ইলিশ খেলে বাড়ে মন ভাল রাখার হরমোন, তবে সতর্ক থাকবেন যারা…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষা হোক বা পুজোর মরশুম-বাঙালির পাতে ইলিশ থাকলে জমে যায় খাওয়া-দাওয়া। স্বাদের পাশাপাশি পুষ্টিগুণের দিক থেকেও ইলিশ বেশ গুরুত্বপূর্ণ। পুষ্টিবিদদের মতে, এই মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, উচ্চমানের প্রোটিন, বিভিন্ন খনিজ ও প্রয়োজনীয় ভিটামিন। এমনকি ইলিশ খেলে মেজাজ ভাল রাখার সঙ্গে যুক্ত কিছু হরমোনের ক্ষরণও বাড়তে পারে। তবে রান্নার ধরন এবং শারীরিক অবস্থার কথা মাথায় রেখে ইলিশ খাওয়া দরকার।

হার্টের জন্য উপকারী
ইলিশে থাকা ডিএইচএ ও ইপিএ-সহ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে এবং রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সহায়তা করতে পারে।

প্রোটিনের ভাল উৎস
প্রতি ১০০ গ্রাম ইলিশে প্রায় ২০ থেকে ২৫ গ্রাম প্রোটিন পাওয়া যায়। ফলে দৈনন্দিন খাদ্যতালিকায় এটি প্রোটিনের একটি ভাল উৎস হতে পারে।

হাড় মজবুত করতেও সহায়ক
ইলিশে রয়েছে ক্যালসিয়াম, ফসফরাস ও ম্যাগনেশিয়াম। এই খনিজগুলি হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ।

রয়েছে একাধিক ভিটামিন ও খনিজ
ভিটামিন এ, ভিটামিন ডি, জিংক ও সেলেনিয়ামের মতো উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে সাহায্য করে। এছাড়াও ইলিশে থাকা কিছু উপাদান শরীরের জন্য উপকারী বলে মনে করা হয়।

আরও পড়ুনঃ বাড়িতে পাউরুটি পড়ে রয়েছে? ১০ মিনিটে বানান সুস্বাদু ব্রেড উপমা

তবে ইলিশ খাওয়ার সময় কয়েকটি বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। সামুদ্রিক খাবারে অ্যালার্জি থাকলে এই মাছ এড়িয়ে চলাই ভাল। অতিরিক্ত তেলে ভাজা ইলিশও নিয়মিত খাওয়া ঠিক নয়। ১০০ গ্রাম বেক করা ইলিশে প্রায় ২৫০ ক্যালরি থাকলেও ভাজা হলে ক্যালরির পরিমাণ ৩৫০-এর বেশি হতে পারে। তাই কম তেলে রান্না, বেক বা গ্রিল করে খাওয়া তুলনামূলকভাবে ভাল।

কিডনির সমস্যা থাকলে ইলিশ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। পাশাপাশি গর্ভবতী নারী, স্তন্যদানকারী মা ও শিশুদের ক্ষেত্রে মাছের উৎস এবং সম্ভাব্য দূষক পদার্থের বিষয়টিও বিবেচনায় রাখা জরুরি। উচ্চ রক্তচাপ বা রক্তে কোলেস্টেরলের মাত্রা বেশি থাকলে ইলিশের ডিম না খাওয়াই ভাল। 

মণিপুরে ফের চলল গুলি! নিহত ২ নাগা নাগরিক, আহত একাধিক

ঘন্টার পর ঘন্টা রিলের নেশায় বুঁদ? অজান্তেই মস্তিস্কের চরম ক্ষতি করছেন!

বাড়ি থেকে গ্রেফতার নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি, কোন অপরাধে?

টিকাকরণের পরেই বিপত্তি! ভুল ওষুধ খেয়ে আইসিইউতে ৫ শিশু

আজ কলকাতায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন

সস্তার স্মার্টফোন খুঁজছেন! ৮,৯৯৯ টাকায় মিলছে Boltt Evo 4G, কোথায় পাবেন?

ধর্ষণের খবর ছড়াতেই গভীর রাতে পঞ্জাবের বিশ্ববিদ্যালয়ে প্রবল ছাত্র বিক্ষোভ, ঘটল অগ্নিসংযোগের ঘটনা

কয়েকদিনের দুর্যোগের পর স্বস্তি, রবিতে কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া?

ভয়াবহ দুর্ঘটনা! ওড়ার কিছুক্ষণের মধ্যেই ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃত ৪

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিল ছোট্ট মেয়ে, ভাইরাল মমতার দৃশ্য

‘রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করে ধ্বংস হয়ে গিয়েছেন,’ নাম না করে মমতাকে তোপ শুভেন্দুর

রবিতে শহরে নীতিন নবীন, নেতাদের কি বার্তা দেন, তাকিয়ে বঙ্গ বিজেপি

‘রং দেখে নয়, তোলাবাজি করলেই গ্রেফতার করুন,’ পুলিশকে নির্দেশ শমীকের

গ্রিসে ভয়াবহ বিস্ফোরণে মৃত ২, নিখোঁজ ৫