পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই দুর্গাপুজো। পোশাক-গয়না থেকে মেকআপ সবই প্রায় ঠিকঠাক। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই যদি দেখা যায় মুখে ব্রণ ভর্তি, ত্বক অতিরিক্ত তেলতেলে কিংবা শুষ্ক হয়ে গিয়েছে! দোষটা শুধু স্কিনকেয়ারের নয়। এর নেপথ্যে থাকতে পারে দিনের পর দিন জমতে থাকা মানসিক চাপ। সংসারের দায়িত্ব, কাজের ব্যস্ততা, ঘুমের অনিয়ম সব মিলিয়ে স্ট্রেস এখন অনেকেরই নিত্যসঙ্গী। আর সেই চাপের প্রভাব শুধু মনের উপরেই পড়ে না, তার ছাপ দেখা যায় ত্বক এবং চুলেও। চিকিৎসাবিজ্ঞানে মস্তিষ্ক ও ত্বকের এই ঘনিষ্ঠ যোগাযোগকে বলা হয় ‘ব্রেন-স্কিন অ্যাক্সিস’। অর্থাৎ মানসিক অবস্থার পরিবর্তন সরাসরি ত্বকের উপর প্রভাব ফেলতে পারে।

অতিরিক্ত চাপের সময়ে শরীরে কর্টিসল নামের স্ট্রেস হরমোনের মাত্রা বেড়ে যেতে পারে। এর প্রভাবে ত্বকে অতিরিক্ত তেল তৈরি হওয়ার প্রবণতা দেখা দেয়। ফলে ব্রণ বা ছোট ছোট ফুসকুড়ির সমস্যা বাড়তে পারে। এই সময়ে ত্বক পরিষ্কার রাখতে অনেকে বারবার স্ক্রাব করেন বা স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত স্ক্রাবার ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত স্ক্রাবিং ত্বকের স্বাভাবিক আবরণ নষ্ট করে সমস্যা আরও বাড়িয়ে দিতে পারে। দীর্ঘদিনের মানসিক চাপ ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতাও কমিয়ে দিতে পারে। মুখ হয়ে উঠতে পারে শুষ্ক, রুক্ষ ও নিষ্প্রভ। এমনকি দীর্ঘমেয়াদি স্ট্রেসের প্রভাবে ত্বকে বয়সের ছাপও তুলনামূলকভাবে দ্রুত দৃশ্যমান হতে পারে। শুধু ত্বক নয়, স্ট্রেসের প্রভাব পড়ে চুলেও। কর্টিসলের মাত্রা বেড়ে গেলে চুলের স্বাভাবিক বৃদ্ধির চক্র ব্যাহত হতে পারে। ফলে আচমকাই চুল পড়ার পরিমাণ বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

পুজোর আগে কী করবেন?

বাইরে থেকে বাড়ি ফেরার পর ত্বক ভালভাবে পরিষ্কার করতে মৃদু ক্লিনজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী নিয়মিত ময়েশ্চারাইজার লাগানোও জরুরি। দৈনন্দিন স্কিনকেয়ারে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিড্যান্টসমৃদ্ধ উপাদান রাখা যেতে পারে। এগুলি ত্বককে দূষণ ও অক্সিডেটিভ স্ট্রেসের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। ব্রণ বা ত্বকের প্রদাহের সমস্যা বেশি হলে বিশেষজ্ঞের পরামর্শে লো-লেভেল লাইট থেরাপির মতো চিকিৎসা নেওয়া যেতে পারে। তবে কোনও থেরাপি নিজে থেকে শুরু না করাই ভাল। চুলের যত্নেও নজর দিতে হবে। সপ্তাহে অন্তত একবার উপযুক্ত হেয়ার মাস্ক ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি পর্যাপ্ত ঘুম, নিয়মিত খাবার এবং মানসিক চাপ কমানোর চেষ্টা করাও জরুরি।

গর্তেভরা রাস্তায় চাকা আটকে উলটে গেল টোটো, হাওড়ায় বাড়ি ফেরার পথে মর্মান্তিক মৃত্যু

বাড়িতেই বানিয়ে ফেলুন নরম-রসালো মালাই গোলাপ জামুন, রইল রেসিপি

পড়ুয়াদের বিক্ষোভ চলাকালীন তিন সাংবাদিককে যৌন হেনস্থা! কাঠগড়ায় দিল্লি পুলিশ, তদন্ত শুরু

ষড়যন্ত্র নাকি নেপথ্যে অন্য কিছু? বাইরনের ঘরে আগুন লাগার কারণ জানালেন মেজো ভাই মিল্টন

‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করা হোক,’ নন্দীগ্রাম থেকে বললেন শুভেন্দু

পুজোর আগেই বড় উপহার! ১৫ অক্টোবর খুলছে দ্বিতীয় ফরাক্কা সেতু, কমবে যানজট

গাজার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশ করে প্রতিবাদ জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

ইলিশ-চিংড়িকে দেবে টক্কর! বানিয়ে নিন সর্ষে-পোস্তর ‘পনির ভাপা’

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর