মুচমুচে স্বাদের বাঙালি জলখাবার, বানিয়ে ফেলুন মৌরলা মাছের পেঁয়াজি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির রান্নায় ছোট মাছের কদর বরাবরই আলাদা! আর সেই ছোট মাছ দিয়ে যদি তৈরি হয় মুচমুচে মাছের পেঁয়াজি, তাহলে বিকেলের চা-আড্ডা জমে যেতে বাধ্য। পেঁয়াজ, কাঁচালঙ্কা আর মশলার সঙ্গে মৌরলা মাছ মিশিয়ে তৈরি এই পদটি বাইরে থেকে সোনালি ও ক্রিসপি, ভিতরে মাছ-পেঁয়াজের দারুণ স্বাদে ভরপুর। 

উপকরণ

৩৫০ গ্রাম  মৌরলা মাছ , ৪টি মিহি করে কাটা বড় পেঁয়াজ, ৪টি  কাঁচালঙ্কা, ১ চা চামচ লঙ্কার গুঁড়ো, ½ চা চামচ হলুদ গুঁড়ো , ¼ কাপ  চালের গুঁড়ো, ¼ কাপ বেসন, স্বাদমতো নুন, ভাজার জন্য সাদা তেল।  

পদ্ধতি

প্রথমে মৌরলা মাছ ভাল করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটি বড় পাত্রে মাছের সঙ্গে কুচি করা পেঁয়াজ, কাঁচালঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ ও নুন মিশিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন। এরপর এতে চালের গুঁড়ো ও বেসন দিয়ে ভালভাবে মাখুন। শুরুতে জল দেবেন না। পেঁয়াজ ও মাছ থেকে বের হওয়া আর্দ্রতাতেই মিশ্রণটি মাখার চেষ্টা করুন। প্রয়োজন হলে অল্প অল্প করে জল দিতে পারেন। মিশ্রণটি এমন হবে যাতে হাতে নিয়ে চেপে ধরলে আকার ধরে রাখে। এবার কড়াইয়ে পর্যাপ্ত তেল গরম করুন। হাতের তালুতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে ছোট অংশ নিয়ে চেপে পেঁয়াজির আকার দিন। সাবধানে গরম তেলে ছেড়ে দিন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভাজুন, যতক্ষণ না পেঁয়াজিগুলি সুন্দর সোনালি ও মুচমুচে হয়ে যায়। গরম গরম মৌরলা মাছের পেঁয়াজি কাসুন্দির সঙ্গে পরিবেশন করুন।

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, ধরা পড়ল ভিডিওতে

গর্ভে তিন সন্তান, একই দিনে দুই প্রসূতির সফল অস্ত্রোপচার করে নজির গড়ল শান্তিপুর হাসপাতাল

মধ্যবিত্তের পকেটে টান! ১ সেপ্টেম্বর থেকে এলপিজি, এফডি ও আইটিআর-সহ ৫ নিয়মে বড় বদল

‘কাটমানি ভাগাভাগি করে নেব’, হাতে গঙ্গাজল নিয়ে শপথ পুর কাউন্সিলরদের, দেখুন ভিডিও  

আলু নয়, সুজি দিয়ে বানান মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই, জেনে নিন রেসিপি

‘রাখির উপহার চাই না, স্কুল ঠিক করে দিন’, জেলাশাসককে আর্জি খুদে পড়ুয়াদের

রোজকার খাবার একঘেয়ে লাগলে বানিয়ে ফেলুন রাজস্থানি দই-মরিচ রেসিপি

গড়ফায় ৪ বছরের শিশুকে যৌন হেনস্থার অভিযোগ,পলাতক অভিযুক্ত

‘মানুষ হাঁটবে কোথায়?’ কলকাতার ফুটপাত দখলের বিরুদ্ধে গর্জে উঠলেন দিলীপ ঘোষ

রাশিয়ায় গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, ৬ চিনা নাগরিক সহ সাতজনের মর্মান্তিক মৃত্যু

এশিয়ান গেমসে ফাইনালে ভারত-পাকিস্তান? প্রকাশ্যে হরমনপ্রীত-শ্রেয়সদের ম্যাচের সময়সূচি

সোনাল দিনুসার শতরানেও ফলোঅন এড়াতে পারল না শ্রীলঙ্কা

নিউ ইয়র্কে মোহন ভাগবতের কর্মসূচিতে আপত্তি মেয়র মামদানির

হাসপাতালে কর্মরত নার্সদের জন্য নয়া পোশাক বিধি স্বাস্থ্য দফতরের