পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পিৎজা মানেই উচ্চ ক্যালোরি আর অস্বাস্থ্যকর খাবার, ঠিক এমন ধারণাই প্রচলিত। কিন্তু সামান্য কিছু বদল আনলেই প্রিয় এই খাবার হয়ে উঠতে পারে প্রোটিনসমৃদ্ধ ও স্বাস্থ্যকর। ফিটনেস কোচ র‌্যালসন ডিসুজ়ার শেয়ার করা বিশেষ রেসিপিতে ময়দার বদলে ব্যবহার করা হয়েছে ডিম ও মুরগির কিমা, যা একটি পিৎজায় প্রায় ৮৫ গ্রাম প্রোটিন যোগ করতে পারে।

পিৎজা, পাস্তা, বার্গারের নাম শুনলেই অনেকের জিভে জল আসে। কিন্তু স্বাদের দিক থেকে এগিয়ে থাকলেও পুষ্টিগুণের বিচারে এই ধরনের ফাস্ট ফুড খুব একটা ভালো নম্বর পায় না। উচ্চ ক্যালোরি, অতিরিক্ত নুন ও পরিশোধিত কার্বোহাইড্রেট থাকার কারণে চিকিৎসক ও পুষ্টিবিদেরা সাধারণত এসব খাবার সীমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দেন। তবে পিৎজা প্রেমীদের জন্য সুখবর দিয়েছেন ফিটনেস কোচ র‌্যালসন ডিসুজা। তিনি এমন একটি হাই-প্রোটিন পিৎজার রেসিপি শেয়ার করেছেন, যা স্বাদে যেমন আকর্ষণীয়, তেমনই শরীরচর্চাকারীদের জন্যও উপযোগী।

কেন সাধারণ পিৎজা অস্বাস্থ্যকর?

বেশিরভাগ পিৎজার বেস তৈরি হয় ময়দা দিয়ে। ময়দায় থাকা সিম্পল কার্বোহাইড্রেট দ্রুত রক্তে শর্করার মাত্রা বাড়াতে পারে। পাশাপাশি এতে ক্যালোরির পরিমাণও বেশি থাকে, যা ওজন নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: ফ্লিপকার্টে স্যামসাং Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম

কী ভাবে বানাবেন হাই-প্রোটিন পিৎজা?

একটি বড় পাত্রে ২-৩টি ডিম, মুরগির মাংসের কিমা, স্বাদমতো নুন, অরিগ্যানো, রসুন গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং সামান্য গমের আটা নিয়ে ভালো করে মিশিয়ে নিন। এরপর একটি ননস্টিক কড়াইয়ে অল্প তেল মেখে মিশ্রণটি সমান করে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। এক পিঠ হয়ে গেলে উল্টে অন্য পিঠও সেঁকে নিন। তারপর উপরে পিৎজা সস, মোজ়ারেলা চিজ় এবং চিলি ফ্লেক্স ছড়িয়ে আবার ঢেকে ২-৩ মিনিট রান্না করুন। চিজ় গলে গেলে তৈরি আপনার স্বাস্থ্যকর হাই-প্রোটিন পিৎজা।

কতটা প্রোটিন মিলবে?

ডিম ও মুরগির কিমা, দু’টিই উচ্চমানের প্রোটিনের উৎস। উপকরণের পরিমাণ অনুযায়ী একটি পিৎজায় প্রায় ৮৫ গ্রাম পর্যন্ত প্রোটিন পাওয়া যেতে পারে। ফলে এটি শুধু স্বাদের চাহিদাই মেটাবে না, পেশি গঠন ও শরীরচর্চার লক্ষ্য পূরণেও সাহায্য করবে।

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারাটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

ঝটপট রান্নায় সেরা স্বাদ! বানান চিনাবাদাম বাটা দিয়ে আলু ঝিঙের তরকারি

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

টালা ট্যাঙ্কের সমস্যা মেটাতে তৎপর পুরসভা, কী ব্যবস্থা নেওয়া হল?

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

হামলার আশঙ্কা! বলিউডের তারকাদের ‘অতিরিক্ত ভিড় এড়িয়ে চলার পরামর্শ’ মুম্বই পুলিশের

ফিলিপিন্সে ভয়াবহ দুর্ঘটনা! ৬ বিদেশি নাগরিককে নিয়ে ভেঙে পড়ল বিমান, তারপর… 

বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সেতারশিল্পী পণ্ডিত মণিলাল নাগ প্রয়াত, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর