ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: তদন্ত কমিটির রিপোর্টের পরেই ফুকেত থেকে দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধেয় সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে টাসটা গোষ্ঠীর মালিকানাধীন বিমান সংস্থার তরফে বলা হয়েছে, ‘ফুকেত-দিল্লিগামী বিমানের চালকের আসনে থাকা পাইলটের ডোপ টেস্টে নেশাদ্রব্যের উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে। নিরাপত্তা, শারীরিক ও মানসিক সক্ষমতা কিংবা বিধিবদ্ধ নিয়মকানুন লঙ্ঘনের বিষয়ে এয়ার ইন্ডিয়ার ‘জিরো-টলারেন্স’ বা কঠোর অবস্থানের নীতি অনুযায়ী, ওই পাইলটকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।’

গত ৪ অগস্ট ১৩৭ জন যাত্রী নিয়ে ফুকেত থেকে দিল্লি আসছিল এয়ার ইন্ডিয়ার বিমান। মাঝপথে বিমানের তিনটি হাইড্রোলিক সিস্টেম একসঙ্গে বিকল হয়ে যায়। এক ধাক্কায় প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায় বিমানটি। যার ফলে তীব্র ঝাঁকুনি অনুভব করেন বিমানে থাকা যাত্রীরা। তীব্র ঝাঁকুনিতে ২৪ জন যাত্রী গুরুতর চোট পান। ঘটনার পরেই  পরিস্থিতি সামলানোর দায়িত্বে যে পাইলট ককপিটে ছিলেন, তিনি বিমানে ওঠার আগে গাঁজা এবং ঘুমের ওষুধ খেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ফলে ডোপ টেস্ট করানো হয় চালকের। তাতে তাঁর শরীরে নেশাদ্রব্যের উপস্থিতি ধরা পড়েছিল। বিষয়টি নিয়ে তদন্তে নামে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। অসামরিক বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজিসিএ-র কাছে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে এএআইবি।

তাতে বলা হয়েছে, ‘নেশাগ্রস্ত পাইলটের দায়িত্বে থাকা বিমানই মাঝ-আকাশে বিকল হয়ে গিয়েছিল। বিমানের তিনটি হাইড্রলিক ব্যবস্থা একসঙ্গে বিকল হয়ে গিয়েছিল। প্রথমে গ্রিন হাইড্রোলিক ব্যবস্থার চাপ বা প্রেশার কমে যায়। কয়েক সেকেন্ডের মধ্যে ব্লু এবং ইয়েলো হাইড্রোলিক ব্যবস্থাও একই সমস্যার সম্মুখীন হয়। বিমানকে ভাসিয়ে রাখার ক্ষমতা কমে যায় ডানাগুলির। তার জেরেই নীচে নামতে থাকে বিমানটি। তবে হাইড্রোলিক ব্যবস্থাগুলি পুনরায় সঠিক ভাবে কাজ করতে শুরু করায় বড় বিপদ এড়ানো গিয়েছে।’ নেশাগ্রস্ত পাইলটের বিরুদ্ধে দ্রুত কড়া পদক্ষেপ গ্রহণের সুপারিশ করা হয়েছিল রিপোর্টে। তার পরেই পাইলটকে বরখাস্তের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের

বগুড়ায় পথচারী মহিলাকে পিষে দিল মন্ত্রীর গাড়ি, নিয়ন্ত্রণ হারিয়ে পড়ল ধানক্ষেতে