পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজো মানেই নতুন স্বাদের খোঁজ। কখনও প্যান্ডেল হপিংয়ের ফাঁকে স্ট্রিট ফুড, কখনও আবার বাড়িতে জমিয়ে খাওয়াদাওয়া। ভোগের খিচুড়ি থেকে শুরু করে নানারকম মিষ্টি, পুজোর আনন্দে খাবারের আয়োজনও থাকে একেবারে বিশেষ। তবে এ বার চেনা সন্দেশ, রসগোল্লা কিংবা লাড্ডুর বাইরে গিয়ে স্বাদ বদল করতে পারেন একটু অন্যভাবে। রাজস্থানের যোধপুরের বিখ্যাত জিলি[পি হতে পারে আপনার পুজোর মিষ্টিমুখের নতুন আকর্ষণ। বাইরে থেকে সোনালী ও মুচমুচে, ভিতরে রসে ভরা এই জিলিপি একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। সবচেয়ে মজার বিষয়, এই বিশেষ মিষ্টি খেতে আর যোধপুরে যাওয়ার প্রয়োজন নেই। কয়েকটি সহজ উপকরণ দিয়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন এই জিলিপি।

উপকরণ

ময়দা – ২৫০ গ্রাম

বিউলির ডাল – ২ টেবিল চামচ

টক দই – ২ টেবিল চামচ

হালকা গরম জল – পরিমাণমতো

জাফরান – ১ চা চামচ

ঘি – ভাজার জন্য

চিনি – ৫০০ গ্রাম

এলাচ গুঁড়ো – ১ চা চামচ

লেবুর রস – ৪-৫ ফোঁটা

জল – ১ বড় কাপ

প্রণালী

প্রথমে বিউলির ডাল সারারাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন জল ঝরিয়ে ডালটি মিহি করে বেটে নিন। এ বার একটি বড় পাত্রে ময়দা, ডালবাটা ও টক দই মিশিয়ে নিন। অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে ঘন ও মসৃণ গোলা তৈরি করুন। খেয়াল রাখবেন, যাতে কোনও দলা না পাকিয়ে যায়। গোলাটি ঢেকে গরম জায়গায় প্রায় ১২-১৫ ঘণ্টা রেখে দিন। জিলিপি তৈরির আগে গোলাটি ভাল করে ফেটিয়ে নিন। এর মধ্যে জাফরান ভেজানো জল মিশিয়ে দিন। এ বার চিনির রস তৈরি করতে একটি পাত্রে চিনি ও জল দিয়ে মাঝারি আঁচে গরম করুন। চিনি সম্পূর্ণ গলে গেলে এলাচ গুঁড়ো ও জাফরান মিশিয়ে দিন। রস সামান্য আঠালো হয়ে এলে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে গ্যাস বন্ধ করে দিন। রস হালকা গরম অবস্থায় রাখুন। জিলিপি তৈরির বোতল বা কাপড়ের মধ্যে গোলা ভোরে নিন। এ বার চওড়া ও অল্প গভীর কড়াইয়ে ঘি গরম করুন। গোলা থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বড় আকারের জিলিপি তৈরি করুন। যোধপুরের স্টাইলে জিলিপি সাধারণত আকারে বেশ বড় হয়। মাঝারি আঁচে দু’পিঠ ভাল করে ভেজে সোনালী ও মুচমুচে করে তুলুন। ভাজা হয়ে গেলে সঙ্গে সঙ্গে হালকা গরম চিনির রসে ডুবিয়ে রাখুন। ৩০-৪০ সেকেন্ড পর তুলে নিন। বেশি সময় রসে রাখবেন না, তাতে জিলিপির মুচমুচে ভাব নষ্ট হয়ে যেতে পারে। ব্যস, তৈরি যোধপুরের বিখ্যাত জিলিপি।

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

প্রিপেইড ফ্যামিলি প্ল্যান নিয়ে হাজির ভোডাফোন, সুবিধা জানলে চমকে যাবেন

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, ১৫ মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর