কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

Share:

নিজস্ব প্রতিনিধি: হঠাৎ কানে পোকা ঢুকে গেলে মুহূর্তের মধ্যে শুরু হতে পারে তীব্র অস্বস্তি কিংবা ব্যথা। বিশেষ করে শিশুদের এই সমস্যা দেখা দেয়। এই সময়ে অনেকেই আতঙ্কে কটন বাড, দেশলাই কাঠি বা আঙুল দিয়ে পোকাটি বের করার চেষ্টা করেন। কিন্তু তাড়াহুড়োয় এমন কিছু করা উচিত নয়, যাতে কানের ভিতরের অংশে আঘাত লাগে এবং  শ্রবণশক্তি হারানোর মতো  বিপদ ঘটতে পারে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বিষয়টি আরও সতর্কতার সঙ্গে সামলানো প্রয়োজন। এই সময়ে কি করবেন আর কি করবেন না জেনে নিন- 

কানে খোঁচাখুঁচি করবেন না

কটন বাড, সেফটিপিন, দেশলাই কাঠি কিংবা আঙুল দিয়ে কানের ভিতরে ঢুকে থাকা পোকাকে বের করার চেষ্টা বিপজ্জনক হতে পারে। এতে পোকাটি আরও ভিতরে চলে যেতে পারে। এমনকী কানের পর্দায় আঘাত লাগার আশঙ্কাও থাকে।

জোরে মাথা ঝাঁকাবেন না

পোকা বের করার জন্য মাথা জোরে ঝাঁকানো বা কানে চাপড় মারা ঠিক নয়। এতে কানের বাইরের ও ভিতরের সংবেদনশীল অংশে চোট লাগতে পারে। 

নিজে থেকে জল ঢালবেন না

কানে পানি ঢেলে পোকা বের করার চেষ্টা করাও বিপজ্জনক হতে পারে। এতে পোকাটি আরও অস্বস্তি তৈরি করতে পারে এবং পরিস্থিতি জটিল হয়ে উঠতে পারে। 

 কী করবেন?

আক্রান্ত কানটি উপরের দিকে রেখে মাথা সামান্য কাত করে শান্ত থাকার চেষ্টা করুন। যদি পোকাটি নিজে থেকে বেরিয়ে না আসে, বারবার কানে কিছু ঢুকিয়ে পরীক্ষা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ।

কানে আগে থেকেই তীব্র ব্যথা, রক্তপাত, পুঁজ বা কানের পর্দা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকলে কোনও ধরনের তেল বা তরল কানে দেওয়া উচিত নয়। আর পোকাটি বেরিয়ে গেলেও তার কোনও অংশ ভিতরে রয়ে গিয়েছে বলে সন্দেহ হলে দ্রুত ENT বিশেষজ্ঞের কাছে যান। কানের ভিতরে পোকার অংশ আটকে থাকলে সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।  

 

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ