মাংস নয়, এঁচোড়েই জমবে ভুরিভোজ! বানিয়ে নিন সুস্বাদু রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির রান্নাঘরে এঁচোড়ের আলাদা কদর রয়েছে। অনেকেই একে ‘নিরামিষ মাংস’ বলেই চেনেন। আর সেই এঁচোড় যদি পোস্তর সঙ্গে মিশে যায়, তবে স্বাদে তা সহজেই টক্কর দিতে পারে আমিষ পদকেও। ছুটির দিনের দুপুর বা রাতের খাবারে ভাতের সঙ্গে পরিবেশন করুন সহজে তৈরি এই এঁচোড়-পোস্ত।

আলু, ঝিঙে, পটলের সঙ্গে পোস্তর যুগলবন্দি তো অনেক খেয়েছেন, এ বার এঁচোড় দিয়েও বানিয়ে নিতে পারেন সহজ এই রান্না। কাঁচা কাঁঠালের অনন্য স্বাদ আর পোস্তর মোলায়েম গন্ধ মিলিয়ে তৈরি এই পদ যে কোনও নিরামিষ ভোজকে অন্য মাত্রা দিতে পারে। বাঙালিদের মধ্যে এঁচোড়কে ‘নিরামিষ মাংস’ বলার চল বহু দিনের। এর আঁশযুক্ত গঠন ও স্বাদ অনেকটাই মাংসের মতো অনুভূতি দেয়। তাই বাড়িতে নিরামিষ রান্না হলে এই পদ সহজেই হয়ে উঠতে পারে মধ্যমণি।

আরও পড়ুন: পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

উপকরণ: ২৫০ গ্রাম এঁচোড়, ৪ টেবিল চামচ পোস্ত, পরিমাণ মতো সর্ষের তেল, ১টি দারচিনি, ৪টি এলাচ, ৪টি লবঙ্গ, এক চিমটে জিরে, ১ চা চামচ আদা-রসুন বাটা, আধ চা চামচ লঙ্কা গুঁড়ো, আধ চা চামচ হলুদ গুঁড়ো, আধ চা চামচ জিরে গুঁড়ো, স্বাদমতো নুন, ৩টি কাঁচালঙ্কা, এক চিমটে গরম মশলা গুঁড়ো।

প্রণালী: প্রথমে এঁচোড় ছোট ছোট টুকরো করে কেটে অল্প সেদ্ধ করে নিন। অন্য দিকে সামান্য জল দিয়ে পোস্ত মিহি করে বেটে রাখুন। এর পর কড়াইয়ে সর্ষের তেল গরম করে দারচিনি, এলাচ, লবঙ্গ ও জিরে ফোড়ন দিন। ফোড়নের মধ্যে এঁচোড় দিয়ে ভাল করে ভেজে নিন। তারপর আদা-রসুন বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। এ বার লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং পোস্ত বাটা একসঙ্গে মিশিয়ে দিন। প্রয়োজনে পোস্তবাটার পাত্র ধোয়া জলও ব্যবহার করতে পারেন। মশলা ভাল করে কষিয়ে নুন ও কাঁচালঙ্কা যোগ করুন। মশলার কাঁচা গন্ধ চলে গেলে প্রয়োজনমতো জল দিয়ে ঢেকে দিন। কম আঁচে প্রায় ১৫ মিনিট রান্না করুন। শেষে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এঁচোড়-পোস্ত। একবার খেলে বারবার বানাতে ইচ্ছে হবেই।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি