গাড়িতে উঠলেই বমিভাব? জার্নি শুরুর আগে মেনে চলুন এই সহজ নিয়মগুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘুরতে যাওয়ার আনন্দ অনেকের কাছেই মাটি হয়ে যায় বাস, গাড়ি বা লঞ্চে উঠলেই শুরু হওয়া বমি বমি ভাব আর মাথা ঘোরার কারণে। দীর্ঘ যাত্রাপথে এই অস্বস্তি এতটাই বেড়ে যায় যে ভ্রমণই হয়ে ওঠে কষ্টকর। তবে কিছু সহজ অভ্যাস বদল আর সামান্য সতর্কতা মেনে চললেই মোশন সিকনেসের সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় ‘মোশন সিকনেস’। সাধারণত চোখ, কান ও মস্তিষ্কের মধ্যে চলাচল সংক্রান্ত তথ্যের অসামঞ্জস্য তৈরি হলে এমনটা হয়। শরীর বুঝতে পারে আপনি চলছেন, কিন্তু চোখ অনেক সময় স্থির কিছু দেখতে থাকে। এই বিভ্রান্তির ফলেই বমি ভাব, মাথা ঘোরা বা অস্বস্তি শুরু হয়।

আরও পড়ুন: গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

জার্নি শুরুর আগে খাবারে সতর্কতা জরুরি

খালি পেটে ভ্রমণ করলে সমস্যা আরও বাড়তে পারে। আবার অতিরিক্ত ভারী বা তেল-ঝাল খাবার খেলেও অস্বস্তি দেখা দেয়। তাই জার্নি শুরুর আগে হালকা খাবার খাওয়াই ভালো। কলা, বিস্কুট, টোস্ট বা অল্প ভাত খেতে পারেন। ভাজাপোড়া ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। 

সঠিক সিট বেছে নিন

বাস বা গাড়িতে সামনের দিকের সিটে বসলে ঝাঁকুনি তুলনামূলক কম লাগে। জানালার পাশে বসতে পারলে বাইরের দৃশ্য দেখা যায়, যা মস্তিষ্ককে চলাচলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করে। পেছনের সিটে বেশি দুলুনি অনুভূত হওয়ায় বমিভাব বাড়তে পারে।

ভ্রমণের সময় মোবাইল ব্যবহার কমান

যাত্রাপথে মোবাইল দেখা বা বই পড়ার কারণে চোখ স্থির থাকে, অথচ শরীর চলতে থাকে। এতে মস্তিষ্ক বিভ্রান্ত হয়ে সমস্যা আরও বাড়ায়। তাই মোবাইল বা বইয়ের বদলে দূরের কোনো স্থির বস্তু বা রাস্তার দিকে তাকিয়ে থাকা ভালো।

ঠাণ্ডা হাওয়ায় স্বস্তি মিলতে পারে

বন্ধ বা গরম পরিবেশে বমি ভাব দ্রুত বাড়ে। তাই জানালার পাশে বসুন এবং সম্ভব হলে জানালা কিছুটা খোলা রাখুন। ঠান্ডা ও সতেজ বাতাস শরীরকে আরাম দেয়। প্রয়োজনে ভেজা রুমাল ব্যবহার করলেও স্বস্তি পাওয়া যেতে পারে।

ঘরোয়া কিছু উপায়ও কার্যকর

আদা বমি ভাব কমাতে বেশ উপকারী। ভ্রমণের আগে অল্প আদা খাওয়া বা আদা চা পান করলে উপকার মিলতে পারে। অনেকের ক্ষেত্রে লেবুর গন্ধ বা লেবুর রসও আরাম দেয়। এছাড়া পুদিনাপাতার গন্ধ থেকেও স্বস্তি পাওয়া যায়।

সমস্যা বেশি হলে চিকিৎসকের পরামর্শ নিন

যদি প্রায়ই ভ্রমণের সময় বমি হয় বা সমস্যা গুরুতর হয়ে ওঠে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনে বিশেষ ওষুধ সেবনের মাধ্যমে এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

সামান্য কিছু সচেতনতা আর সঠিক অভ্যাস গড়ে তুললেই ভ্রমণের সময় বমি বা মাথা ঘোরার সমস্যা অনেকটাই কমানো যায়। 

আজকের রাশিফল: আর্থিক লাভের সুযোগ, অযথা তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে