পটলের এই পদ পাতে থাকলে বাড়ির সবাই প্লেট চেটেপুটে খাবে!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গরম ভাতে এমন মাখামাখা মুগ-পটল থাকলে নিরামিষের দিনে আর কোনও পদের দরকারই পড়ে না। ডাল আর পটলের এই যুগলবন্দি সত্যি মুখে লেগে থাকার মতো। 

উপকরণ

৫০০ গ্রাম  পটল, ২টি  মাঝারি আলু, ১/২ কাপ মুগ ডাল, ১ কাপ  টমেটো ও  আদা বাটা, পরিমানমতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, ১ টি শুকনো লঙ্কা, ১ টি তেজপাতা, পরিমানমতো এলাচ, দারচিনি, গোটা জিরে, সর্ষের তেল, নুন, সামান্য চিনি, ১ চামচ ঘি ও গরমমশলা গুঁড়ো।

পদ্ধতি

পটল ও আলুতে সামান্য নুন-হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। শুকনো কড়াইতে অল্প আঁচে মুগ ডাল হালকা ভেজে নিন। কড়াইতে আবার সর্ষের তেল গরম করে শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি ও গোটা জিরে ফোড়ন দিন। ফোড়নের গন্ধ বেরোলে আদা বাটা দিন। আদার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো বাটা ও সামান্য নুন দিন। এবার হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল ছিটিয়ে মশলাটি ভাল করে কষুন। মশলা থেকে তেল ছাড়লে বুঝবেন কষানো সম্পূর্ণ। কষানো মশলায় ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে ৪ থেকে ৫ মিনিট ভাল করে কষিয়ে নিন। এবার পরিমাণমতো গরম জল, স্বাদ অনুযায়ী নুন ও সামান্য চিনি দিন। আলু, পটল ও ডাল পুরোপুরি নরম হয়ে এলে নামানোর আগে গরমমশলা গুঁড়ো এবং এক চামচ ঘি ছড়িয়ে দিন। ভাল করে মিশিয়ে আঁচ বন্ধ করে কড়াইটি ২ মিনিট ঢেকে রাখুন, যাতে ঘি-গরমমশলার সুগন্ধ রান্নায় বসে যায়। গরম গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করুন সুস্বাদু মুগ-পটল।

পোকার উপদ্রব শেষ! জানুন চাল দীর্ঘদিন ভাল রাখার ৬ কার্যকরী উপায়

‘কথা কম কাজ বেশি, এই নীতিতে চলছে বিজেপি সরকার,’ আলিপুরদুয়ারে বললেন মুখ্যমন্ত্রী

নিরামিষের দিনে কী রান্না হবে ভাবছেন? বানিয়ে নিন দই-ঝিঙে, রইল রেসিপি

অন্নপূর্ণা ফর্ম পূরণকে কেন্দ্র ‘সেবা সেতু’-তে বিক্ষোভ মহিলাদের

রাতের অন্ধকারে মা বড়কালীর লক্ষাধিক টাকার গয়না চুরি, চাঞ্চল্য

নেই কষানোর ঝামেলা, মাত্র ১০ মিনিটে বানান টক-ঝাল শ্রেডেড চিকেন

সীমান্তে বেড়া দেওয়ার জন্য পর্যাপ্ত জমি অধিগ্রহণের কাজ দ্রুত শেষের নির্দেশ নবান্নের

সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু যুবকের, নেপথ্যে পুরনো খুনের যোগ?

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার