জন্মাষ্টমীতে রাশি অনুযায়ী কৃষ্ণকে কী ভোগ দেবেন? জেনে নিন ১২ রাশির জন্য বিশেষ নিবেদন

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে সাড়ম্বরে পালিত হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন। চলতি বছর শুক্রবার অধিকাংশ জায়গায় জন্মাষ্টমী পালন করা হয়েছে। তবে কিছু বৈষ্ণব সম্প্রদায় এবং নির্দিষ্ট মন্দিরে স্থানীয় প্রথা অনুযায়ী আজ শনিবার (৫ সেপ্টেম্বর) জন্মাষ্টমী পালন হতে পারে। জন্মাষ্টমী মানেই ঘরে ঘরে ছোট্ট গোপালকে সাজানো, দোলনা প্রস্তুত করা এবং নানা রকম ভোগ নিবেদন। মাখন, মিছরি থেকে শুরু করে দুধ, দই, মিষ্টি—শ্রীকৃষ্ণের পছন্দের নানা পদ এই দিনে ভক্তিভরে নিবেদন করেন অনেকে। তবে জ্যোতিষশাস্ত্রের কিছু মত অনুযায়ী, নিজের রাশি অনুসারে গোপালকে ভোগ নিবেদন করলেও বিশেষ শুভফল পাওয়া যেতে পারে বলে বিশ্বাস করা হয়।

মেষ

মেষ রাশির জাতক-জাতিকারা জন্মাষ্টমীতে গোপালকে লাল পোশাকে সাজাতে পারেন। ভোগে রাখা যেতে পারে মাখন ও মিছরি।

বৃষ

বৃষ রাশির জন্য জন্মাষ্টমীর ভোগে মাখন নিবেদনের কথা বলা হয়েছে। কৃষ্ণের অন্যতম প্রিয় এই খাবার ভক্তিভরে নিবেদন করতে পারেন।

মিথুন

মিথুন রাশির জাতকরা কৃষ্ণকে চন্দনের তিলক পরিয়ে ভোগে দই দিতে পারেন।

কর্কট

কর্কট রাশির ক্ষেত্রে গোপালকে সাদা পোশাক পরানোর পর দুধ ও কেশর নিবেদন করার কথা বলা হয়েছে।

সিংহ

সিংহ রাশির জাতকরা বাল গোপালকে গোলাপি পোশাক পরিয়ে অষ্টগন্ধার তিলক দিতে পারেন। ভোগে রাখা যেতে পারে মাখন ও মিছরি।

কন্যা

কন্যা রাশির জন্য গোপালকে সবুজ পোশাক পরিয়ে মাওয়া নিবেদনের কথা রয়েছে।

তুলা

তুলা রাশির জাতকরা কৃষ্ণকে গোলাপি পোশাকে সাজিয়ে ভোগে ঘি নিবেদন করতে পারেন।

বৃশ্চিক

বৃশ্চিক রাশির ক্ষেত্রে গোপালকে লাল পোশাক পরিয়ে মাখন অথবা দই ভোগ দেওয়ার পরামর্শ রয়েছে।

ধনু

ধনু রাশির জাতক-জাতিকারা কৃষ্ণকে হলুদ পোশাক পরাতে পারেন। ভোগে রাখা যেতে পারে হলুদ রঙের মিষ্টি।

মকর

মকর রাশির জন্য গোপালকে নীল পোশাক পরিয়ে মিছরি নিবেদন করার কথা বলা হয়েছে।

কুম্ভ

কুম্ভ রাশির জাতকরা জন্মাষ্টমীতে কৃষ্ণকে নীল পোশাক পরিয়ে ভোগে বালুশাহী দিতে পারেন।

মীন

মীন রাশির জাতক-জাতিকারা গোপালকে পীতাম্বরী বস্ত্র ও হলুদ রঙের কুণ্ডল পরিয়ে ভোগে কেশর ও বরফি নিবেদন করতে পারেন।

জ্যোতিষশাস্ত্রের এই বিশ্বাস অনুযায়ী, নিজের রাশি মেনে ভোগ নিবেদন করা যেতে পারে। তবে ভক্তির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল শ্রদ্ধা ও নিষ্ঠা। কোন পদ বা রঙের চেয়ে ভক্তিভরে ঈশ্বরকে স্মরণ করাই মূল কথা—এমনটাই মনে করেন ভক্তদের অনেকে।

স্ট্রোকের পর সুস্থ থাকতে এড়িয়ে চলুন এই ৫টি মারাত্মক ভুল!

সত্যিই কি সুপার ড্রিঙ্ক! জেনে নিন ডাবের জলের ৪ উপকারিতা

সাপ্লিমেন্ট নয়, রান্নাঘরের এই ৫ খাবারেই মিলতে পারে জরুরি পুষ্টি

শিশুকে ডেঙ্গুর হাত থেকে দূরে রাখতে চান? বাড়িতেই মেনে চলুন কয়েকটি জরুরি নিয়ম

আজকের রাশিফল: কাছের মানুষের সঙ্গে তুমুল ঝামেলা, সন্তানের বিদেশে পড়াশোনার প্রস্তাব আসবে

সহবাসের পর পেটে ব্যথা, অস্বাভাবিক রক্তপাত!, জানুন কেন হয় এমন?

ব্রেকআপের পর যত কষ্টই হোক, এই ৪টে কাজ ভুলেও নয়! নিজেই বাড়াবেন নিজের যন্ত্রণা

‘সংখ্যালঘু হিসেবে নিজেদের পরিচয় দেবেন না’, জন্মাষ্টমীতে হিন্দুদের বার্তা তারেকের স্বরাষ্ট্রমন্ত্রীর

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন