অজান্তেই শরীরে বাসা বাঁধছে ক্যানসার? দায়ী হতে পারে পুরনো সংক্রমণ!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সাধারণত ক্যানসারের ঝুঁকির কথা উঠলেই তামাক, অ্যালকোহল, দূষণ, স্থূলতা কিংবা বংশগত কারণের কথা মাথায় আসে। কিন্তু সম্প্রতি এক গবেষণায় সম্পূর্ণ ভিন্ন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ সামনে এসেছে। তা হল সংক্রমণ বা ইনফেকশন। ২০২৪ সালে বিশ্বজুড়ে প্রায় ২৩ লক্ষ নতুন ক্যানসার আক্রান্তের ঘটনার পেছনে ছিল বিভিন্ন ধরনের সংক্রমণ। বিশ্বের মোট ক্যানসার আক্রান্তের প্রতি ৮ জনের মধ্যে ১ জন (প্রায় ১২%) এই কারণে আক্রান্ত হচ্ছেন। অবশ্য গবেষকরা স্পষ্ট করেছেন যে, কোনও সংক্রমণ থাকা মানেই সেই ব্যক্তির ক্যানসার হবে এমনটা নয়। এটি মূলত সমষ্টিগত ঝুঁকির একটি খতিয়ান। সমীক্ষায় ১২টি সংক্রামক উপাদানকে মানুষের শরীরে ক্যানসার সৃষ্টির জন্য দায়ী (কার্সিনোজেনিক) বলে চিহ্নিত করা হয়েছে। 

উদ্বেগজনক পরিস্থিতিতে ভারত
বিশ্বের পাশাপাশি ভারতের চিত্রটিও বেশ উদ্বেগজনক। ২০২৪ সালে ভারতে প্রায় ১.৯ লক্ষ ক্যানসার আক্রান্তের ঘটনার পেছনে সরাসরি দায়ী ছিল ভাইরাস ও ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ। এটি দেশের মোট ক্যানসার আক্রান্তের প্রায় ১২ শতাংশ। এর মধ্যে শুধুমাত্র এইচপিভি (HPV)-র কারণে ১ লক্ষেরও বেশি মানুষ এবং এইচ পাইলোরি (H. pylori)-র কারণে প্রায় ৪৭,০০০ মানুষ ক্যানসার আক্রান্ত হয়েছেন। এইচ পাইলোরি  ব্যাকটেরিয়ার কারণে ২০২৪ সালে বিশ্বব্যাপী প্রায় ৭,৬০,০০০ মানুষ মূলত পাকস্থলীর ক্যানসারে আক্রান্ত হয়েছেন। হিউম্যান প্যাপিলোমাভাইরাসের কারণে প্রায় ৭,৫০,০০০ মানুষ আক্রান্ত হয়েছেন, যার বেশিরভাগই জরায়ুমুখের ক্যানসার। হেপাটাইটিস বি ভাইরাস এর কারণে প্রায় ৩,৬০,০০০ জন ক্যানসার আক্রান্ত হয়েছেন। 

প্রতিরোধের উপায় কী?
এই ক্যানসারগুলোর সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো এগুলো প্রতিরোধযোগ্য। সঠিক সময়ে টিকাকরণ এবং স্বাস্থ্য সচেতনতাই পারে এই ঝুঁকি কমাতে। জরায়ুমুখের ক্যানসার রুখতে এইচপিভি (HPV) ভ্যাকসিন এবং লিভার ক্যানসার প্রতিরোধে হেপাটাইটিস বি ভ্যাকসিন নেওয়া প্রয়োজন। এইচ পাইলোরি ও ভাইরাল হেপাটাইটিসের জন্য নিয়মিত স্ক্রিনিং, পরীক্ষা এবং সঠিক চিকিৎসা করানো উচিত। এইচআইভি (HIV) প্রতিরোধে সচেতনতা এবং ইনজেকশন ব্যবহারের ক্ষেত্রে নিরাপদ ও সুরক্ষিত পদ্ধতি নিশ্চিত করা প্রয়োজন।

আমেরিকায় ফের হিন্দু মন্দিরে হামলা! ছোড়া হল ইট, ভাইরাল ভিডিও

‘স্যালুট, আপনার সঙ্গে উড়তে চাই’, পাইলট স্মিত মচ্ছরের সাহসিকতায় মুগ্ধ সলমন খান

WBPSC পরীক্ষার্থীদের জন্য সুখবর! ভিড় সামলাতে বিশেষ পরিষেবা রেলের, রইল সময়সূচি

গাজায় আবাসিক ভবনে বিমান হামলা, নিহত ৫, আহত ৬

এশিয়াডে ইতিহাস ভারতের, মহিলাদের গল্ফ ইভেন্টে সোনা জিতলেন প্রণবী উরস

নাইটক্লাবে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ! ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন….

পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটি! ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা

এশিয়ান গেমসে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের

এশিয়াডে ইতিহাস গড়লেন ১৭ বছরের কুমকুম মোহদ, তিরন্দাজিতে ভারতের ঘরে ফের এল সোনা

স্মিত মচ্ছরকে হামলা, ফ্লাইদুবাইয়ের সন্দেহভাজন পাইলট কে? প্রকাশ্যে পরিচয়

পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে কিংবদন্তি হকি খেলোয়াড় পারগত সিংহ

১৩ বছরের রাজত্ব শেষ! গেইলের ১৭৫ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ২০ বছরের তরুণ ব্যাটার

ফের নিউটাউনে পথ দুর্ঘটনা, দুই বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর, আহত ২

‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর