হলুদে সোনার আভা, কখনও কৃষ্ণবর্ণা! শাস্ত্রে ঠিক কেমন দুর্গার গায়ের রং?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজোর মণ্ডপে ঢুকলেই চোখে পড়ে মায়ের পরিচিত সেই রূপ। হলুদাভ সোনালি গায়ের রং, লাল শাড়ি, কপালে টিপ আর মুখজুড়ে মায়াবী হাসি। ছোটবেলা থেকে বাঙালির চোখে দেবী দুর্গার এই রূপই যেন পরিচিত। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, শাস্ত্রে সত্যিই কি এমনই বর্ণনা রয়েছে উমার? নাকি দেবীর রূপের মধ্যেও লুকিয়ে রয়েছে এক বিস্ময়কর বৈচিত্র্য? বাংলার পুজোর ইতিহাসেও সেই বৈচিত্র্যের প্রতিফলন দেখা যায়। কোথাও লাল দুর্গা, কোথাও নীল, আবার কোথাও কালো গাত্রবর্ণের দেবীও পূজিতা হন। নবদ্বীপের একটি বনেদি বাড়িতে রক্তবর্ণা দুর্গার পুজোর পাশাপাশি হুগলির উত্তরপাড়া ও বাঁশবেড়িয়ায় লাল দুর্গার আরাধনা, কৃষ্ণনগরে নীল দুর্গা এবং কলকাতার বেলেঘাটায় কালো দুর্গার পুজোর নজির রয়েছে।

দেবীর গাত্রবর্ণের উত্তর খুঁজতে গেলে প্রথমেই আসে তাঁর ধ্যানমন্ত্র। সেখানে দেবীর রূপের যে বর্ণনা পাওয়া যায়, তার মধ্যে রয়েছে ‘অতসীপুষ্প বর্ণাভাং’ অর্থাৎ অতসী ফুলের মতো বর্ণ। বাংলার প্রচলিত অতসী ফুলের রং হলুদাভ। সেই সূত্রেই দেবীকে পীতবর্ণা বা গৌরবর্ণা হিসেবে কল্পনা করার চল রয়েছে। শুধু ধ্যানমন্ত্রই নয়, মৎস্যপুরাণ ও বৃহদ্ধর্ম পুরাণেও দেবীর বর্ণকে ‘তপ্তকাঞ্চনবর্ণা’ বলা হয়েছে। অর্থাৎ আগুনে উত্তপ্ত সোনার মতো উজ্জ্বল। পুরাণের একটি কাহিনিতে এমনও বর্ণনা রয়েছে যে, অকাল বোধনের সময় বেলগাছের পাতার আড়ালে এক তপ্তকাঞ্চনবর্ণা বালিকাকে দেখতে পেয়েছিলেন ব্রহ্মা। তিনিই ছিলেন দেবী দুর্গা।

এখানেই আরও চমকপ্রদ হয়ে ওঠে দেবীর রূপের কাহিনি। শাস্ত্রীয় ব্যাখ্যায় দেবীর প্রকাশ একাধিক রূপে। চণ্ডীতে মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর পৃথক বর্ণনার উল্লেখ রয়েছে। মহাকালী কৃষ্ণবর্ণা, মহালক্ষ্মীর বর্ণ তপ্তকাঞ্চনের মতো এবং মহাসরস্বতী শ্বেতবর্ণা। অর্থাৎ দেবীর শক্তি এক হলেও তাঁর প্রকাশ একরঙা নয়। নবদুর্গার মধ্যেও রয়েছে বর্ণের এই বৈচিত্র্য। কালরাত্রি কৃষ্ণবর্ণা, মহাগৌরী শ্বেতবর্ণা আবার অন্য রূপে দেবীকে সূর্যের মতো উজ্জ্বল হিসেবেও কল্পনা করা হয়েছে। শরতের আকাশের নিচে যেন লুকিয়ে থাকে বাংলার সংস্কৃতির আরেক গল্প এক দেবী, অথচ তাঁর রূপের কত না প্রকাশ! আর সেই বৈচিত্র্যই হয়তো দুর্গাপুজোকে শুধু ধর্মীয় উৎসবের পরিবর্তে বাঙালির শিল্প, বিশ্বাস ও লোকসংস্কৃতির এক অনন্য উৎসবে পরিণত করেছে।

শুধু মদ-সিগারেট নয়, রোজকার এই অভ্যাসেই হতে পারে ক্যানসার!

অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

পুজোয় একদিনের ছুটি? ঘুরে আসুন পাহাড় ও জঙ্গলে ঘেরা ঘাটশিলা

৯ দিনে বদলাবে ভাগ্য! নবরাত্রিতে কেন জরুরি এই সাধনা?

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে সাবধান, বিনিয়োগ লাভজনক হতে পারে

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

বিশ্বকাপে ১০ অক্টোবর ভারত-পাকিস্তান মহারণ, তিন বার মুখোমুখি হতে পারেন বাবর-রোহিতরা

সকালে এক গ্লাস লাউয়ের রসে চুমুক দিন, তার পর দেখুন অকল্পনীয় ম্যাজিক

অলৌকিক! মৃত্যুদণ্ড কার্যকর করতে দুটি প্রাণঘাতী ইনজেকশন দেওয়ার পরেও বেঁচে গেলেন মার্কিন মহিলা

পিকনিক করে ফেরা হল না, রায়গড়ের সমুদ্র সৈকতে স্নান করতে নেমে সলিল সমাধি ৮ পড়ুয়ার

ঢাকায় গ্রেফতার বসিরহাটের যুবকের বিরুদ্ধে RAW-র হয়ে ‘গুপ্তচরবৃত্তির’ অভিযোগে মামলা

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ

‘দলের বাকি সাংসদ-বিধায়কদের নিয়ে কংগ্রেসে সামিল হোন,’ মমতাকে পরামর্শ অধীরের

মুক্তির আগেই ঝড় তুলল দৃশ্যম-৩, ৫০ কোটির আগাম বুকিং