দেবীপক্ষ শুরু হলে অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন, কোন বনেদি বাড়িতে এমন রীতি?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শারদোৎসব মানেই শুধু আলোর রোশনাই, কাশফুল আর ঢাকের বাদ্যি নয়! বাংলার বনেদি বাড়ির দুর্গাপুজোয় মিশে থাকে বহু বছরের ইতিহাস, পারিবারিক রীতি এবং লোকাচারের কাহিনি। তেমনই এক ঐতিহ্যবাহী পুজো হয়ে আসছে হাওড়ার আন্দুলের দত্তচৌধুরী বাড়িতে। প্রায় সাড়ে চারশো বছরের পুরনো এই পুজোয় আজও দেবী দুর্গাকে উমারূপে, অর্থাৎ পরিবারের মেয়ে হিসেবেই আরাধনা করা হয়। ইতিহাসের পাতায় চোখ রাখলে জানা যায়, সেন বংশের শাসনকালে কনৌজ থেকে বাংলায় আসা পাঁচ ক্ষত্রিয় বংশের অন্যতম ছিল দত্তচৌধুরী পরিবার। পরবর্তীকালে পরিবারের বংশধররা হাওড়ার বালি থেকে আন্দুলে গিয়ে বসতি স্থাপন করেন।

বাংলায় সুলতানি শাসনের সময় পরিবারের উত্তরপুরুষ দেবদাস দত্ত জমিদার হিসেবে স্বীকৃতি পান এবং ‘চৌধুরী’ উপাধি লাভ করেন। এরপর রামশরণ দত্তচৌধুরীর হাত ধরে শুরু হয় এই দুর্গাপুজো। এখানে মা দুর্গাকে ঘরের মেয়ে উমা হিসেবে দেখা হয়। সেই কারণেই দেবীপক্ষ শুরু হলে পরিবারের অবিবাহিত তরুণীরাও শাঁখা পরেন। তবে তাঁদের হাতে পলা বা লোহা থাকে না। প্রতিমার সাজেও রয়েছে বিশেষ রীতি। ষষ্ঠীর দিন দেবীকে পরানো হয় সবুজ ওড়না। আবার দশমীতে উমার সাজে আসে লাল ওড়না। অর্থাৎ দেবীর সাজসজ্জাতেও ফুটে ওঠে মেয়েরূপে তাঁকে আপন করে নেওয়ার ভাবনা। একসময় এই পুজোয় পশুবলির প্রচলন ছিল। পরে পরিবারের এক সদস্য স্বপ্নাদেশ পাওয়ার পর সেই প্রথা বন্ধ হয়ে যায়। নবমীর সকালে দেবীর সামনে হয় বিশেষ কালি প্রদীপের আরতি। মোট ২৮টি প্রদীপ দিয়ে আরতি করার পর সেগুলি উলটে রেখে নিভিয়ে দেওয়া হয়।

একই দিনে অনুষ্ঠিত হয় কুমারী পুজো ও ধুনো পুজোও। পরিবারের বধূরা মাথায় জ্বলন্ত ধুনুচি নিয়ে পরিবারের মঙ্গল কামনা করেন এই দৃশ্যও এই বাড়ির পুজোর অন্যতম আকর্ষণ।শুধু আচার-অনুষ্ঠানেই নয়, দত্তচৌধুরী বাড়ির ভোগেও রয়েছে স্বাতন্ত্র্য। পুজোর ভোগে দেওয়া হয় পুরীর জিভেগজা। সঙ্গে থাকে নারকেল নাড়ু, চন্দ্রপুলি, ক্ষীরের ছাঁদ, মনোহরা-সহ নানা ধরনের মিষ্টি। মিষ্টি দিয়ে সাজানো চূড়ার উপরে থাকে পেস্তা, বাদাম ও কিশমিশ। পাশাপাশি দেবীকে নিবেদন করা হয় খিচুড়ি এবং পোলাও। সময় বদলেছে, বদলেছে চারপাশের শহর-গ্রাম। কিন্তু আন্দুলের দত্তচৌধুরী বাড়িতে শরৎ এলেই যেন ফিরে আসে সেই পুরনো দিনের আবহ।

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

পুতিনের হুঁশিয়ারর পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট

‘আকভান’-এর দাপটে পাকা ধানে মই, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য হেল্পলাইন নম্বর চালু শুভেন্দুর সরকারের