চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালি হেঁশেলে কচু মানেই সাধারণত ভর্তা, তরকারি কিংবা চিংড়ি মাছ দিয়ে তরকারি।তবে সাধারণ এই আনাজ দিয়েই যে রাজকীয় স্বাদের এক পদ তৈরি করা সম্ভব, তা অনেকেই জানেন না।অনুষ্ঠান বাড়ির শাহী রান্নার স্বাদকে টেক্কা দিতে আজই বাড়িতে বানিয়ে ফেলুন জিভে জল আনা ‘কচুর কোরমা’। পেঁয়াজ রসুনের মেলবন্ধনে কিংবা সম্পূর্ণ নিরামিষ উপায়ে এই পদের স্বাদ মুখে লেগে থাকবে দীর্ঘক্ষণ। গরম ভাত, লুচি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করার মতো একদম নিখুঁত ও ভিন্নধর্মী এই রেসিপিটি শিখে নিন ঝটপট।

উপকরণ

শোলা কচু (৫০০ গ্রাম), নুন (স্বাদমতো), হলুদ গুঁড়ো (আধা চা চামচ), তেল (আধা কাপ), ঘি (১ টেবিল চামচ), তেজপাতা (২টি), পেঁয়াজবাটা  (আধা কাপ), আদাবাটা (১ চা চামচ), রসুনবাটা (১ চা চামচ), মরিচ গুঁড়ো (১ চা চামচ), ধনে গুঁড়ো (১ চা চামচ), জিরে গুঁড়ো (আধা চা চামচ), জল (পরিমাণমতো), দই (২ টেবিল চামচ), কাজুবাদাম বাটা (২ টেবিল চামচ), নারকেলের দুধ (ঐচ্ছিক), চিনি (২ কাপ), পরিমাণমতো কাঁচা লঙ্কা (৪টি),গরম মশলার গুঁড়ো (এক-তৃতীয়াংশ চা চামচ ), পেঁয়াজ বেরেস্তা।

প্রদ্ধতি

কচুর খোসা ছাড়িয়ে নিন। আধা ইঞ্চি পুরু গোল চাক করে কেটে ধুয়ে নিন। নুন ও সামান্য হলুদ দিয়ে আধা সেদ্ধ করে জল ঝরিয়ে রাখুন। এরপর অল্প তেলে হালকা ভেজে নিন। কড়াইয়ে বাকি তেল ও ঘি গরম করে তেজপাতা ফোড়ন দিন। পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত কষিয়ে নিন। আদা ও রসুনবাটা দিন। এরপর হলুদ, লঙ্কা, ধনে ও জিরের গুঁড়ো সামান্য জল দিয়ে কষিয়ে নিন। দই ও কাজুবাদামবাটা মিশিয়ে দিন। কচু দিয়ে ভালভাবে নেড়ে নিন। এবার নারকেলের দুধ, নুন, চিনি ও কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিন। কম আঁচে ১০ থেকে ১২ মিনিট রান্না করুন। ঝোল ঘন হয়ে এলে গরম মশলা, ঘি ও পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

বিশ্বভারতীতে নিয়োগ দুর্নীতি! বেনিয়ম নিয়ে উপাচার্যকে নোটিস পাঠাল তফসিলি কমিশন

সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

৩ মাস ধরে নিখোঁজ মেয়ে, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন অসহায় বাবা

একাই ইকুয়েডরকে থামালেন কুরাসাওয়ের গোলরক্ষক রোম, করলেন বিশ্ব রেকর্ড

উইকএন্ডের সকাল থেকেই দুর্যোগ! ৪০ কিমি বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস এই জেলাগুলিতে

ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে হরমুজে টোল বসানোর হুঁশিয়ারি ট্রাম্পের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

চায়ের আড্ডায় জমবে গল্প, রইল জিভে জল আনা কচুর কোরমার রেসিপি

জানেন কি ব্যবহৃত চা পাতাই হতে পারে ঘরোয়া নানা সমস্যার সহজ সমাধান!

দার্জিলিং-গ্যাংটক এখন অতীত, কম বাজেটে ঘুরে আসুন এই ৬ জায়গায়