আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

Share:

নিজস্ব প্রতিনিধি: অনুপ্রবেশকারী সন্দেহে দুই বাংলাদেশিকে আদালতে তোলার সময়ে বিপত্তি। মাঝ রাস্তায় পুলিশের ভ্যান থেকে পালিয়ে গেল তারা। ধাওয়া করে তাদের মধ্যে একজন বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু নিখোঁজ এখনও আর একজন অনুপ্রবেশকারী। তার খোঁজে তল্লাশি শুরু করলেও সন্ধান পাওয়া যায়নি। দীর্ঘ ছ ঘন্টা নিখোঁজ সে। আর পলাতক অনুপ্রবেশকারীকে ঘিরে উদ্বেগ বাড়ছে পুলিশের।

গতকাল, বৃহস্পতিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার কৃষ্ণশাইল মোড় এলাকা থেকে সন্দেহজনক অবস্থায় পাঁচজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই-য়ের পর তাদের মধ্যে আনারুল শেখ এবং মোহাম্মদ রুবেল শেখকে বাংলাদেশি নাগরিক হিসেবে চিহ্নিত করা যায়। তাঁদের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এলাকায় বলে প্রাথমিক তদন্তে জানতে পারে পুলিশ। সীমান্ত পেরিয়ে এদেশে অনুপ্রবেশ করার অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। আজ, শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাদের নিয়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর মহকুমা আদালতের উদ্দেশে রওনা দিয়েছিল। পথে কিছু কাগজপত্রের জেরক্স করানোর জন্য গাড়ি থামিয়ে এক পুলিশকর্মী নামেন। সেই সুযোগেই ধৃত দুই বাংলাদেশি পুলিশের গাড়ি থেকে চম্পট দেয় বলে সূত্রের খবর।

আরও পডুন: অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

তারপরেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ তড়িঘড়ি তাদের দুজনকে খুঁজতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই এক পলাতক বাংলাদেশিকে খুঁজে পায় পুলিশ। তবে মোহাম্মদ রুবেল শেখ নামে ধৃত বাংলাদেশি খড়খড়ি নদী পেরিয়ে গোপালনগর এলাকার একটি জঙ্গলে ঢুকে পড়েছে বলে সূত্রের খবর। তার খোঁজেই সন্ধান চালাচ্ছে পুলিশ। যদিও এখনও অধরা সে।

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

ফুকেত-দিল্লিগামী বিমানের নেশাগ্রস্ত পাইলটকে বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া

অ্যাম্বুলান্স ভাড়ার টাকা নেই, স্ট্রেচারে শোয়ানো মায়ের মৃতদেহের পাশে বসে অঝোরে কান্না ছোট্ট মেয়ের

ফরাক্কায় বিপর্যয়, শুক্রতেও দার্জিলিং মেল-সহ বাতিল উত্তরবঙ্গগামী ২৫টি ট্রেন

জন্মাষ্টমীর কালাকাঁদে ছত্রাক, লাইসেন্স ছাড়াই রমরমিয়ে চলছে নামী মিষ্টির দোকান, চাঞ্চল্য শান্তিপুরে

জাপানের সঙ্গে ঐতিহাসিক T-20 ম্যাচ খেলবেন শ্রেয়স আয়াররা

নিট বিক্ষোভকারীর বাবাকে প্রাণে মারার চেষ্টা, স্বঘোষিত গোরক্ষককে পাকড়াও করল দিল্লি পুলিশ

বিলবোর্ড কাণ্ডে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কালীঘাট তৃণমূল

নেপালের বন্ধ সুড়ঙ্গের মধ্যে ৯ দিন কৃষ্ণ নাম জপেছিলেন সঞ্জয়, জন্মাষ্টমীতে যমের দুয়ার থেকে ফিরলেন

‘DVC খুব ভাল কাজ করেছে,’ ভূয়সী প্রশংসা মুখ্যমন্ত্রীর, ভাঙন রোধে বিশেষজ্ঞ কমিটি গড়ল রাজ্য

আশ্রয়হীনদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্যের, ৩,৫০০ পরিবারকে দেওয়া হবে ফ্ল্যাট

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে

দু’দুবার হৃদরোগে আক্রান্ত চিনের প্রেসিডেন্ট শি, ক্ষমতা হারানোর ভয়ে ঘোষণা করছেন না উত্তরসূরির নাম

মেসির পর আন্তর্জাতিক ফুটবল থেকে সন্ন্যাস বিশ্বকাপজয়ী স্পেনের ৩১ বছরের ডিফেন্ডারের