২১ হাজার টাকা ছাড়ে মিলছে ৭০০০mAh ব্যাটারির OPPO K14 Lite

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Flipkart-এর Big Billion Days সেলে বিপুল ছাড়ের সাথে বিক্রি হচ্ছে ৭০০০mAh ব্যাটারির শক্তিশালী OPPO K14 Lite! ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টের বার্ষিক অফার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। বাজেট স্মার্টফোন ক্রেতাদের জন্য এই সেলের অন্যতম বড় আকর্ষণ হতে চলেছে ওপ্পো-র সদ্য লঞ্চ হওয়া এই হ্যান্ডসেটটি। ভারতের বাজারে OPPO K14 Lite-এর মূল লঞ্চ প্রাইস রাখা হয়েছিল ৩৭,৯৯৯ টাকা। তবে এই মেগা সেলে ফোনটির উপর ফ্ল্যাট ২১০০০ টাকার ছাড় দিচ্ছে সংস্থা। ফলে গ্রাহকেরা এটি মাত্র ১৬,৯৯৯ টাকার কার্যকারী দামে কিনতে পারবেন। এর সাথে ICICI এবং Axis ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন অতিরিক্ত ১০% পর্যন্ত ইনস্ট্যান্ট ডিসকাউন্ট অফার।

ফিচার ও দাম

ফোনটির প্রধান ইউএসপি (USP) হল এর বিশাল ৭,০০০mAh ব্যাটারি, যা দীর্ঘস্থায়ী ব্যাকআপ নিশ্চিত করে। এতে ১৫W ফাস্ট চার্জিংয়ের পাশাপাশি অন্য ডিভাইস চার্জ করার জন্য ৫W রিভার্স ওয়্যার্ড চার্জিং সাপোর্ট রয়েছে। ডিভাইসটিতে রয়েছে ১২০Hz রিফ্রেশ রেট সমৃদ্ধ ৬.৭৫-ইঞ্চির একটি মসৃণ LCD ডিসপ্লে। ফোনটিতে রয়েছে Unisoc T7250 প্রসেসর এবং এতে দেওয়া হয়েছে ৪GB RAM ও ৬৪GB ইন্টারনাল স্টোরেজ। ছবি তোলার জন্য এর পেছনে রয়েছে একটি ১৩MP অটোফোকাস মেইন ক্যামেরা এবং সেলফির জন্য সামনে রয়েছে ৫MP ফ্রন্ট শুটার।

কোথায় মিলবে?

ধুলোবালি ও জল থেকে সুরক্ষার জন্য এটি IP64 রেটিং সার্টিফাইড। ফেদার পার্পল (Feather Purple) এবং স্টোন ব্রাউন (Stone Brown) এই দুটি আকর্ষণীয় রংয়ের ফোনটি সরাসরি Flipkart থেকে কেনা যাবে। ফ্লিপকার্ট প্লাস এবং ভিআইপি মেম্বাররা ৮ অক্টোবর থেকে থেকে কিনতে পারবেন। সাধারণ গ্রাহকদের জন্য মূল সেলটি ৯ অক্টোবর থেকে শুরু হবে। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট