আজকের রাশিফল: বাড়ির বাইরে পা রাখার আগে জানুন কেমন কাটবে দিনটি

Share:

নিজস্ব প্রতিনিধি: শনি-রাহুর প্রভাব নয়, এ বার নজরে শুক্রের গতি! অক্টোবরের শুরুতেই গ্রহের অবস্থানে গুরুত্বপূর্ণ পরিবর্তন। ৩ অক্টোবর থেকে শুক্র বক্রী হওয়ায় প্রেম, সম্পর্ক, টাকা-পয়সা এবং ব্যাক্তিগত সিদ্ধান্তের ক্ষেত্রে কিছু রাশির জাতক-জাতিকাকে পুরনো বিষয় নিয়ে ফের ভাবতে হতে পারে। একই দিনে চন্দ্র থাকবে মিথুন রাশিতে। ফলে কথাবার্তা, যোগাযোগ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাও বাড়তে পারে।

তবে গ্রহের ওই অবস্থান সব রাশির জন্য একরকম বার্তা দিচ্ছে না। কারও কর্মক্ষেত্রে নতুন সুযোগের দরজা খুলতে পারে, কারও আবার খরচের বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। কোথাও পুরনো সম্পর্ক বা অসমাপ্ত কথাবার্তা সামনে আসতে পারে, আবার কারও ক্ষেত্রে নতুন পরিকল্পনা নিয়ে এগোনোর সময় তৈরি হতে পারে।
মেষ: কোনও কাজেই তেমন কোনও আমেজ পাবেন না। অতীত স্মৃতি মনকে বিব্রত করবে। কর্মক্ষেত্র আশাভঙ্গ করবে। 
বৃষ: অর্থের বিষয়ে পরিকল্পনা করে এগোনো জরুরি। পুরনো কোনও আর্থিক সমস্যা ফের সামনে আসতে পারে। 
মিথুন: কোনও ব্যাপারে মনটা ভারাক্রান্ত হয়ে থাকবে। গুরুত্বপূর্ণ আলোচনায় নিজের বক্তব্য স্পষ্ট রাখুন। কারও সাথে মনোমালিন্যের সৃষ্টি হবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।

কর্কট: ব্যক্তিগত আবেগ যেন কাজের সিদ্ধান্তকে প্রভাবিত না করে। খরচের বিষয়ে সংযত থাকুন। নতুন বন্ধু লাভ কিংবা নতুন কোনও পরিচয়। শুভকর্মে টাকা ব্যয় হবে। 

সিংহ: দলগত কাজে সুবিধা পেতে পারেন। সহকর্মীদের সঙ্গে সমন্বয় রেখে চললে কাজ এগোবে। প্রিয়জনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে।
কন্যা: দায়িত্ব বাড়তে পারে। কাজের চাপ সামলে সুযোগ বুঝে এগোনোই বুদ্ধিমানের।
তুলা: শুক্রের বক্রী গতির প্রভাব সম্পর্ক ও অর্থনৈতিক সিদ্ধান্তে পড়তে পারে। পুরনো সিদ্ধান্ত নতুন করে যাচাই করুন। কারও সাথে অযথা কথা কাটাকাটির সৃষ্টি হবে। পারিবারিক ব্যাপারে অশান্তির সৃষ্টি হবে।
বৃশ্চিক: বিনিয়োগ বা বড় আর্থিক সিদ্ধান্তে তাড়াহুড়ো নয়। আগে তথ্য যাচাই করুন। মানসিক চাপ কিছুটা কমবে।
ধনু: পুরনো কোনও দায়িত্ব ফের সামনে আসতে পারে। অসমাপ্ত কাজ শেষ করার দিকে নজর দিন। প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। কাছাকাছি কোথাও বেড়াতে যাবেন।
মকর: ধৈর্য ও নিয়ম মেনে চললে কর্মক্ষেত্রে শান্তি বজায় থাকবে। পরিকল্পনা ছাড়া বড় সিদ্ধান্ত নেবেন না। 
কুম্ভ: নতুন কোনও ভাবনা কাজের জায়গায় নতুন সুযোগ আনতে পারে। প্রিয়জনের সঙ্গে অকারণ মনোমালিন্যের সৃষ্টি হবে।
মীন: অর্থ সঞ্চয়ের দিকে নজর দিন। কাজের ক্ষেত্রে কোনও বিষয় অস্পষ্ট হলে আগে ভাল করে বুঝে নিন। 

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট