ঝিঙে দেখলেই মুখ ভার? এই সবজি দিয়ে বানিয়ে ফেলুন রসগোল্লা, চেটেপুটে খাবে ছোটরাও

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্ষার দিনে ঝিঙে-পটল দেখে যদি বাড়ির ছোট-বড় সবার মুখ ভার হয়ে যায়, তাহলে এবার রান্নায় আনুন একেবারে নতুন চমক। ঝিঙে দিয়ে এমন একটি পদ তৈরি করা যায়, যা দেখতে অনেকটা রসগোল্লার মতো কিন্তু স্বাদে একেবারে ঝাল-মশালাদার! নাম ঝিঙের রসগোল্লা। ঝিঙে, আলু আর সামান্য বেসন দিয়ে তৈরি নরম বলগুলো হালকা ভেজে মশলাদার ঝোলে ডুবিয়ে দিলেই তৈরি হবে এই অভিনব নিরামিষ পদ। গরম ভাতের সঙ্গে একবার পরিবেশন করলেই ঝিঙে নিয়ে বাড়ির কারও আর নাক সিঁটকানোর সুযোগ থাকবে না।

উপকরণ

ঝিঙে – তিনটে, বড় সাইজের 

সেদ্ধ আলু – মাঝারি সাইজের 

পেঁয়াজ কুচি

আদা-রসুন বাটা – এক চা চামচ

বেসন – ২ টেবিল চামচ 

নুন – স্বাদ মতো 

হলুদ গুঁড়ো – ১/২ চা চামচ

জিরে গুঁড়ো – ১/২ চা চামচ 

ধনে গুঁড়ো – ১/২ চা চামচ 

কাঁচা লঙ্কা কুচি – দুটো 

ধনেপাতা কুচি – এক মুঠো 

সর্ষের তেল – পরিমাণ মতো

বেগুন – ১ টা

পটল – ৩ টা

টমেটো – ১ টা

গরম মশলা গুঁড়ো – ১/২ চা চামচ 

তেজপাতা

পাঁচফোড়ন – ১/২ চা চামচ 

পদ্ধতি

প্রথমে ঝিঙের খোসা ছাড়িয়ে ভাল করে গ্রেট করে নিন। গ্রেট করা ঝিঙে থেকে বেরোনো অতিরিক্ত জল হাত দিয়ে চেপে সম্পূর্ণ ঝরিয়ে ফেলুন। এই জল রেখে দিলে মিশ্রণ নরম হয়ে বল তৈরি করতে সমস্যা হবে। এবার একটি পাত্রে ঝিঙের সঙ্গে সেদ্ধ আলু ভাল করে মেখে নিন। তার মধ্যে পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কা, ধনেপাতা এবং বেসন দিন। এরপর নুন, হলুদ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে সব উপকরণ ভালভাবে মেখে নিন। মিশ্রণটি যেন একটু শক্ত থাকে। হাতে সামান্য তেল মেখে মিশ্রণ থেকে ছোট ছোট অংশ নিয়ে গোল বল তৈরি করুন। কড়াইতে সর্ষের তেল গরম করে বলগুলো মাঝারি আঁচে হালকা লালচে ও ক্রিস্পি হওয়া পর্যন্ত ভেজে তুলে রাখুন। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই। এবার তৈরি করতে হবে ঝোল। একই কড়াইয়ের তেলে তেজপাতা, শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিন। সুগন্ধ বেরোলে ডুমো করে কাটা আলু, বেগুন ও পটল দিয়ে হালকা ভেজে নিন। সবজি একটু ভাজা হয়ে এলে আদা বাটা ও কুচোনো টমেটো দিয়ে দিন। এরপর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে মশলা ভালোভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পরিমাণমতো জল দিয়ে ঝোল ফুটতে দিন। ঝোল ফুটে উঠলে সাবধানে ভেজে রাখা ঝিঙের বলগুলো দিয়ে দিন। আঁচ কমিয়ে ঢেকে প্রায় ৫ মিনিট রান্না করুন। বেশি সময় ফুটলে বলগুলো ভেঙে যেতে পারে। শেষে গরম মশলা ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিন। ঢাকনা দিয়ে আরও ১০ মিনিট রেখে দিলেই ঝিঙের বলগুলো ঝোলের মশলা শুষে নরম ও রসালো হয়ে যাবে।

‘আশিসদাকে চাপ দিয়েছিল ঋতব্রতরা,’ বিস্ফোরক দাবি কুণালের

‘ভয় দেখিয়ে কংগ্রেসকে দমানো যাবে না’, নাকাশিপাড়া জোড়া খুনে বিস্ফোরক শুভঙ্কর সরকার

বিয়ের পর সন্তানদের ইসলামিক শিক্ষা দিয়েছিলেন শর্মিলা ঠাকুর, বড় তথ্য ফাঁস করলেন কন্যা সাবা

আরজি কর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগ, মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের

সাপে কাটা ভাইয়ের জ্ঞান ফেরাতে এক ঘণ্টায় ১৫০ বার চড় মারলেন দাদা, ভাইরাল ভিডিএ

‘আশিসদার পরিবারের পাশে মুখ্যমন্ত্রী রয়েছেন,’ বললেন অনুব্রত

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

বারাণসী বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! পিস্তলের ট্রিগার টিপে গুলি চালিয়ে দিল যাত্রী, আহত ২

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ