুচি, কাঠবাদাম, চারমগজ, কিশমিশ, কাঁচালঙ্কা ও টম্যাটো একসঙ্গে মিক্সিতে বেটে একটি ঘন মিশ্রণ তৈরি করুন। চিংড়ি মাছ নুন ও হলুদ মেখে হালকা ভেজে তুলে রাখুন। একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এরপর বেটে রাখা নারকেল ও ড্রাই ফ্রুটসের মিশ্রণটি দিয়ে ভালো করে ভাজুন। নুন ও হলুদ দিয়ে কষাতে থাকুন যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে। এবার নারকেলের দুধ মিশিয়ে ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে মধু ও গরম মশলা গুঁড়ো দিয়ে দিন। শেষে ভেজে রাখা চিংড়ি যোগ করে ৫ মিনিট ঢেকে রান্না করুন। ব্যাস তৈরি হয়ে যাবে চিংড়ির সুস্বাদু ‘মধুক্ষীরা’। এরপর গরম গরম পোলাও, ভাত বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন। 

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘লালবাগচা রাজা’র পায়ে মাথা ঠেকিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার উৎসর্গ কার্তিকের

SIR করে যে রাজ্যে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি মমতার

পাকিস্তানের বোলিং কোচের দায়িত্ব ছাড়লেন অ্যাশলে নোফকে

অভিবাসন তল্লাশি ছাড়াই তিন ইতালীয়র দিল্লি ত্যাগের ঘটনায় সাসপেন্ড এয়ার ইন্ডিয়ার কর্মী

গুরুতর অসুস্থ ঈশ্বর ঠাকুর, হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ‘ভাবিজি ঘর পার হ্যায়’-খ্যাত অভিনেতা

পুজো মণ্ডপে ডিজিটাল বিজ্ঞাপন চালালেই গুনতে হবে কর, পুরসভার নির্দেশে মাথায় বাজ উদ্যোক্তাদের

দুই বিচারপতির ভিন্ন রায়, মুখ্য নির্বাচন কমিশনার নিয়োগ মামলা যাচ্ছে সাংবিধানিক বেঞ্চে

অতি গভীর নিম্নচাপের জের, তুমুল বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, কোন কোন জেলায় সতর্কতা?

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের