জামাইয়ের মন জিততে পাতে রাখুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন

Share:

নিজস্ব প্রতিনিধি: জামাইষষ্ঠীর ভোজে কষা মাংস বা মাটন কারির বদলে যদি একটু ভিন্ন স্বাদের পদ রাখতে চান, তবে বানিয়ে ফেলতে পারেন কলাপাতায় মোড়া হিং ভাপা মাটন। কলাপাতার সুবাস, হিংয়ের অনন্য গন্ধ এবং মাংসের রসাল স্বাদ মিলিয়ে এই পদ হয়ে উঠতে পারে উৎসবের মধ্যাহ্নভোজের অন্যতম আকর্ষণ। 

বাঙালি রান্নাঘরে ভাপা রান্নার চল বহু দিনের। ইলিশ, ভেটকি, চিংড়ি কিংবা ডিম, ভাপা পদ উৎসবের মেনুতে বিশেষ জায়গা করে নেয়। তবে মাংস ভাপা নিয়ে তেমন পরীক্ষা-নিরীক্ষা দেখা যায় না। অথচ সঠিক মশলা ও পদ্ধতিতে রান্না করলে ভাপা মাটনও হয়ে উঠতে পারে অসাধারণ সুস্বাদু। এই রেসিপির বিশেষত্ব হল হিং। কলাপাতায় মুড়ে ভাপানোর ফলে মাংসের রস ও মশলার গন্ধ ভেতরে আটকে থাকে, যা খেতে একেবারেই আলাদা অনুভূতি দেয়।

উপকরণ: ২০০ গ্রাম কিমা বা ছোট মাটনের টুকরো, ২ চা-চামচ পেঁপে বাটা, আধ চা-চামচ আদা বাটা, আধ চা-চামচ রসুন বাটা, আধ চা-চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা-চামচ গরম মশলা, ১ চা-চামচ হিং, আধ কাপ পেঁয়াজ কুচি, নুন স্বাদমতো, কলাপাতা প্রয়োজনমতো

প্রণালী: পেঁয়াজ কুচি বাদ দিয়ে বাকি সব উপকরণ মাটনের সঙ্গে ভাল করে মেখে অন্তত আধ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর পেঁয়াজ কুচি মিশিয়ে সমান ভাগে ছোট ছোট মণ্ড তৈরি করুন। কলাপাতা চৌকো আকারে কেটে প্রতিটি মণ্ড আলাদা করে মুড়ে নিন। স্টিমারে ১০ মিনিট ভাপিয়ে নিন। স্টিমার না থাকলে ফুটন্ত জলের উপর কাপড় পেতে বা টিফিনবাটিতে রেখেও ভাপানো যেতে পারে। ভাপানো হয়ে গেলে কড়াইতে সামান্য তেল গরম করে পাতুরিগুলো কম আঁচে দু’পিঠ হালকা ভেজে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন কলাপাতায় মোড়া হিং ভাপা মটন। জামাইষষ্ঠীর মেনুতে এই অভিনব পদ যোগ করলে প্রশংসা যে আসবেই, তা বলাই বাহুল্য।

হরমুজে বাজেয়াপ্ত মার্কিন-ইজরায়েলি জাহাজ বিক্রি করবে ইরান, প্রাপ্ত অর্থ নিয়ে বড় পরিকল্পনা

পুজোর মাসেই ডাবল বেতন পাবেন সরকারি কর্মচারীরা, ডিএ নিয়ে বড় ঘোষণা শুভেন্দু সরকারের

কাকলিদের সাংসদপদ খারিজ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

সামান্য কথার খেলাপের ‘শাস্তি’, মেয়েকে পিটিয়ে খুন করল মদ্যপ বাবা, হাড়হিম ঘটনা খড়িবাড়িতে

‘দেশের শত্রু’, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলনে নামার ঘোষণা আরশোলা প্রধান অভিজিৎ দীপকের

অন্নপূর্ণা ও বিধবা ভাতা নিয়ে নতুন নির্দেশিকা রাজ্যের, অক্টোবরের টাকা পেতে মানতে হবে এই নিয়ম

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?