ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির জেরে নিউ ফরাক্কা স্টেশনের কাছে ধসে গিয়েছে রেললাইনের নিচের মাটি। সেই কারণে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বাতিল হয়েছে কলকাতা-হাওড়া-শিয়ালদহ থেকে উত্তরবঙ্গগামী বহু ট্রেন। শুক্রবারেও অবস্থা একই থাকবে। বাতিল করা হয়েছে বহু ট্রেন। আর বন্দেভারত (স্লিপার) এবং কামরূপ এক্সপ্রেস-সহ অন্তত ১৫টি ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। জন্মাষ্টমীর ছুটির কারণে সপ্তাহান্তে পাহাড়ে বেড়াতে যাবেন পরিকল্পনা ছিল অনেকের। কিন্তু বৃষ্টি সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। আটকে পড়া যাত্রীদের যাতায়াতের জন্য অতিরিক্ত বাস পরিষেবার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

গত বুধবার (১ সেপ্টেম্বর) রাত ১টা ৯ মিনিট নাগাদ নিউ ফরাক্কা স্টেশনে ঢোকার মুখে রেললাইনে ধস নামে। থামিয়ে দেওয়া হয় উত্তরবঙ্গ এক্সপ্রেস। কন্ট্রোল রুমে খবর দেন লোকো পাইলট। রেল কর্মকর্তারা ছুটে আসেন। দেখতে পান, প্রবল বৃষ্টির কারণে আপ লাইনের নিচের মাটি ও ব্যালাস্ট ধসে গিয়ে ফাঁকা হয়ে গিয়েছে। চালক সঠিক সময়ে ট্রেন থামিয়ে দিয়ে বিপদ এড়াতে সক্ষম হন। এরপর কাজ চলাকালীন গতকাল তথা বৃহস্পতিবার একই জায়গায় নতুন করে ধস নামে। যার ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক করতে যুদ্ধকালীন তৎপরতায় ১৫০ জনেরও বেশি কর্মী মেরামতির কাজ করছেন। যা ঠিক করতে এখনও দু’দিন সময় লাগবে বলে জানানো হয়েছে। যে কারণে শুক্রবার (৪ সেপ্টেম্বর) দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাতায়াতকারী বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।

সেই তালিকায় রয়েছে, শিয়ালদহ-বামনঘাট উত্তরবঙ্গ এক্সপ্রেস (সন্ধ্যা ৭টা ৪০ মিনিট), শিয়ালদহ-জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস (রাত ১১টা ৪০ মিনিট), শিয়ালদহ-সহর্ষ হাটেবাজারে এক্সপ্রেস (রাত ৯টা ১৫ মিনিট), শিয়ালদহ-মালদহ গৌড় এক্সপ্রেস (রাত ১০টা ০৫ মিনিট), শিয়ালদহ-আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস (রাত ৮টা ৩০ মিনিট), শিয়ালদহ-বালুরঘাট বালুরঘাট এক্সপ্রেস (রাত ১০টা ৩০ মিনিট), শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস (রাত ১১টা ২০ মিনিট), কলকাতা-বালুরঘাট তেভাগা এক্সপ্রেস, হাওড়া-মালদহ টাউন ইন্টারসিটি এক্সপ্রেস, শিয়ালদহ-হলদিবাড়ি দার্জিলিং মেল (রাত ১০টা ১৫ মিনিট), কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেস (রাত ৮টা ৪০ মিনিট), হাওড়া-মালদহ টাউন হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস, মালদহ টাউন-আজিমগঞ্জ প্যাসেঞ্জার, কলকাতা-জোগবনী এক্সপ্রেস (রাত ৯টা ৪৫ মিনিট), হাওড়া-নিউ জলপাইগুড়ি হাওড়া-শতাব্দী এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুর তিস্তা তোর্সা এক্সপ্রেস, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, হাওড়া-কাটিহার এক্সপ্রেস, আজিমগঞ্জ-বারহারওয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সাঁতরাগাছি-নাহারলাগুন স্পেশাল, আজিমগঞ্জ-মালদহ টাউন প্যাসেঞ্জার, আজিমগঞ্জ-ভাগলপুর প্যাসেঞ্জার,  মালদহ টাউন-শিয়ালদহ গৌড় এক্সপ্রেস। 

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

যোগাসনে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে থাইল্যান্ডের পথে পাড়ি মা ও ছেলের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম